a জীবন থেকে অনেক কিছু হারাতে পারে কিন্তু বিশ্বাস তা প্রতিহত করে
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

জীবন থেকে অনেক কিছু হারাতে পারে কিন্তু বিশ্বাস তা প্রতিহত করে


মুন্না শেখ, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৫ মে, ২০২৫, ০৬:২৫
জীবন থেকে অনেক কিছু হারাতে পারে কিন্তু বিশ্বাস তা প্রতিহত করে

ছবি সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক যুদ্ধবিমান সাহারা মরুভূমিতে ভেঙে পড়ে। পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারদিকে শুধু ধু-ধু বালির সমুদ্র আর ঝলসানো রোদ। খাবার নেই, পানি নেই — কেবল এক বোতল পানি আর কিছু শুকনো বিস্কুট।

তিনদিনের মাথায় তার পানি ফুরিয়ে যায়। প্রচণ্ড রোদ, পানির অভাব আর একাকীত্বের ভারে সে প্রায় মৃত্যুর মুখে। ঠিক তখনই মনে পড়ে — পাইলট হওয়ার আগে সে ছিল একজন শিল্পী। পকেটে ছিল একটি পেন্সিল আর ভাঙা একটা চশমা। মরুভূমির বালুর ওপর সে আঁকতে শুরু করে — তার পরিবার, শহর, রাস্তা আর টলমলে পানি!

জানি সে বাঁচবে না, তবু শেষ মুহূর্তগুলোতে সে তার স্মৃতি ধরে রাখতে চায়। অবাক করা বিষয়, ছবি আঁকতে আঁকতে তার তৃষ্ণা কিছুটা কমে যায়, মন শান্ত হয়ে আসে। সে ভাবল, "আমি এখনো বেঁচে আছি। স্বপ্ন দেখতে পারি মানে এখনো হার মানিনি।"

অষ্টম দিনে এক ফরাসি উদ্ধারকারী দল তাকে খুঁজে পায়। তারা দেখে — কঙ্কালসার দেহ, ফেটে যাওয়া ঠোঁট, ক্লান্ত চোখ — কিন্তু সেই পাইলট তখনো বালিতে ছবি আঁকছে, যেন কোনো মন্ত্রমুগ্ধ শিল্পী!

উদ্ধারের পরে পাইলট বলেছিল, "আমি টিকে ছিলাম, কারণ আমি বিশ্বাস হারাইনি। আমার ভাঙা চশমা আর এক টুকরো পেন্সিলও আমাকে মরুভূমিতে বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়েছে।”

শিক্ষা: জীবন অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আপনার বিশ্বাস কেড়ে নিতে পারে না। যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, কেউ আপনাকে হারাতে পারবে না।

 

....ফেসবুক থেকে সংগৃহীত। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনার টিকা পেতে নিবন্ধন ৪৩ লাখ ৯৯ হাজার ৩২৪


মুক্তসংবাদ প্রতিদিন:
সোমবার, ০১ মার্চ, ২০২১, ১১:৫৩
করোনার টিকা পেতে নিবন্ধন ৪৩ লাখ ৯৯ হাজার ৩২৪

ফাইল ফটো:

গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদানের প্রচারাভিযান শুরু হওয়ার পর এপর্যন্ত মোট ৪৩ লাখ ৯৯ হাজার ৩ শ’ ২৪ জন নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় (ডিজিএইচএস) সূত্র জানায়, সোমবার (১ মার্চ) দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা গ্রহণে ৪৩ লাখ ৯৯ হাজার ৩২৪ জন নিবন্ধন করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর গতকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ছিল ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। টিকা প্রাপকদের মধ্যে ২০ লাখ ১২ হাজার ১৮১ জন পুরুষ এবং ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন নারী। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জনসাধারণের মাঝে ৪০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা করোনার টিকা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন।

ডিজিএইচএস জানায়, ঢাকা শহরের ৫০টি হাসপাতাল এবং রাজধানীর বাইরে ১০০৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা প্রদান করা হয়।

তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান কিছু হাসপাতাল সারাদিন টিকা দান কর্মসূচি অব্যাহত রাখবে। জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।

টিকা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর হল ১৬২৬৩, ৩৩৩ এবং ১০৬৫৫।

সূত্র. বাসস

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

করোনা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় ২/১ দিনের মধ্যে বিধিনিষেধ আসতে পারে


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৮ জানুয়ারী, ২০২২, ০৬:৫০
করোনা আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় ২/১ দিনের মধ্যে বিধিনিষেধ আসতে পারে

ফাইল ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে আবারও আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে সংক্রমণ ঠেকাতে প্রস্তাবনাও দিয়েছে এই সংক্রান্ত কারিগরি কমিটি। সে অনুযায়ী দু’একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা আগের চেয়ে ৪০০ গুণ বেশি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিত এখনেও সৃষ্টি হয়নি। আক্রান্তের হার অতিরিক্ত বৃদ্ধি পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলমান ইউপি নির্বাচনসহ ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিয়ম না মানলে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া হবে বলে মন্তব্য করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফটো গ্যালারি

সর্বোচ্চ পঠিত - ফটো গ্যালারি

ফটো গ্যালারি এর সব খবর