a
ফাইল ছবি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক থেকে এ মন্তব্য করেন।
বৈঠকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস। পাশাপাশি ধারণা করা হচ্ছে-চলমান এই সংকটের মধ্য দিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে।
তিনি আরো বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের বিষয়ে নতুন করে আলাপ-আলোচনা শুরুর সুযোগ সৃষ্টি করেছে।
ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে, ব্যাপকভাবে বোমা ও বিমান হামলা চালিয়ে গাজার প্রতিরোধ যোদ্ধাদের কর্মকাণ্ড থামিয়ে দেয়া যাবে না যারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আকাশ ও স্থলপথে ইসরায়েলে ঢুকে পড়েছে।
এর আগে জাতিসংঘ বলেছে, গাজার বিপুল সংখ্যক মানুষের জন্য পানি, বিদ্যুৎ ও খাদ্য বন্ধ করে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা আজ পঞ্চম দিনে গড়িয়েছে। দুই পক্ষের হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে।
বুধবার ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ১০৫৫ ফিলিস্তিনি মারা গেছেন। এছাড়াও আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৪ জনে।
অপরদিকে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জনে। আহত হয়েছেন ৩ হাজার ৭ জন।
প্রসঙ্গত, গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা। সূত্র : রয়টার্স।
ফাইল ছবি
ইসরাইলের দক্ষিণাঞ্চলে নতুন করে আরও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’ বসিয়েছেন দখলদার সেনারা।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের যোদ্ধারা ব্যাপক সংখ্যায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপের আশঙ্কায় আয়রন ডোমের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যায়। খবর হারেৎজের।
ইসরাইলি মিডিয়া আরও বলে যে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। বায়তুল মুকাদ্দাসে সহিংসতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন-হামাস গাজা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করতে পারে বলে আশঙ্কা থেকে ইসরাইল এসব পদক্ষেপ নিয়েছে।
এ ছাড়া পশ্চিমতীরেও ফিলিস্তিনিরা অভিযান চালানোর আশঙ্কা করছে দখলদার ইসরায়েল সেনারা। এ কারণে সেখানে তাদের পূর্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স স্থগিত করেছে।
সোমবার সন্ধ্যায় গাজা উপত্যকা থেকে ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের একটি অনাবাসিক এলাকায় আঘাত হানে। এর পর দখলদার বাহিনী গাজার দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায়।
এতে ৯ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হন। গত কয়েক দিন ধরেই বায়তুল মুকাদ্দাসে মসজিদুল আকসা ও এর আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েল বাহিনী। এসব হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
জাতীয় শিশু কিশোর সংস্থা চাঁদের কণার উদ্যোগে সম্প্রতি ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশিষ্ট সংগঠক এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট এগ্রো কেমিস্ট মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ নাগরিক পরিষদের সভাপতি আবদুল আহাদ নুর, এসএম আমানুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনদের চাঁদের কণা এওয়ার্ড দেয়া হয়। সলভার এগ্রো ফার্মার ব্যাবস্হাপনা পরিচালক মোঃ আব্দুস সাত্তার কে এগ্রো কেমিস্ট হিসেবে বিশেষ অবদানের জন্য এই পদক প্রদান করা হয়।