a বাংলাদেশ জাতিসংঘে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সঙ্কটের স্থায়ী সমাধান
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাংলাদেশ জাতিসংঘে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সঙ্কটের স্থায়ী সমাধান


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ২১ মে, ২০২১, ১১:২৫
বাংলাদেশ জাতিসংঘে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সঙ্কটের স্থায়ী সমাধান

ফাইল ছবি

 

বাংলাদেশ জাতিসংঘে আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সঙ্কটের যেন একটি স্থায়ী সমাধান হয়। ইসরাইল-ফিলিস্তিন চলমান পরিস্থিতি সমাধানে জরুরি ও নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। 

মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ফিলিস্তিনি প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডাকা এক যৌথ আলোচনায় বক্তব্যে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

শিশু-নারী ও নিরস্ত্র-নিরপরাধ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন বলে সাধারণ পরিষদকে অবহিত করেন রাষ্ট্রদূত ফাতিমা।  
 
এছাড়া শান্তি প্রতিষ্ঠার রোডম্যাপ ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সকল পক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘকে আরও নিবিড়ভাবে সংশ্লিষ্ট হওয়ার আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত ফাতিমা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

সীমিত লকডাউন সোমবার থেকে এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৬ জুন, ২০২১, ১১:৫৬
সীমিত লকডাউন সোমবার থেকে এবং বৃহস্পতিবার থেকে সর্বাত্মক

সংগৃহীত ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধ করতে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন দিয়েছে সরকার। তবে আগামী বুধবার পর্যন্ত সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এর পরদিন বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের জন্য সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকে শনিবার (২৬ জুন) সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার থেকে বুধবার পর্যন্ত সীমিত পরিসরে লকডাউন কার্যকর করবে সরকার। আর বৃহস্পতিবার থেকে ৭ দিনের জন্য পুরোপুরি লকডাউন থাকবে দেশ।

প্রসঙ্গত, এর আগে, ২৪ জুন কোভিড-১৯ কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’- এর সুপারিশ করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাংবাদিক রোজিনার গলা চেপে ধরা সেই নারীর পরিচয় পাওয়া গেল


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ১৯ মে, ২০২১, ১০:২০
সাংবাদিক রোজিনার গলা চেপে ধরা সেই নারীর পরিচয় পাওয়া গেল

ফাইল ছবি

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর সিনিয়র প্রতিবেদক রোজিনা ইসলামকে শারীরিকভাবে হেনস্তা করা ওই নারীর নাম মাকসুদা সুলতানা পলি। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

গত সোমবার (১৭ মে) সাংবাদিক রোজিনাকে হেনস্তার ঘটনার পর সোস্যাল মিডিয়া একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, রোজিনা ইসলামের গলা চেপে ধরেছেন এক নারী। তিনি একজন অতিরিক্ত সচিব বলে গুঞ্জন ওঠে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, হেনস্তাকারী ওই নারী মাকসুদা সুলতানা পলি। এ ঘটনার ছবি প্রকাশ পাওয়ায় নিজেকে আড়ালে রাখার চেষ্টা করছেন।

গত বুধবার (১৯ মে) সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে পলির কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে যে, মঙ্গলবার অফিসে আসেননি তিনি। বুধবার সকালে অফিসে এলেও বেশিক্ষণ থাকেননি। এরপর দুপুরে আবার এসে কয়েক মিনিট পর বের হয়ে যান। 

ঘটনা প্রসঙ্গে জানতে মাকসুদা সুলতানা পলির মোবাইল ফোনে কল করলে রিসিভ করেও কোনো কথা বলেননি তিনি। এরপর আরও কয়েকবার কল করা হলেও আর রিসিভ করেননি।

প্রসঙ্গত, গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয়।একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়। রাতেই তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রোজিনাকে আদালতে নেওয়া হয়। বেলা ১১টার একটু পরে সিএমএম আদালতে তোলা হয় তাকে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আরিফুর রহমান সরদার তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়