a
ফাইল ছবি: জয়া আহসান
বলিউডের পর এবার টালিউডে বসতে যাচ্ছে ফিল্মফেয়ার পুরস্কারের আসর। বুধবারের (৩১ মার্চ) এ আসরে দেওয়া হবে এবারের ফিল্মফেয়ার পুরস্কার।
মূলত ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমাগুলো থেকে বাছাই করে এ পুরস্কার দেওয়া হবে। এদিকে মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে সোমবার (২৯ মার্চ)।
প্রকাশিত এ মনোনয়নে দেখা যায়, এবারও ওপার বাংলায় (পশ্চিমবঙ্গে) মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে জয়া আহসানকে।
একই বিভাগে জয়া ছাড়াও মনোনয়ন পেয়েছেন রাইমা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও ঈশা সাহা (সোয়েটার)।
শামীম আহমেদ
অভিনেতা শামীম আহমেদের সন্ধান মিলেছে। তার স্ত্রী আশা বিষয়টি নিশ্চিত করেছেন। আশা জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর তার (শামীম) সন্ধান পেয়েছি। তিনি উলুখোলা এলাকায় শুটিংয়ে আছেন।
এর আগে গত শুক্রবার (২০ মার্চ) থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী আশামনি। তিনি জানান, স্বামীর সন্ধানে থানায় ছুটে গিয়েছিলেন তিনি। তবে সেখানে জিডি নেওয়া হয়নি। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় আশামনি জানান, শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে তার সাথে যোগাযোগ বন্ধ। স্বামীর সন্ধান পেতে তিনি রাজধানীর একটি থানায় যান। কিন্তু থানা জিডি নেয়নি। কারণ, তার স্বামী কোন জায়গা থেকে নিখোঁজ হয়েছেন, তা তিনি জানেন না। শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
আশামনি বলেন, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশ্যে তিনি (শামীম আহমেদ) হাসিমুখে বাসা থেকে বেরিয়ে যান। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানান। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নম্বর থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে। সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছেন।
তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে। এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন, আর কিছুই জানেন না। তিনি আরও বলেন, আত্মীয়-স্বজন এবং ওনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি উনি। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্য আমাদের কাছে নেই। এমন পরিস্থিতিতে আমরা পুরো পরিবার অসহায় হয়ে পড়েছি। কেউ ওনার কোনো ক্ষতি করল কি না সেটা মাথায় ঘুরছে।
স্ত্রী-সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিন দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এ অভিনেতা। কমেডি চরিত্রে টিভি নাটকে কাজ করার সুবাদে দারুণ জনপ্রিয় তিনি। অভিনয়ে তার পথচলার শুরু ১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক নাটক দিয়ে। এরপর নিয়মিতভাবে নাটকে কাজ করে আসছেন।
ফাইল ছবি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব জায়গায় সংক্রমণ বেশি সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’
আজ সোমবার রাজধানীতে হৃদরোগ ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে জুমে কানেক্ট হয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সংক্রমণ রোধে সরকারকে আমরা পরামর্শের একটি বড় লিস্ট দিয়েছি। আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে দুই একদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।’
জাহিদ মালেক বলেন, ‘সংক্রমণ আরও বাড়লে মৃত্যু বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। হাসপাতালের যত বেড আছে, দেওয়া হয়েছে। আমরা চাইলেই রাতারাতি আইসিইউয়ের ম্যানপাওয়ার বাড়াতে পারব না।’
তিনি বলেন, ‘আমরা সরকারকে পরামর্শ দিয়েছি কক্সবাজার, বান্দরবানের মতো বিনোদনমূলক জায়গাগুলো বন্ধ করা বা লোক সমাগম সীমিত করার। পিকনিক, বিয়ে, ওয়াজ বন্ধ বা সীমিত করা, রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সীমিত করা ও যানবাহনে যাত্রী অর্ধেক নামিয়ে আনা বা সীমিত করা, অফিসে জনবল সীমিত করার পরামর্শ দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ‘এ মাসের টিকা আমরা পাইনি। প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে কেনা টিকার বিষয়ে বলেছেন। কোভ্যাক্সের টিকা পেতে মে, জুন মাস সময় লাগবে। টিকা পেতে দেরি হলে, আমাদের অন্য প্ল্যান করতে হবে।’