a
ফাইল ছবি: নুরুল হক নূর
রাজধানীর মতিঝিলে মোদিবিরোধী আন্দোলনে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক (ডাকসু) ভিপি নুরুল হক নূর আহত হয়েছেন বলে খবর প্রচার হয়। তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি সঠিক নয়।
আজ দুপুরে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়ামিন মোল্লা বলেন, নূর পুলিশের ছোড়া টিয়ারশেলে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হননি। ফেসবুকে নুরুল হক নূর নামের একটি পেজ থেকে ভিপি নুর গুলিবিদ্ধ উল্লেখ করে পোস্ট দিলে গুজব ছড়িয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মিছিলে পুলিশ বাধা দিলে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
ফাইল ছবি
হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
গতকাল রাজধানীর খিলগাঁও মাদরাসায় সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে নতুন আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস গণমাধ্যমকে জানান, ‘খাস ও কেন্দ্রীয় কমিটির সভায় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়েছে।’ ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা যান। ওইদিন রাতেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়।
খিলগাঁও মাদরাসায় মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল আউয়াল, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ও মাওলানা সাজেদুর রহমান প্রমুখ। মুহিব্বুল্লাহ বাবুনগরী সদ্য প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। তিনি হেফাজতের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
মুহিব্বুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক। তিনি ইসলামী ঐক্যজোট, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইআতুল উলয়া-লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৩৪ সালে ফটিকছড়ির বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন।
ফাইল ছবি
দেশে এক দিনে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড ৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
শনিবার বিকেলে পাঠানো কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর একদিনে এত রোগী হাসপাতালে ভর্তি হতে দেখা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুয়াযী, এ বছর ২০ হাজার ২৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ইত্তেফাক