a ভারতে করোনা টিকার বোতলে তরল প্যারাসিটামল!
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ভারতে করোনা টিকার বোতলে তরল প্যারাসিটামল!


আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ১১:৪৩
ভারতে করোনা টিকার বোতলে তরল প্যারাসিটামল

ফাইল ছবি

এমনিতেই নাজুক অবস্থা ভারতের করোনা মহামারিতে। তার মধ্যে করোনা প্রতিষেধক রেমডিসিভির -এর খালি বোতলে তরল প্যারাসিটামল ভরে একটি চক্র তা ভ্যাকসিন হিসেবে বিক্রি শুরু করেছিল। যার প্রতিটি ভ্যাকসিনের দাম ৩৫ হাজার টাকা নেওয়া হচ্ছিল।

ভারতের সংবাদ মাধ্যম জিনিউজের বরাতে জানা যায়, রেমডিসিভির -এর খালি বোতলে তরল প্যারাসিটামল ভরে তা ভ্যাকসিন হিসেবে বিক্রি করা একটি চক্রকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ গ্রেফতার করেছে । 

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই চক্রের একটি আস্তানায় অভিযান চালায় । প্রশান্ত গড়ক, শঙ্কর পিসে, দিলীপ গায়কোয়াড ও সন্দীপ গায়কোয়াড নামে ৪ জনকে গ্রেফতার করা হয়।
ওই চক্রের শিকড় কতদূর তা জানতে চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। রাজ্যে করোনা টিকা দেওয়া শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। ফলে বেসরকারি ক্ষেত্রে টিকার চাহিদা ও দাম হুহু করে বাড়ছিল। মহারাষ্ট্রের বারামতি জেলার একটি চক্র সেই সুযোগটাই নিয়েছিল। পরে ক্রেতা সেজে পুলিশ অপরাধীদের গ্রেফতার করল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জিএম কাদের এমপি


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শনিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৩, ০৯:৫১
পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি: জিএম কাদের এমপি

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। বেশির ভাগ শহিদ পরিবার মনে করে, পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও তদন্তে স্বচ্ছতা নেই। তাই শহিদ পরিবারের মনে ক্ষোভ আছে। সরকারের দৃষ্টি দেওয়া দরকার নৃশংস হত্যাকাণ্ডের বিচারে যেন শহিদ পরিবারগুলো সন্তুষ্ট হতে পারে।

তিনি আরও বলেন, এত বড় হত্যাকাণ্ড হয়ে গেল- কেউই কিছু জানতে পারল না। কেউ আঁচ করতে পারলে কেন ব্যবস্থা নেওয়া হলো না? আবার এমন ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বশীল যারা আঁচ করতে পারেনি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।

শনিবার সকালে সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া-মোনাজত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক দিন। মহান মুক্তিযুদ্ধে যত সেনা কর্মকর্তা শহিদ হয়েছেন, এর চেয়ে বেশি সেনা কর্মকর্তা শহিদ হয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে। তাই এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও লজ্জাজনক। আমরা শোকাহত, আমার ভাগনে এই হত্যাকাণ্ডে শহিদ হয়েছেন। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সব সেনা কর্মকর্তাসহ নিহত সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।  সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নদীয়ায় ডঃ আম্বেদকর বিএড কলেজে দুই বাংলার গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত


শফিকুল ইসলাম দুলাল, নদীয়া, কলকাতা
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ০৯:৪১
নদীয়ায় ডঃ আম্বেদকর বিএড কলেজে দুই বাংলার গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

নদীয়া, কলকাতা প্রতিনিধি: গতকাল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বেথুয়াডহরীতে ডঃ আম্বেদকর বিএড কলেজে ভারতের সংবিধান প্রনেতা ডঃআম্বেদকরের ১৩৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক  আলোচনা সভা ও ডঃ আম্বেদকর স্মৃতি পদক প্রদান করাহয়।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বিধায়ক কল্লোল খা,  কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভেসর শান্তা দত্ত, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ডিন ডঃ দেবাশীষ বিশ্বাস, কলকাতার এম আর ভাঙুর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ শিশির নস্কর, নদীয়া জেলা পরিষদের সেক্রেটারী অনুপম চক্রব্তী, সার্ক কালচারাল সোসাইটির কার্যকরি সভাপতি এটিএম  মমতাজুল করিম, আন্তর্জাতিক সম্পাদক ডক্টর জাহাঙ্গীর আলম ও সলভার এগ্রো ফার্মার ব্যাবস্হাপনা পরিচালক মোঃ আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ডঃ আম্বেদকর স্মৃতি পদক দেয়া হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ