a আগুন আতঙ্কে দিন কাটছে ঠাকুরগাঁওবাসীর
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আগুন আতঙ্কে দিন কাটছে ঠাকুরগাঁওবাসীর


হানিফ, মুক্তসংবাদ প্রতিদিন:
রবিবার, ০২ মে, ২০২১, ১০:০৪
আগুন আতঙ্কে দিন কাটছে ঠাকুরগাঁওবাসীর

সংগৃহীত ছবি

রহস্যজনক অগ্নিকাণ্ডের কারনে ঠাকুরগাঁওয়ে একটি গ্রামের মানুষ প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে আগুন আতঙ্কে রয়েছে। হঠাৎ হঠাৎ আগুন লেগে পুড়ে যাচ্ছে ঘরবাড়িসহ প্রয়োজনীয় সব মালামাল। আগুনের কারনে এ পর্যন্ত প্রায় ২০টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। আগুন আতঙ্কে প্রায় পরিবারই সন্তানদের নিয়ে খোলা আকাশেঁর নিচে দিনযাপন করছেন।

আকস্মিকভাবে ঘটা এ অগ্নিকান্ডের উৎস ও সূত্রপাতও গ্রামবাসীসহ সকলের কাছেই একটি ধাধা মনে হচ্ছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও প্রশাসন বলছে, অসাবধানতার কারণেই এমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। এছাড়া এ ঘটনার পেছনে কেউ জড়িত আছে কি না সে বিষয়েও তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে বর্তমানে প্রতিটি জায়গায় পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধাধার মত এমন আগুনের ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামে। ইতোমধ্যে আগুনে পুডে নি:স্ব হয়েছে কয়েকটি পরিবারের বসতভিটা। তাদের ভিতর আমেনা বেগম, নূর আলম, মোতালেব, মকসেদ আলীসহ সাবাজপুর গ্রামের প্রায় ২০ টি পরিবারের শতাধিক লোকজন। 

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অলৌকিকভাবে প্রতিদিন বাড়ির বিভিন্ন জায়গায় ৩-৪ বার আগুন ধরছে। কখনো রান্নাঘরে,  কখনও ঘরের চালাতে, এমনকি ঘরের ট্রাঙ্কের ভিতরও আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ২০ দিনে প্রায় শতাধিকবার আগুন লেগেছে ২০টি পরিবারের বাড়িগুলোতে। আগুন নেভানোর জন্য নিজস্ব উদ্যোগে ইতোমধ্যে বেশ কয়েকটি বৈদ্যুতিক পানির পাম্প স্থাপন করেছেন গ্রামের লোকজন। এছাড়া বালতি,ড্রাম ভরে পানি সাজিয়ে রাখতে দেখা যায়।

গ্রামবাসী জানায় গত মাসের ২৯ তারিখে শবে বরাতের রাতে প্রথম আগুন দেখা যায়। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরদিন ৩০ মার্চ আগুনে ৩টি পরিবারের ঘরবাড়িসহ আসবাবপত্র পুড়ে যায়। এখন পর্যন্ত প্রায় ২০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এভবেই তাদের প্রতিটি ক্ষণ কাটছে আগুন আতঙ্কে। গ্রামবাসীরা এখন এ আতঙ্ক থেকে মুক্তি পেতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৭ জুলাই, ২০২১, ০৬:৫৪
গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন মণ্ডল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খোর্দ্দরসুলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত স্বপন ওই গ্রামের নওশা মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান মণ্ডল। তিনি বলেন, ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের ভক্ত ছিলেন স্বপন মণ্ডল। দুপুরে নিজ বাড়ির ছাদে উঠে পতাকা টানাচ্ছিলেন তিনি। এসময় বাড়ির পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন।

পরে ছাদ থেকে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন স্বপন। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পুতিন ইউক্রেনীয়দের রুশ নাগরিকত্ব দিতে নতুন ডিক্রি জারি করেছেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১১ জুলাই, ২০২২, ০৮:২১
পুতিন ইউক্রেনীয়দের রুশ নাগরিকত্ব দিতে নতুন ডিক্রি জারি করেছেন

ফাইল ছবি : পুতিন ও জেলেনস্কি

ইউক্রেনীয়দের রাশিয়ার নাগরিকত্ব দিতে নতুন ডিক্রি জারি (সরকারি আদেশ) করেছেন পুতিন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নতুন ডিক্রির ফলে ইউক্রেনীয় নাগরিকদের রাশিয়ার নাগরিকত্ব পেতে সহজ হবে।

রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, পুতিন একটি ডিক্রি জারি করেছেন যেখানে সহজে রাশিয়ার নাগরিকত্ব প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছে।

অবশ্য এর আগে পুতিন এই ধরনের একটি ডিক্রি জারি করেছিলেন। ওই ডিক্রিতে শুধু রাশিয়ার বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক এবং দোনেতস্ক এবং খেরসনের নাগরিকদের রুশ নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ ছিল। সূত্র: রয়টার্স

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ