a যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে শাটডাউন এড়াতে সক্ষম হলো
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে শাটডাউন এড়াতে সক্ষম হলো


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০১ অক্টোবর, ২০২৩, ১১:২২
যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে শাটডাউন এড়াতে সক্ষম হলো

ফাইল ছবি

শেষ মুহূর্তে এসে প্রতিনিধি পরিষদ এবং সিনেট উভয়ই স্বল্পমেয়াদি তহবিল চুক্তিতে সম্মত হওয়ায় সরকার অচল (শাটডাউন) হওয়া থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। এই চুক্তি না হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ সরকারি কর্মচারীকে বিনাবেতনে ছুটিতে পাঠাতে হতো এবং বন্ধ হয়ে যেতো সরকারের গুরত্বপূর্ণ বিভিন্ন সেবা।

বিবিসি জানায়, মার্কিন সরকারকে আগামী নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত অর্থায়ন সংক্রান্ত একটি বিল সিনেটে ৮৮-৯ ভোটে পাস হয়েছে। তবে এখানে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তার পরিকল্পনা রাখা হয়নি।

৪৫ দিনের এই পরিকল্পনা উত্থাপন করেন মার্কিন হাউজ স্পিকার কেভিন ম্যাকার্থি। এটি পাস হওয়ায় আপাতত স্বস্তি পেলো ডেমোক্র্যাট সরকার।

এর আগে, নতুন অর্থায়ন বিল নিয়ে কট্টর রিপাবলিকান সদস্যদের ঘোর আপত্তি থাকায় আংশিক অচল হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক:
মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ১১:০১
লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল

ফাইল ছবি

ফিলিস্তিনের পক্ষে লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে লেবাননে কামান হামলা চালিয়েছ ইসরায়েল। সোমবার লেবানন থেকে রকেট হামলার জবাবে ইসরায়েলের গোলন্দাজ বাহিনী এ হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে টাইমস অব ইসরাইল

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছয়টি ব্যর্থ রকেট হামলা চালানো হয়েছিল। যা ইসরাইয়েলি সীমান্ত পাড়ি দিতে পারেনি। লেবাননের দক্ষিণে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন টুইটারে জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতি বর্তমানে শান্ত। দুই দেশের সঙ্গেই যোগাযোগ অব্যাহত রেখেছে জাতিসংঘ। সূত্র: টাইমস অব ইসরায়েল

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

জলছবি


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ০৭:০৭
জলছবি

মুক্তা দাশ

খুব কথা বলতে ইচ্ছে করে
অনেক অনেক কথা !  
কথার খৈ ফুটবে,, অনবরত বুলেট-বৃষ্টির মতো 
কিন্তু খেই হারাবো না ... 
খুব   কথা বলতে ইচ্ছে করে । 
ইনিয়ে- বিনিয়ে , ঘুড়িয়ে- প্যাচিয়ে !  যতোভাবে 
আদরে আহ্লাদে কথা বলা যায়... ততো ভাবে শুধু কথাই বলে যাবো ...!!! 
এতোসব কথার ভীড়ে তুমি শুধুই আমার হয়ে থাকবে , 
বুকে জড়িয়ে রাখবে। 
কপালে চুমু খেতে খেতে  বলবে... পাগলী একটা !
টগবগে কথার বকবকানিতে তুমি অতিষ্ঠ হবে না,, 
শুধু মুচকি হাসিটা মুখে আঠার মতো লেগে থাকবে দৃষ্টির ছুঁচালো তীরে !
আমি মুর্ছা যাবো ঐ চোখে !!
লুটিয়ে পড়বো তোমার বুকের পরে... 
ভার সইতে পারবে তো !!?? 
জমে থাকা যতো স্ফুটনাংক অভিমান,, যতো প্রেম 
সব,, সব উজার করে দিবো..! 
ধারন করতে পারবে তো !!?? 
জানি, পারবে না। 
অনেকটা সময় পেরিয়ে গেছে ! 
দায়ভার এড়িয়ে প্রেম ভার  বড়ো বেমানান 
বে আাইনী। 
গোধূলির রঙ স্বপ্নদেখে  আকাশ কুসুম দুরাশার , 
বিচিত্র মন   বিচিত্র সব অলীক দৃশ্যপট ! 
সবটাই   জলরঙে আঁকা জলছবি ।।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক