a পরীমণি কাণ্ডে ডিবি থেকে সাকলাইনকে প্রত্যাহার
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

পরীমণি কাণ্ডে ডিবি থেকে সাকলাইনকে প্রত্যাহার


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৭ আগষ্ট, ২০২১, ০৩:৩৫
পরীমণি কাণ্ডে ডিবি থেকে সাকলাইনকে প্রত্যাহার

ফাইল ছবি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার (৭ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি আমরা শুনেছি। যেহেতু একটি অভিযোগ এসেছে, তাকে আমরা আর ডিবিতে রাখছি না। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। তিনি আরও বলেন, 'এ বিষয়ে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত করবে। তদন্তের পর তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে কি না, এটা পরের বিষয়।

এর আগে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনের প্রেমের সম্পর্ক গড়ে উঠার কথা এরই মধ্যে গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ঢাকার অদূরে তুরাগতীরে বহুল আলোচিত বোট ক্লাব মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন সাকলায়েন। ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত চলার সময় নায়িকা পরীমণির সঙ্গে সখ্য গড়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে।

র‍্যাবের হাতে পরীমণি গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এ কর্মকর্তার সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি আলোচনায় উঠে আসে। তাদের অন্তরঙ্গ সম্পর্ক নিয়ে চলছে নানা গুঞ্জন। পরীমণির গাড়ি চালক নাজির হোসেন গণমাধ্যমের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন।

এছাড়া এ বিষয়ে সংশ্লিষ্ট পরীমণি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজ ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন নায়িকা পরীমণি।

বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমণির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ডিবি যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঢাকা ব্যাংক বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ১৮ জুন, ২০২১, ১১:৩৮
ঢাকা ব্যাংক বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও

ফাইল ছবি

রাজধানীর ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে ৪ কোটি টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ব্যাংকের ওই শাখার ক্যাশ ইনচার্জসহ দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।  আজ শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ডিউটি অফিসার মাসুম বিল্লাহ বিষয়টি গণমাধ্যমকে জানান।

মাসুম বিল্লাহ বলেন, বৃহস্পতিবার রাতেই টাকা উধাওয়ের বিষয়টি বুঝতে পারে ব্যাংকের ওই শাখার উর্ধ্বতন কর্মকর্তারা। পরে ক্যাশ ইনচার্জসহ দুই কর্মকর্তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। দুই ব্যাংক কর্মকর্তা হলেন- রিফাত ও ইমরান। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বশেমুরবিপ্রবি'র লোকপ্রশাসন বিভাগের সভা পতিকে সভা পতিকে পতিকে সভা পতিকে


মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ১২:৪৮
ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে বশেমুরবিপ্রবি'র লোকপ্রশাসন বিভাগের সভাপতিকে

ফাইল ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি বিতান খানমকে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। একই বিভাগের প্রভাষক টি.এন. সোনিয়া আজাদ এডিট করা এক অডিও দিয়ে এই ষড়যন্ত্র করছেন বলে জানা গেছে।

অভিযোগ পাওয়া গেছে, গত ০৩ জানুয়ারি বিভাগের প্লানিং কমিটির মিটিংয়ের একটি গোপন রেকর্ডিং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। যেখানে বলা হয় বিভাগীয় সভাপতি তারই সহকর্মী টি.এন. সোনিয়া আজাদকে শারীরিক নিগ্রহ এবং হুমকি প্রদান করেছেন। কিন্তু বিভাগীয় প্লানিং কমিটির মিটিংয়ের মত একটি গোপনীয় বিষয়ের কথপোকথন পরিকল্পিতভাবে রেকর্ডিং করে এবং তা পরবর্তীতে এডিট করে প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ বিভাগীয় সভাপতি। যার সত্যতা নিশ্চিত করেছেন প্লানিং কমিটির ঐ সভায় উপস্থিত অন্য তিন সদস্য।

বিভাগীয় সভাপতি বিতান খানম বলেন, মিটিংয়ে সকল সদস্যকে আপগ্রেডেশনের সকল তথ্য উপাত্ত পর্যাবেক্ষণ করে স্বাক্ষর করতে বলা হয়। আমাদের সাথে জনাব টি.এন সোনিয়া আজাদও সহমত পোষণ করেন। জনাব ইমা সুলতানা চারুর অভিজ্ঞতা ও যোগ্যতা গণনা ঠিক আছে এই মর্মে স্বাক্ষর করবেন বলে মত পোষণ করেন। কিন্তু তিনি স্বাক্ষর এর সময় নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষর করেন।

বিতান খানম বলেন, আমি ও জনাব মোঃ নাসির উদ্দিন জনাব টি.এন, সোনিয়া আজাদের কাছে জানতে চাই কেন সহমত পোষণ করার পর নোট অব ডিসেন্ট সহ স্বাক্ষর করলেন। আপনার যদি আপত্তি থাকত তবে তা মিটিং এ উপস্থাপন করলে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া যেত। এর জবাব না দিয়ে তিনি মিটিং ছেড়ে চলে যেতে চাইলে আমি তাকে মিটিং শেষ করে যেতে বলি।

বিতান খানম বলেন, মিটিং শেষ করে যেতে বল্লে উত্তরে তিনি সবাইকে অবাক করে বলেন, যদি মিটিং শেষ করে না যাই তো আপনি আমাকে মারবেন নাকি? এবং এই কথোপকথন তিনি পূর্ব থেকেই রেকর্ড করছিলেন।

এখানে শারিরিক ভাবে নির্যাতনের কোনো অবস্থা সৃষ্টি হয়নি। তবুও তিনি আমাকে জিজ্ঞেসা করলেন মারার কথা। তারপর আমি আমার প্রজেক্টের রিপোর্ট পিন-আপ করার জন্য ইস্টাপিলার হাতে নেই কিন্তু সে তখন বলে ইস্টাপিলার হাতে নিয়েছেন কি আমাকে মারার জন্য তখন আমি বলি আমি যাই হাতে নিই তাতে-ই আপনার কেন মনে হচ্ছে আমি আপনাকে মারবো? আমি এটা টেবিল ও রাখতে পারি, এটা দিয়ে পিনাপও করতে পারি বা এটা ফেলে দিতেও পারি, এই বলে আমি পাশে ফেলে দেই। তখন সোনিয়া ম্যাডাম চিৎকার করে বলে "বিতান ম্যাডাম আমাকে মারছেন”। এ কথা বলার কারণ সে ঐ সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রেকর্ড করছিলেন। কিন্তু এ ধরনের কোনো ঘটনার অস্তিত্ব নেই। যা বিভাগের উপস্থিত অন্য সহকর্মীবৃন্দ উপস্থিত থেকে দেখেছেন।

এদিকে ঘটনার বিচার চেয়ে বিভাগীয় সভাপতি বিতান খানম বিশ্ববিদ্যালয় রেজিষ্ট্রার বরাবর একটি আবেদন দিয়েছেন বলে জানা গেছে। তবে সেই আবেদনের বিষয়ে কোনো ব্যবস্থা না নিলেও বিতান খানমকে প্রশাসন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিতান খানম বলেন, সোনিয়া ম্যাডাম আমার নামে মিথ্যা অভিযোগ করার পর আমি তাকে জিজ্ঞেসা করি কেন মিথ্যা অভিযোগ করেছে। সেটা জানতে চাইলে তখন তিনি বলেন “আমি মিথ্যা অভিযোগ করছি তো আপনি আমার কি করবেন? এখন প্রশাসন আমার সাথে আমি চাইলেই অনেক কিছু করতে পারি।“ তখন আমি বলি “আমি আপনার কিছুই করতে পারবোনা আর পারলে তো এতো দিনে করতাম-ই কিন্তু আমি যদি এই পজিশনে না থাকতাম আর আপনি যদি আমার সহকর্মী না হতেন আর কাওকে এতো উপকার করার পর যদি সে আমার নামে মিথ্যা অভিযোগ করতো তাহলে আমি হয়তো তার কল্লাই কাটতাম।“

প্রসঙ্গত, টি. এন. সোনিয়া আজাদ বর্তমান প্রশাসনের একজন প্রভাবশালী শিক্ষকের ঘনিষ্ঠজন হিসাবে বিশ্ববিদ্যালয়ে পরিচিত।

মুক্তসংবাদ প্রতিদিন / এম এ
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ