a আজ দুপুরে নতুন নির্বাচন কমিশনারগণ শপথ নেবেন
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আজ দুপুরে নতুন নির্বাচন কমিশনারগণ শপথ নেবেন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১১:১৭
আজ দুপুরে নতুন নির্বাচন কমিশনারগণ শপথ নেবেন

ফাইল ছবি: সিইসিসহ ৪ নির্বাচন কমিশনার

 

নিউজ ডেস্কঃ আজ ২৪ নভেম্বর, দুপুরে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)সহ অপর ৪ জন নির্বাচন কমিশনার শপথ নেবেন। দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন নির্বাচন কমিশনারদের শপথ পড়াবেন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন করা হয় এবং সেই সার্চ কমিটির প্রস্তাব অনুযায়ী  অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান(সিইসি) করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়। নবনিযুক্ত নির্বাচন কমিশনারগণ হলেন- অবসরপ্রাপ্ত(অতি.) সচিব মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ,  অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ১১:০৫
দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ফাইল ছবি

দেশের ৭ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দসমূহকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২৩ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৩ জুলাই দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুন:) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, উড়িষ্যাও তার কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, পঞ্চগড়, মৌলভীবাজার এবং ফেনী জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ অব্যাহত থাকবে। বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫১
মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন

ফাইল ছবি: মার্কিন উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিকবিষয়ক ব্যুরোর উপসহকারী মন্ত্রী মিরা রেজনিক।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

টুইট বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিককে স্বাগতম। তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপের জন্য ঢাকায় এসেছেন।

এতে আরও বলা হয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত এবং শান্তিপূর্ণ রাখা নিয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হবে। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়