a মিরাজের বোলিংয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মিরাজের বোলিংয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক :
রবিবার, ২৩ মে, ২০২১, ০৯:৩২
মিরাজের বোলিংয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

ফাইল ছবি

আজ রবিবার মিরপুরে দুপুর ১টায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৭ রান করে টিম টাইগার জবাব দিতে নেমে মেহেদি মিরাজের বোলিং তোপে ৪৮.১ওভারে ২২৪ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের জয় ৩৩ রানে।

আজ বাংলাদেশের ইনিংস শুরু করেন তামিম ইকবাল লিটন দাস জুটি। বরাবরের মত এবারো ব্যর্থ লিটন দাস। ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারে দলীয় ৫ রান আর ব্যক্তিগত ০ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটসম্যান। লিটন জিম্বাবুয়ের সাথে ১৭৬ রান করার পর এ নিয়ে তিন ইনিংসে শুণ্য রানে আউট হলেন ওই ইনিংসের পর তার সর্বোচ্চ রান ২২। লিটনের বিদায়ের পর সাকিব তামিম জুটি কিছুটা পথ দেখালেও বেশ সুবিধা করতে পারেনি সাকিবও ব্যক্তিগত ১৫ রানে আউট হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এর পর মাঠে আসে মি.ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, তামিমের সাথে জুটি গড়েন ৫৬ রানের। ব্যক্তিগিত ৫২ রানে তামিম যখন আউট হন দলীয় রান তখন ৯৯ পরের বলেই মোহাম্মদ মিঠুনকেও শুণ্য রানে সাজঘরে ফেরান ধনাঞ্জয়া।

দলীয় ৯৯ রানে পর পর দুই উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশকে ম্যাচে ফিরান মুশফিক-মাহমুদউল্লাহ জুটি। মুশফিক আউট হলে থামে ১০৯ রানের জুটি, ক্যারিয়ারের ৪০তম অর্ধশতক পূর্ণ করে ৮৪ রানে আউট হন মুশফিকুর রহিম। শেষ দিকে  রিয়াদের অর্ধশত আর আফিফের ব্যাটিংয়ে ২৫৭ রানের পুজি পায় বাংলাদেশ। 

দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমে মেহেদী মিরাজের বোলিং তোপে লন্ডভন্ড লঙ্কান ব্যাটিংলাইনাপ। ১০ ওভার হাত ঘুড়িয়ে ৩০ রানে একাই নেন ৪ উইকেটে। মুস্তাফিজুর রহমান নিয়েছেন ৩ উইকেট, ২টি নেন সাইফুদ্দিন, এক উইকেট পেয়েছেন সাকিব। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৭৪ রান আসে হাসারাঙ্গার ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করে লঙ্কান দলপতি কুশল পেরেরা।

সংক্ষিপ্ত স্কোর 
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ২৫৭/৬ (৫০ ওভার)
মুশফিক ৮৪, রিয়াদ ৫৪, তামিম ৫২, আফিফ ২৭*
ধনঞ্জয়া ৪৫/৩, গুনাথিলাকা ৫/১

শ্রীলঙ্কা : ২২৪/১০ (৪৮.১ ওভার)
হাসারাঙ্গা ৭৪, পেরেরা ৩০
মিরাজ ৩০/৪, মুস্তাফিজ ৩৪/৩, সাইফউদ্দিন ৪৯/২, সাকিব ৪৪/১

ফল : বাংলাদেশ ৩৩ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: মুশফিকুর রহিম

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টাইগারদের দাপুটে জয়


খোরশেদ আলম, মুুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ০৯:৩৮
বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টাইগারদের দাপুটে জয়

ফাইল ছবি

২০১৯ সালের ওয়ানডে এবং গত বছরের নভেম্বরে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইংল্যান্ড ক্রিকেট দল। সবশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক জস বাটলার।

১৫৭ রানের টার্গেট তাড়ায় নাজমুল হোসেন শান্তর ৩০ বলের ৫১ আর সাকিব আল হাসানের ২৪ বলের ৩৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। ফিল সল্টকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক বাটলার।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। নাসুম আহমেদের বলে ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজে দেখা যায় বল ব্যাটের নিচের দিকে লেগেছে বল। নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে সাকিব আল হাসানের বলে লং অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয় দলীয় ৮৮ রানে ফেরেন ডেভিড মালান।

১৫.৬ ওভারে দলীয় ১৩৫ রানে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।

১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু ফিল্ডার সাাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।

নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিবের কল্যাণে নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন তিনি।তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন তিনি।

১৮.৫ ওভারে হাসান মাহমুদের বলে লং অনে ক্যাচ তুলে দেন স্যাম কারেন। ১৪৬ রানে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট। ১৪৭ রানে ক্রিস ওকসকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। শেষ দিকে একের পর এক উইকেট হারানোয় ইনিংসের শুরুতে বড় স্কোর গড়ার পথে থাকা ইংল্যান্ড শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে থামে।ে

১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ৩.৩ ওভারে ৩৩ রানের জুটি গড়েন রনি তালুকদার।

২০১৫ সালের পর জাতীয় দলে ফেরা রনি ইংল্যান্ডের বিপক্ষে  দারুণ শুরু করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি।

ইংলিশ তারকা লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৪ বলে চার বাউন্ডারিতে রনি করেন ২১ রান। তার বিদায়ে ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

রনি আউট হওয়ার পর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন দাসও। তিনি জোফরা আর্চারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দেন। ৪.৫ ওভারে দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরার আগে লিটন করেন ১০ বলে ১২ রান।

তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৬৫ রানরে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ১১.২ ওভারে দলীয় ১০৮ রানে মঈন আলীর বলে স্যাম কারেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তৌহিদ হৃদয়। অভিষেক ম্যাচে তিনি করেন ১৭ বলে দুই চার আর এক ছক্কায় ২৪ রান। তার বিদায়ে ভাঙ্গে জুটি।

হৃদয় আউট হওয়ার পরের ওভারেই আউট হন দুর্দান্ত খেলে যাওয়া নাজমুল হোসেন শান্ত। ফিফটি তুলে নেওয়ার পর বোল্ড হয়ে ফেরেন তিনি।

৩০ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে মার্ক উডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শান্ত। তার বিদায়ে ১২.২ ওভারে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৩ বলে ১৫ রান করেন আফিফ হোসেন। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আলোচিত রামমন্দিরটি আজ উদ্বোধন, বিরোধীদের বর্জন


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১২:২৩
আলোচিত রামমন্দিরটি আজ উদ্বোধন, বিরোধীদের বর্জন

ছবি সংগৃহীত: রামমন্দির

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় ‘বাবরি মসজিদের’ স্থলে নির্মিত আলোচিত সেই রামমন্দিরটি আজ উদ্বোধন করা হচ্ছে। ‘প্রাণ প্রতিষ্ঠা’ নামের এই অনুষ্ঠান আজ সোমবার উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে উদ্বোধন করা হবে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিট)।

রামমন্দিরের এই উদ্বোধন ঘিরে অযোধ্যাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। লতা মঙ্গেশকর চকে মোতায়েন করা হয়েছে রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) সদস্যদের।

অযোধ্যা পুলিশ জানিয়েছে, অনুষ্ঠান ঘিরে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিস্তৃত পরিসরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

রামমন্দির প্রতিষ্ঠা ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার। এ প্রতিশ্রুতি পূরণ এ বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য তাৎপর্যপূর্ণ বহন করবে বলে মনে করা হচ্ছে।

অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী ও লোকসভার বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এ অনুষ্ঠানে কংগ্রেস না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া শিবসেনার উদ্ধব ঠাকরে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সিপিএমের সীতারাম ইয়েচুরিও জানিয়ে দিয়েছেন, ওই অনুষ্ঠানে তারা যাবেন না।

উল্লেখ্য, মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাঁকি ১৫২৮ সালে অযোধ্যায় মসজিদটি তৈরি করেন, যা পরবর্তী সময়ে বাবরি মসজিদ নামে পরিচিতি লাভ করে। তবে দেশটির হিন্দু সম্প্রদায়ের দাবি, সেখানে ‘রামের মন্দির ভেঙে’ মসজিদটি তৈরি করা হয়েছিল। সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর