a
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৫০৩ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮৮২২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৫৫০ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১৬ হাজার ২৫০ জন।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১৯ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ১৭২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২৬৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জন।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩২৪৯ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৪০০টি।
ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসরেই সাকিব আল হাসানকে দলে ভিড়িয়ে তাক লাগিয়ে দিয়েছিল মোহামেডান। ভক্ত-সমর্থকদের এবারও অবাক করা সুখবর উপহার দিয়েছে সাদাকালো শিবির। মোহামেডান এবার দলে টেনেছে টাইগারদের টি-টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ, নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও অলরাউন্ডার সৌম্য সরকার।
গতকাল রোববার রাতে এ ত্রয়ী তারকা ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে ক্লাবটি। মোহামেডানের ডেভেলপমেন্ট কমিটির প্রধান, বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের বাসায় চুক্তি স্বাক্ষর করেন ক্রিকেটাররা। পেসার তাসকিন আহমেদের সঙ্গে এবার চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সাকিবের সঙ্গে গত আসরে ক্লাবটির হয়ে খেলেন তাসকিন আহমেদ, শুভাগত হোম চৌধুরী ও আবু জায়েদ রাহি।
মোহামেডানের দল: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহী, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, আরিফুল ইসলাম ও ইমন ।