a
ছবি সংগৃহীত
গত ৩০ এপ্রিল হতে সারাদেশে একযোগে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রুটিন অনুযায়ী এখন পর্যন্ত চারটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তবে এরই মধ্যে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। কেননা এই দুই পরীক্ষার প্রশ্নে একই প্যারাগ্রাফ দেওয়া হয়েছে।
প্রশ্নপত্রে দেখা যায়, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষায় ‘আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ (Our National Flag)’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে । আর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে অভিভাবক ও শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কও উঠেছে।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, একই প্রশ্নে দুই পরীক্ষা নেওয়ার বিষয়ে কিছু বলতে পারব না। মূলত এ প্রশ্নটি আমাদের হয়নি। এটা কোন বোর্ড করেছে জানতে হবে।
তিনি বলেন, সাধারণত একই প্রশ্নে দুই বিষয়ে পরীক্ষা নেওয়া হয় না। যারা প্রশ্ন করেন তারা এক সঙ্গে দুই ধরনের প্রশ্ন করেন। কিন্তু কেন-কিভাবে এমন প্রশ্ন হল সেটি জেনে পরে জানানো যাবে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, একই প্রশ্ন দুই পরীক্ষা নেওয়ার নিঃসন্দেহে মারাত্মক ভুল। একটি প্রশ্ন অন্তত পাঁচটি ধাপে চেকিংয়ের পর প্রিন্টে যায়। এত বড় ভুল মেনে নেওয়ার নয়।
তিনি বলেন, এভাবে পরীক্ষা নিলে পরীক্ষার মান কমবে। ছেলেমেয়েরা হতাশ হবে। এসব বিষয় নিয়ে সচেতন থাকতে হবে।
উল্লেখ্য, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী। সূত্র: বিডি প্রতিদিন
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম , ঢাকা: জীবনব্যাপী শিক্ষা, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং টেকসই সমাজ বিষয়ক একটি জাতীয় সেমিনার গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের অংশগ্রহণে আয়োজিত এই সেমিনারে দেশের উন্নয়নযাত্রায় জীবনব্যাপী শিক্ষার গুরুত্ব, জ্ঞানভিত্তিক অর্থনীতির সম্ভাবনা এবং একটি টেকসই সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় সহযোগিতামূলক কাঠামো তুলে ধরা হয়।
সিজিডি'র নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও গবেষক মু. আবিদুর রহমান আবেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খ্যাতনামা লেখক ও চিন্তাবিদ গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহা. ওমর ফারুক। যিনি জীবনব্যাপী শিক্ষা, বাংলাদেশের প্রেক্ষাপটে জ্ঞানভিত্তিক অর্থনীতির সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী বলেন, জীবনব্যাপী শিক্ষা দক্ষ মানবসম্পদ তৈরির পূর্বশর্ত, যা জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি হিসেবে কাজ করে। পাশাপাশি নীতিমালা, প্রযুক্তিগত সক্ষমতা ও সামাজিক সচেতনতার মাধ্যমে একটি টেকসই সমাজ গঠন করা সম্ভব।
প্রফেসর ড. শাহজাহান খান বলেন, জীবনব্যাপী শিক্ষা জাতীয় উন্নয়নকে টেকসই করতে অন্যতম চালিকাশক্তি এবং জ্ঞান-প্রযুক্তি-দক্ষতার সমন্বয়ে বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক এবং IQAC পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান, আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির হোসেন।
সেমিনারে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন, আইবি এডুকেটর ও গবেষক জনাব জাকির হোসেন, সুইজারল্যান্ড; শিক্ষাবিদ ড. মো. নুরুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটি সহকারী অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল আজিজ ভুইয়া এবং মাল্টিমিডিয়া ও আইটি বিশেষজ্ঞ ফাহিম ফয়সাল।
গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাবেয়া আক্তারের সমাপনী বক্তব্যের মাধ্যমে এবং অংশগ্রহনকারীদের সনদ প্রদানের মাধ্যমে সেমিনার সমাপ্তি হয়।
ফাইল ছবি
ইসরায়েল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনারা বর্বর হত্যাযজ্ঞ চালানোর প্রতিবাদে অস্ত্র চালান সরবরাহে ইতালির শ্রমিকরা সহযোগিতা করবেনা বলে জানিয়েছে।
অস্ত্রের একটি চালান ইসরায়েলে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভোরনো শহরের বন্দর শ্রমিকরা এই সিদ্ধান্ত নেয়। ইতালির অনলাইন পত্রিকা কন্ট্রোপিয়ানো এ খবর প্রকাশ করে।
অস্ত্র ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেয়ার জন্য বন্দর শ্রমিকদের নির্দেশ দেয়ার পর শ্রমিকরা জানতে পারে যে, এসব কন্টেইনার ইসরায়েলের বন্দরনগরী আশদোদে যাবে। আর এসব কন্টেইনারে অস্ত্র ও গোলাবারুদ ছিল।
পত্রিকাটি লিখেছে, অস্ত্র ও বিস্ফোরক ফিলিস্তিনি জনগণকে হত্যার জন্য ব্যবহৃত হবে। আর ইতিমধ্যে ফিলিস্তিনিদের ওপর এইরমধ্যে ইসরায়েল মারাত্মক হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি এসব আগ্রাসনে দেড়শ’র বেশি সাধারণ মানুষ শহীদ হয়েছেন। সূত্র: আরব নিউজ, পার্সটুডে