a
ফাইল ছবি
মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৫৯ জন। আজ সোমবার রয়টার্স এ খবর প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেষকৃত্য অনুষ্ঠানেও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
গত শনিবারই বিক্ষোভে প্রাণ হারান ১১৪ জন। এরপর রবিবার নিহতদের শেষকৃত্যে গুলির ঘটনা ঘটেছে। মিয়ানমারের নিরাপত্তা রক্ষী বাহিনী সামরিক অভ্যুত্থানের প্রতিবাদকারী এক ব্যক্তিকে হত্যা করে এবং দেড় বছরের একটি শিশুকেও গুলি করেছে।
ফাইল ছবি
ইরান এবার চুক্তি ভেঙে আণবিক বোমা তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেল। আজ শনিবার আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়ে তেজস্ক্রিয় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করেছে দেশটি।
জানা গেছে, নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ‘164 IR-6 centrifuge’-এর বাক্সগুলো আনুষ্ঠানিকভাবে বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই পদার্থ ও ইউরেনিয়ামের সংযোগে বিদ্যুৎ তৈরি করা যাবে, পাশাপাশি আণবিক হাতিয়ারও বানানো যাবে।
এদিকে, ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ শুরু করায় তেহরানের উদ্দেশ্য নিয়ে রীতিমতো বিপদের আশঙ্কা প্রকাশ করছে গোটা বিশ্ব। ইসলামিক দেশটি আণবিক অস্ত্রের কাতারে দাঁড়ালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। একইসঙ্গে রোজিনাকে হেনস্থার ঘটনায় স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।
শনিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক রোজিনার মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে ও দফতর সম্পাদক মনির আহমাদ জারিফ পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, মহাসচিব নুরুল আমিন রোকন, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু, শহিদুল ইসলাম, ডিইউজের কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ডিইউজের যুগ্ম সম্পাদক খাইরুল আলম, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস, নাসিমা সোমা, আল মামুন প্রমুখ।
মানববন্ধনে বিএফইউজে’র সভাপতি মোল্লা জালাল বলেন, আমরা আশা করি, রোববার সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হবে। তা না হলে নো রিটার্ন হোম আন্দোলন শুরু করা ছাড়া আর কোন উপায় থাকবে না। আমাদের আর পেছনে ফেরার কোনো সুযোগ নেই।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সচিবালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা যারা রোজিনাকে হেনস্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে সব ভেদাভেদ ভুলে অধিকার আদায়ে সাংবাদিকদের জাতীয় ঐক্যের উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া সাংবাদিক নিপীড়ন-নির্যাতনে ব্যবহার হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ সকল কালাকানুন বাতিলের দাবি করা হয়।