a রংপুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ৩ বোনের
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

রংপুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ৩ বোনের


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ০৬ আগষ্ট, ২০২১, ০৯:০৭
রংপুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ৩ বোনের

সংগৃহীত ছবি

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। 

উপজেলার কুতুবপুরপুর ইউনিয়নের নাটারাম গ্রামে বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 
 
এ ঘটনায় নিহতরা হলেন- বদরগঞ্জের ওসমানপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে রাবেয়া বাশরী (১০),  রুবিনা আক্তার (১৬) ও রবিউলের ভাই সাইদুল ইসলামের মেয়ে সাদিয়া আক্তার (১১)।  তারা একসঙ্গে নাটারাম শেখপাড়ায় তাদের ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে সাদিয়া আক্তার চেতনা বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অপর দুই বোন রুবিনা আক্তার ওসমানপুর ফাজিল মাদরাসার দশম শ্রেণি ও রাবেয়া বাশরী সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এলাকাবাসী ও স্বজনরা এ বিষয়ে জানান, ঈদের পর ওসমানপুর থেকে শেখপাড়ায় ফুফু কোহিনুর বেগমের বাড়িতে বেড়াতে আসে সাদিয়া, রাবেয়া ও রুবিনা। বৃহস্পতিবার বিকেলে সেখানকার যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে একসঙ্গে তিন বোন নেমে পড়ে। এ সময় পা পিছলে তারা নদীর প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। 

নিহতদের চাচা বাদশা মিয়া এ ঘটনার বিষয়ে বলেন, এক সপ্তাহ আগে ভাতিজিরা আমার বড়বোন কোহিনুরের বাড়িতে বেড়াতে যায়। তারা কেউ সাঁতার জানত না। নদীতে নেমে এমন দুর্ঘটনার শিকার হবে, তা আমরা কল্পনাও করতে পারছি না।  

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ এইচ এম সানাউল হক বলেন, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই ওই তিনজনের মৃত্যু হয়েছে। 

এদিকে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

তবে এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে বলেও জানান তিনি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বায়তুল মোকাররমে মুসল্লি-পুলিশ তুমুল সংঘর্ষ



শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ০৪:২৭
বায়তুল মোকাররমে মুসল্লি-পুলিশ তুমুল সংঘর্ষ

বায়তুল মোকাররমে মুসল্লি-পুলিশ তুমুল সংঘর্ষ

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এই সংঘর্ষে সময় সংবাদের চিত্রসাংবাদিকসহ অনেক সাংবাদিক আহত হয়েছেন। পোড়ানো হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ছে। জলকামানও ব্যবহার করা হচ্ছে। থেকে থেকে সংঘর্ষ চলছে। এই ঘটনায় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।  

ঢাকা মেডিকেল কলেজে থাকা আহতরা জানান, দেখেই মনে হচ্ছিলো তারা আগেই প্রস্তুতি নিয়ে মসজিদে ঢুকেছে। নামাজ শেষ হতেই ব্যাগ থেকে লাঠিসোঠা ইট পাটকেল বের করে অতর্কিতে হামলা শুরু করে। 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিয়েছে পুলিশ। ভেতর থেকে ইটপাটকেল ছোঁড়া থেমে নেই। 

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর এই সংঘর্ষের সূত্রপাত হয়।  

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ব্রাজিল মাঠে নামছে রাতে এবং আর্জেন্টিনা ভোরে


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ০৯:২৩
ব্রাজিল মাঠে নামছে রাতে এবং আর্জেন্টিনা ভোরে

ফাইল ছবি

মেয়েদের কোপা আমেরিকায় রাতে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। একই প্রতিযোগিতায় ভোরে পেরুর সঙ্গে খেলবে আর্জেন্টিনা। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে স্টেডিয়ামে মঙ্গলবার দিবাগত রাত ৩টায় মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা।

একই স্টেডিয়ামে ভোর ৬টায় পেরুর মোকাবেলায় মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের কাছেই হেরেছিল আলবিসেলেস্তেরা।

কনমেবল অঞ্চলের ১০ দেশ দুটি গ্রুপে সমান ভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় নেমেছে। 'বি' গ্রুপে এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ব্রাজিল। প্রথম ম্যাচে উরুগুয়েকে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ভেনেজুয়েলা।

মেয়েদের কোপায় আটটি আসরের মধ্যে সাতটি শিরোপা নিয়েছিল ব্রাজিল। এরমধ্যে ২০০৬ সালে নিজেদের করে নেয় আর্জেন্টিনা। সূত্র: সমকাল

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ