a সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ডিমের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ডিমের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১৪ আগষ্ট, ২০২৩, ০৬:০৯
সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ডিমের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে

ফাইল ছবি

ডিম মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অভিযোগে রাজধানীর বাড্ডা এলাকায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‍্যাব।

প্রতিষ্ঠানগুলোর চারটি ডিমের দোকান, একটি ফলের দোকান ও  দুটি রেস্তোরাঁ রয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র‍্যাব সূত্র আরো জানায়, সম্প্রতি কতিপয় অসাধু ব্যক্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সুযোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মজুত করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে আসছে। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় উত্তর বাড্ডার সাঁতারকুল রোড এলাকায় আবদুল্লাহ স্টোর, এমবিএ ট্রেডার্স, সুমন ডিমের আড়ত, ফলের মেলা, কামরুল রেস্টুরেন্ট, নিউ গ্রিন ঢাকা রেস্টুরেন্ট ও আমিন ট্রেডার্সে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

র‍্যাব-১ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) পারভেজ রানা গণমাধ্যমকে বলেন, ডিম মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির অপরাধে ওই সাত প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‍্যাব জানায়, অভিযানে আমিন ট্রেডার্সের মালিক নুরুল আমিন (৪৫), সুমন ডিম আড়তের মালিক সুমনকে (২৫), এমবিএ ট্রেডার্সের মালিক মাহবুবুল আলম (৪৫) ও আবদুল্লাহ স্টোরের মালিক আমিনুলকে (৪৯) ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ছাড়া ফলের মেলার মালিক রাসেলকে (৩৫) ২০ হাজার টাকা ও নিউ গ্রিন ঢাকা রেস্টুরেন্টের মালিক সৈয়দ আ. হান্নানকে (৪৮) ৫০ হাজার টাকা এবং কামরুল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী পরিমল চন্দ্র দেকে (৫১) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
মঙ্গলবার, ০৯ মে, ২০২৩, ১০:২৩
সাইনবোর্ডে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন

ফাইল ছবি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইন বোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের সিটসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত সাড়ে ১১টায় এধরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ আগুন ধরে গিয়ে মুহূর্তে অনাবিল ঢাকা মেট্রো ব ১৫-১৭৪২ নম্বর বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন গণমাধ্যমকে জানান, আগুনটি রহস্যজনক। আগুনে বাসের অধিকাংশ পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউই বলতে পারেনি, তবে বিষয়টি খতিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, নাশকতা না অন্য কিছু তা তদন্তের আগে বলা যাবে না। ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। তবে বাসটি যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ড পার্কিং করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রওশন এরশাদ আইসিইউ থেকে কেবিনে


এম.এস প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২৫ আগষ্ট, ২০২১, ০৯:৩৫
রওশন এরশাদ আইসিইউ থেকে কেবিনে

ফাইল ছবিঃ রওশন এরশাদ

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে গত ১৪ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান জানান, রওশন এরশাদকে আইসিইউ থেকে বুধবার দুপুরের দিকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

রওশন এরশাদের ছেলে রাহ্গীর আল মাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ