a
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় মাইনুদ্দীন হাওলাদার নামে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। আজ রোজ শনিবার, দুপুর ১২টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী নিজেই।
মাইনুদ্দীন হাওলাদার উপস্থিত সকলকে যথাযথ সম্মানপূর্বক বলেন, আমি নিম্মস্বাক্ষরকারী মো: মাইনুদ্দীন হাওলাদার। পিতার নাম : মুজিবুল হক। মাতার নাম : ছকিনা খাতুন। বর্তমান ঠিকানা:- বাসা- নং- ৩৩৮/১, দক্ষিণ পাইকপাড়া, থানা- মিরপুর, জেলা- ঢাকা- ১২১৬। স্থায়ী ঠিকানা:- বাসা- নং- গ্রাম- ধনিয়া, পো: তুলাতলি বাজার, থানা- ভোলা সদর, জেলা- ভোলা। এনআইডি নং ৯৫৫ ২০৫ ৫৪১১। পেশা : ব্যবসা। ধর্ম- ইসলাম। জাতীয়তা- বাংলাদেশী। জন্ম তারিখ- ০১/০২/১৯৭২ ইংরেজী।
গত ০৯/০৪/২০১৫ইং তারিখ একটি জাতীয় দৈনিকে আমাকে নিয়ে একটি মিথ্যা নিউজ প্রকাশিত হয়। যাহা মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানি মূলক বটে। তথাকথিত পত্রিকায় আমাকে ঢাকা মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য ও থানা মৎস জীবী লীগের সহ-সভাপতি বানিয়ে সংবাদ প্রচার করা হয়। এরপ্রেক্ষিতে গত ৪ আগষ্ট ২০২৪ ইং তারিখের ছাত্র হত্যা মামলার আসামী উল্লেখ করা হয় এবং বিএনপির বিরুদ্ধে কুৎসা রটিয়ে বিএনপি'কে মিডিয়া ট্রায়ালের মূখোমুখি দাড় করানোর চেষ্টা করা হয়।
উক্ত নিউজ প্রকাশ করার কারণে আমার এলাকায় (কল্যাণপুর) সামাজিক ও ব্যবসায়ীক হেও প্রতিপন্নসহ মান সম্মান ক্ষুণ্য হয়। আমি উক্ত প্রকাশিত নিউজের তিব্র প্রতিবাদ জনাচ্ছি এবং প্রকাশিত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানি মূলক নিউজটি'র প্রতিবাদ প্রকাশের জন্য অনুরোধ করছি।
সম্মানিত কলম সৈনিকেরা, আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি বা পরোক্ষ ভাবে জড়িত নই। আমি একজন কল্যাণপুর নতুন বাজারের স্থানীয় ব্যবসায়ী এবং বাজারের পাশের একটি মসজিদ/মাদ্রাসার সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করে আসিতেছি। তবে যখন যে সরকার ক্ষমতায় এসে মসজিদ/মাদ্রাসায় দান খয়রাত ও কম্বল বিতরণ করতো আমি সভাপতি হিসেবে পাশে থাকতে হতো এবং সেখানে তাদের দলীয় লোক ও অন্যান্যরা ছবি তুলতো এ ছাড়া আমার জানা মতে আর কোন কিছুই নেই। ০৪ আগষ্ট ২০২৪ তারিখের ঘটনায় জড়িত থাকার অজুহাত দেখিয়ে আমাকে গত ০৮/০৪/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকার সময় পুলিশ কল্যাণপুর নতুন বাজার এলাকা থেকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত বাজারের ব্যবসায়ীরা ও উৎসুক জনতার বাধার মূখে পরে ছেড়ে দেন। পরবর্তীতে ০৯/০৪/২০২৫ ইং তারিখ পত্রিকা'র নিউজ থেকে আমি জানতে পারিয়ে, ছাত্র ০৪ আগষ্ট ২০২৪ ইং এর ছাত্র হত্যা মিরপুর থানার মামলা নং ১৯ (৮) ২৪ বাদী- লোকমান (৫০), পিতা- সিরাজ মিয়া কর্তৃক একটি মামলায় ২৩ নং আসামী করা হয়।
একই দিন কল্যাণপুর এলাকার জন মানুষ ও ভিকটিমের বোনের ডিভিসি টিভিতে একটি সাক্ষাৎকার এর ফুটেজ থেকে জানা যায় যে, উক্ত ছাত্র টি ঢাকা বংশাল থানা এলাকায় ০৫ আগষ্ট ২০২৪ ইং মারা যায়, মামলাটি বংশাল থানায় না করে মিরপুর করা হয়, মামলাটি ০৫ আগষ্ট ২৪ না দেখিয়ে ৪ আগষ্ট ২৪ দেখিয়ে ভূল ঘটনার স্থান দেখানো হয় যাহা মামলার মেরিট নষ্ট করে দেওয়া হয়। মামলার বাদীকে ভিকটিম এর পরিবার চিনেন না, মামলায় লাশ রিসিভ দেখানো হয় ঢাকা মেডিকেল অথচ ভিকটিম এর পরিবার লাশ রিসিভ করেন মিডফোর্ট হাসপাতাল থেকে, আর যারা মামলার আসামী তাদেরকে ভিকটিম এর পরিবার চিনেন না ইত্যাদি।
বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে আমি দেখতে ও শুনতে পেতাম কিছু পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা গুলোর কিছু অসাধু সদস্যরা গুম, খুন, মিথ্যা মামলা, গায়েবী মামলা ও আয়না ঘর বানানোসহ এসব বে-আইনি কাজ করতেন। যার ফলে ঐ ফ্যাসিষ্ট সরকারকে পছন্দ করতাম না। পরবর্তীতে ফ্যাসিষ্ট সরকার পতনের পর সারা দেশের মানুষের স্বস্থি ফিরে আসলো, সাথে আমারও ভালো লাগলো যে, এবার জনবান্ধব বা জন মানুষের সরকারের পুলিশ দেখতে পাবো কিন্তু সে আশায় গুড়েবালি পরলো। এখন নিজেকেই অপরাধী মনে হচ্ছে যে, কি চাইলাম আর কি পেলাম, বর্তমানে আমার স্থানীয় ভাবে মান সম্মন সবই গেল।
আমি খুবই অসহায় জীবন যাপন করেতিছি। ০৪ আগষ্ট ২০২৪ ইং তারিখ আমি যে কল্যাণপুর নতুন বাজার উপস্থিত ছিলাম তার সিসি টিভি ফুটেজ সংরক্ষণ করা আছে। তবে আমি যদি বিগত ফ্যাসিষ্ট সরকারের কোন অপরাধের সাথে জড়িত থাকার তথ্য আপনি বা আপনারা খুঁজে পান তাহলে আপনাদের যে কোন শাস্তি মাথা পেতে নিব। যে কোন বিচারের কাঠ ঘড়ায় দাঁড়াতে আমার কোন আপত্তি থাকবে না।
সম্মানিত কলমযোদ্ধা, আপনাদের লেখনির মধ্য দিয়ে আমার উপর এই মিথ্যা মামলা ও হয়রানির বিষয়টি কিছুটা হলেও লাঘব হবে। দয়া করে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ সংবাদটি সবাই প্রকাশ করে জাতির কাছে এর সত্যতা তুলে ধরবেন।
ফাইল ছবি
বাউফল থানার বিতর্কিত ওসি মোস্তাফিজুর রহমানকে ক্লোজ করা হয়েছে। আসামিদের সঙ্গে সেলফি তোলার অপরাধে মঙ্গলবার তাকে ক্লোজ করে পটুয়াখালী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মোস্তাফিজুর রহমান গত বছরের (২০২০ সালে) ফেব্রুয়ারি মাসে বাউফল থানায় যোগদান করেন। তাকে ক্লোজ করার খবরে নানা মহলে স্বস্তি প্রকাশ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসি মোস্তাফিজুর রহমান বাউফল থানায় যোগদানের পর থেকেই নানান কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে উঠেন। তিনি যোগদানের কয়েক দিন পর বাউফল থানার সামনে যুবলীগ নেতা তাপস খুন হন। এর কয়েক দিন পর কেশবপুর ইউনিয়নে সরকারি দলের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইমন তালুকদার ও তার চাচাতো ভাই ইশাত তালুকদার খুন হন।
এসব খুনের ঘটনার আগের দিন একপক্ষ অপরপক্ষের ওপর হামলা করে। ঘটনাটি লিখিতভাবে ওসি মোস্তাফিজুর রহমানকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। যার ফলে পরদিন ওই জোড়া খুনের ঘটনা ঘটে।
এছাড়াও তার বিরুদ্ধে পৌর শহরে সরকারি দলের একটি পক্ষকে মদদ দেয়ার অভিযোগ রয়েছে। যে কারণে বাউফলে সরকারি দলের দুইপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি যোগদান করার পর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও খুনসহ আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটতে থাকে।
গত কয়েক দিন আগে ওসি মোস্তাফিজুর রহমান দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলাসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে সেলফি তুলে বিভিন্ন পত্রিকার শিরোনাম হন। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
এদিকে ক্লোজ হওয়ার পর ওসি মোস্তাফিজুর রহমান তার ফেসবুক পেজে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন- বাউফল থানায় যোগদানের পর অনেক অভিজ্ঞতা হয়েছে। পরবর্তী কর্মস্থলে এসব অভিজ্ঞতা কাজে লাগাতে চেষ্টা করব।
ফাইল ছবি
চট্টগ্রামের পর বাধাবিপত্তি ডিঙিয়ে ময়মনসিংহেও বড় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘তারা (সরকার) বিভিন্নভাবে আপনাদের ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু পারেনি। চট্টগ্রামেও আপনারা শক্তি জানান দিয়েছেন। সেটা দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে।’
গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহ শহরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবিতে চট্টগ্রামের পর গতকাল ময়মনসিংহে বিএনপির সমাবেশ হয়। এ সমাবেশে জনসমাগম ঠেকাতে সড়কে যান চলাচল বন্ধ করাসহ নানাভাবে বাধা ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেন সরকার সমর্থকেরা। সমাবেশের স্থান নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। স্থানীয় প্রশাসন সমাবেশের ঘোষিত স্থান সার্কিট হাউস মাঠের অনুমতি বাতিল করে শেষ মুহূর্তে পলিটেকনিক মাঠে সমাবেশের অনুমতি দেয়। রাস্তায় যানবাহন না পেয়ে অনেকে হেঁটে, কেউবা অটোরিকশায়, আবার অনেকে বিকল্প পথে নৌকায় করে সমাবেশে যোগ দেন।
এ পরিস্থিতির উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, এভাবেই আন্দোলন চালিয়ে যেতে হবে। এই স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমেই দেশকে ফিরে পেতে হবে। তিনি বলেন, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আন্দোলনের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে আওয়ামী লীগ ভেসে যাবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলছি, এ সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সেই নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার তৈরি হবে। অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবে।’
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এ নির্বাচনে ১ হাজার ২৪২টি সিসি ক্যামেরা ছিল। পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল, পুলিশ-র্যাব পাহারায় ছিল, তার পরেও ওই নির্বাচন দুপুরের মধ্যে বন্ধ ঘোষণা করতে হয়েছে। এ থেকেই প্রমাণিত হয়, দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এ সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে বাধ্য করা হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগের দুঃশাসনে দেশে দুর্ভিক্ষ লেগেছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বলেছিলেন, তারা ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে। সেই চালের দাম এখন ৭০ টাকা হয়েছে। তারা বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে; এখন চাকরি পেতে হলে আওয়ামী লীগের লোকজন ২০ লাখ টাকা ঘুষ নেন বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
সরকার উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস, পানির দাম বাড়িয়েছে; তারা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে, লুট করে বিদেশে টাকা পাচার করে। তারা কানাডা, লন্ডনে, বেগমপাড়ায় বাড়ি করে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানায়। আর আমার দেশের মানুষ না খেয়ে থাকে।’
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘অবৈধ এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। চট্টগ্রাম ও ময়মনসিংহের গণসমাবেশ বলে দেয় বিএনপি ঝিমিয়ে পড়ে নাই। এভাবে আন্দোলন চালিয়ে গেলে একপর্যায়ে সরকার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে বাধ্য হবে।’
সমাবেশে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। সমাবেশে আসতে বাধা বা যান চলাচল করতে দেওয়া হবে না জেনে আগের দিন সন্ধ্যা থেকেই নেতা-কর্মীরা বিক্ষিপ্তভাবে ময়মনসিংহ শহরে এসে জড়ো হতে থাকেন। তাঁদের কেউ শহরে আত্মীয়স্বজনদের বাসায়, কেউ আবাসিক হোটেলে, কেউবা রাতে রাস্তায় অবস্থান করেন। এর মাঝে সকাল থেকেই একে একে জড়ো হতে থাকেন মাঠে। নানা স্লোগানে ব্যানার, প্ল্যাকার্ড হাতে তাঁরা মাঠে আসেন। দুপুর হতেই জনসভাস্থল ভরে যায়।
সমাবেশস্থল ছাড়াও নেতা-কর্মীদের ভিড় ছড়িয়ে পড়ে আশপাশের সড়ক ও বাসাবাড়ির গলিতে। শহরের চরপাড়া থেকে মাসকান্দা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কে নেতা-কর্মীদের ভিড় লেগে যায়। নেতা-কর্মীদের কেউ দাঁড়িয়ে, কেউবা সড়কে বসে মাইকে বক্তব্য শুনছিলেন। একটু পরপরই পুরো সড়ক দখল করে নেতা-কর্মীদের মিছিল আসতে দেখা যায়। মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দলীয় নেতা-কর্মীদের ওপর সরকারের নিপীড়ন ও অত্যাচারের প্রতিবাদ করা হয়। সূত্র: প্রথম আলো