a ১৬২ কোটি টাকায় বিসিবির টিভিস্বত্ব পেল বেনটেক
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

১৬২ কোটি টাকায় বিসিবির টিভিস্বত্ব পেল বেনটেক


ক্রীড়া ডেস্ক:
বুধবার, ১৯ মে, ২০২১, ১২:২৪
১৬২ কোটি টাকায় বিসিবির টিভিস্বত্ব পেল বেনটেক

ফাইল ছবি

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব প্রায় ১৬২ কোটি টাকায় কিনে নিলো দেশীয় মার্কেটিং এজেন্সি ব্যান-টেক। বিসিবির লক্ষ্য ছিল ১৫০ কোটি টাকায় টিভি স্বত্ব বিক্রয় করা। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি পেল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সবকিছু মিলিয়ে সর্বমোট নয়টি হোম সিরিজের জন্য ব্যান-টেক ১৬১ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্য দিচ্ছে (প্রায় ১৯ মিলিয়ন)। এই নয়টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা যা স্বত্ব কিনে নিলো ব্যানটেক। 

গত ১৭মে সোমবার উন্মুক্ত বিডিংয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টিভি স্বত্ব নিজেদের করে নেয় ব্যান-টেক। গতকাল ১৮ মে মঙ্গলবার এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরে বিসিবি।

বিসিবি চলতি বছরের ১৮ মে থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম সিরিজের টিভি স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। টিভি স্বত্ব বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের ফ্লোর প্রাইস ১৫০ কোটি টাকা। আমরা এর চেয়ে কিছু বেশি অর্থে স্বত্ব বিক্রি করতে পেরেছি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে’।

বিসিবিকে ধন্যবাদ দিয়ে বেনটেকের প্রধান নির্বাহী এজিএম সাব্বির বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেয়ার জন্য। আমরা আগামী আড়াই বছরের জন্য টিভি রাইটস কিনেছি। ১৯ মিলিয়ন ডলারের বিনিময়ে কেনা এই সত্বের মধ্যে প্রোডাকশন খরচও অন্তর্ভুক্ত। মূলত বিসিবি প্রোডাকশন করবে। টিভি ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের হাতেই থাকছে।’

উল্লেখ্য আসন্ন ২৩ মে হতে আরম্ভ হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচারের মাধ্যমেই এই চুক্তি শুরু হবে। জিটিভি ও বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেলে টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সবকটা ম্যাচ।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

বাংলাদেশকে বড় টার্গেট দিল নিউজিল্যান্ড


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ১০:০৬
বাংলাদেশকে বড় টার্গেট দিল নিউজিল্যান্ড

ফাইল ছবি

ক্রাইস্টচার্চে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ড ২০ ওভারে ৫ উইকেটে করেছেন ২০৮ রান। জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৯ রান।

পাওয়ার প্লে ঠিকঠাক কাজে লাগানোর পর ধারাবাহিক রান তুলছেন কিউই ব্যাটসম্যানরা। বাংলাদেশের বোলাররা বোলিংয়ে তেমন তেজ দেখাতে পারেননি। নিয়মিত বিরতিতে হজম করতে হয়েছে বাউন্ডারি। তাতে রানের সংখ্যা বেড়ে গেছে।

কনওয়ে পেয়ে যান ব্যক্তিগত ফিফটি। ৩০ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেতে ৫ চার ও ২ ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এর আগে দলীয় ৪৫ রানে কিউই শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। পাওয়ার প্লের পূর্ণ সুবিধা নিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলছিলেন ওপেনার ফিন অ্যালেন। উইকেটের চারপাশে বাউন্ডারির ফুলঝুরি ছোটান এ ডানহাতি ওপেনার। পঞ্চম ওভারে তাকে থামান পেসার শরিফুল।

মাঝের ওভারেও নিউজিল্যান্ডের রান রেট কমেনি। ১০ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল ৮৭। পরের ওভারে তিন অঙ্ক ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। মার্টিন গাপটিলের সঙ্গে ডেভন কনওয়ের জুটিটা গিয়ে থামে ইনিংসের ১৪তম ওভারে। গাপটিলকে ফেরান এবাদত হোসেন।

এর পর ফিফটি করেন কনওয়ে। তাকে সাইফউদ্দিন ফেরান ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে। দুই বলের বিরতিতে মার্ক চ্যাপম্যানকেও ফেরান তিনি। তাতে ১৬৩ রানে চতুর্থ উইকেট হারায় নিউজিল্যান্ড। তাতে অবশ্য রান সংগ্রহের শঙ্কা একটুও কমেনি বাংলাদেশের।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের বিশাল রানের সংগ্রহটা এর পর নিশ্চিত করেন গ্লেন ফিলিপস। ২৪ বলে তিনি খেলেন ৬০ রানের ইনিংস। তাতেই নিউজিল্যান্ড ২০ ওভার শেষে তুলে ফেলে ২০৮ রান। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন


নিউজ ডেস্ক:
মঙ্গলবার, ০৬ এপ্রিল, ২০২১, ০২:২৪
মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় এলাকায় মার্কেট খোলার  দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা। 

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যবসায়ীরা। এসময় বিভিন্ন মার্কেটের দুই শতাধিক ব্যবসায়ী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। বেলা ১১ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেন ব্যবসায়ীরা। 

বিক্ষোভ অনুষ্ঠানে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেওয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে। 
   
আরেক ব্যবসায়ী মাজহারুল ইসলাম বলেন, এ লকডাউন আমরা মানি না। গত বছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছি। এবার স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানলে সামনে আমরা কঠোর আন্দোলনে যাবো। 

মানববন্ধন ও বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা নিজ দায়িত্বে সুশৃংখলভাবে রাস্তা থেকে সরে যান। বিক্ষোভের আগে-পরে পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

উল্লেখ্য, গতকাল মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর