a
ফাইল ছবি
নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ বিকেলে শপথ নেবেন। রাজধানীর বঙ্গভবনে বিকায় ৪টায় ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
হাসান ফয়েজ সিদ্দিকীকে বৃহস্পতিবার রাতে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সৈয়দ মাহমুদ হোসেনের পদে স্থলাভিষিক্ত হলেন।
সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতিসহ সুপ্রিমকোর্টের বিচারকরা ৬৭ বছর পর্যন্ত পদে থাকতে পারেন। সে ক্ষেত্রে ৬৫ বছর বয়সি হাসান ফয়েজ সিদ্দিকী প্রায় দুই বছর প্রধান বিচারপতির আসনে থাকবে।
তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উল্লেখ্য, তার বড় ভাই আবু বকর সিদ্দিকীও আপিল বিভাগের বিচারপতি ছিলেন।
বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাসের পর আইনে ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন।
১৯৮১ সালে জেলা আদালত, ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে যোগদান করেন। তিনি ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন।
ফাইল ছবি
ভোক্তা-গ্রাহকদের আকৃষ্ট করতে চটকদার, লোভনীয় ও অসত্য বিজ্ঞাপন প্রচার বন্ধে কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেনো অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে এ ধরনের বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালকুদারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন তামজিদ হাসান পাপুল ও রবিউল আলম।
আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য সচিব, বাণিজ্য সচিব, সংস্কৃতি সচিব এবং ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর লোভনীয় বিজ্ঞাপন নিয়ন্ত্রণে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে নিয়ে চ্যালেঞ্জ রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী কামরুল ইসলাম।
ফাইল ছবি । মাহবুব তালুকদার
করোনায় আক্রান্ত হয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালকুদার হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার তার ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন গণমাধ্যমকে বলেন, স্যার শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্যারকে রাতে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। এখন তাকে কেবিনে আনা হয়েছে।
তিনি আরও বলেন, শনিবার রাতে স্যারের হঠাৎ জ্বর আসে। পরে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার বলেছেন, স্যার বর্তমানে সুস্থ আছেন। স্যার সবার কাছে দোয়া চেয়েছেন।