a দেশের প্রথম ভ্যাকসিন নিবেন রুনু বেরোনিক
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দেশের প্রথম ভ্যাকসিন নিবেন রুনু বেরোনিক


মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:০৫
দেশের প্রথম ভ্যাকসিন নিবেন রুনু বেরোনিক

রুনু বেরোনিক

বাংলাদেশের ইতিহাসে প্রথম করোনার ভ্যাকসিন নিবেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা। মুন্নী খাতুন ও রিনা সরকারও তার সাথে করোনা ভ্যাকসিন নেয়ার কথা রয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি টিকা কার্যক্রম উদ্বোধন করবেন।

একই সময় আরো ২৫ জনকে করোনাভাইরাসেন টিকা দেয়া হবে। চিকিৎসক হিসেবে প্রথম ভ্যাকসিন নেবেন ডা. আহমেদ লুৎফর। সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তার ও দীপালি ইয়াসমিনের নাম রয়েছে ভ্যাকসিন প্রদানকারীর তালিকায়।

তবে প্রথম ভ্যাকসিন গ্রহীতা হিসেবে রুনা বেরোনিকার নাম আছে। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকলে তালিকার অন্য দুজনের একজনকে টিকা দেয়া হবে।

রুন‌ু বেরোনিকা সংবাদমাধ্যমকে জানান, প্রথম টিকা গ্রহীতা হিসেবে এখুনি তিনি অনুভূতি জানাতে রাজি নন।

মুক্তসংবাদ প্রতিদিন / এম এ

করোনার টিকা পেতে নিবন্ধন ৪৩ লাখ ৯৯ হাজার ৩২৪


মুক্তসংবাদ প্রতিদিন:
সোমবার, ০১ মার্চ, ২০২১, ১১:৫৩
করোনার টিকা পেতে নিবন্ধন ৪৩ লাখ ৯৯ হাজার ৩২৪

ফাইল ফটো:

গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদানের প্রচারাভিযান শুরু হওয়ার পর এপর্যন্ত মোট ৪৩ লাখ ৯৯ হাজার ৩ শ’ ২৪ জন নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় (ডিজিএইচএস) সূত্র জানায়, সোমবার (১ মার্চ) দুপুর আড়াইটা পর্যন্ত করোনা টিকা গ্রহণে ৪৩ লাখ ৯৯ হাজার ৩২৪ জন নিবন্ধন করেছেন।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর গতকাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ছিল ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। টিকা প্রাপকদের মধ্যে ২০ লাখ ১২ হাজার ১৮১ জন পুরুষ এবং ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন নারী। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, জনসাধারণের মাঝে ৪০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা করোনার টিকা পাওয়ার জন্য নিবন্ধন করতে পারেন।

ডিজিএইচএস জানায়, ঢাকা শহরের ৫০টি হাসপাতাল এবং রাজধানীর বাইরে ১০০৫টি হাসপাতালে সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা প্রদান করা হয়।

তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানান কিছু হাসপাতাল সারাদিন টিকা দান কর্মসূচি অব্যাহত রাখবে। জনসাধারণকে করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) গিয়ে নিবন্ধন করতে বলা হয়েছে।

টিকা সম্পর্কে তথ্য পাওয়ার জন্য জরুরি হটলাইন নম্বর হল ১৬২৬৩, ৩৩৩ এবং ১০৬৫৫।

সূত্র. বাসস

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম

আরও পড়ুন

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


এম.এস প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৭ মে, ২০২১, ১২:৪২
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে চার দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়েছে।

আজ ১৭মে সোমবার সকালে ভারতের ত্রিপুরায় মাছ রপ্তানি করে পুনরায় দুই দেশের বাণিজ্য আরম্ভ হয়।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া  জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গত ১৩ মে থেকে ১৬ মে পযর্ন্ত এ চার দিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল।

আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও এ কার্যক্রম শুরু হলো। তাছাড়া আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ নিশ্চিত করেছেন উভয় দেশের স্থলবন্ধর বন্ধ থাকলেও আটকেপড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফটো গ্যালারি

সর্বোচ্চ পঠিত - ফটো গ্যালারি

ফটো গ্যালারি এর সব খবর