a
দেশের প্রথম বিআরটির কিলোমিটারে ব্যয় ২০৮ কোটি টাকা
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে গাজীপুর পর্যন্ত বাস চলাচলের বিশেষ ব্যবস্থা ‘বাস র্যাপিড ট্রানজিট’ (বিআরটি) প্রকল্পের প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ২০৮ কোটি টাকা। এত বেশি খরচ ধরা হলেও প্রকল্পের কাজ আট বছরেও অর্ধেক শেষ হয়নি। এখন প্রকল্পের ব্যয় আরও বাড়ানোর ফন্দি আঁটা হচ্ছে।
এদিকে, বিমানবন্দর এলাকায় লঞ্চিং গার্ডার ধসে পড়ায় গত রোববার থেকে ওই অংশের নির্মাণকাজ বন্ধ রয়েছে। যদিও প্রকল্পের নির্মাণকাজের শুরু থেকে এ অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে আছেন। তারা বলছেন, কাজের এমন মন্থরগতি দেখে কচ্ছপও লজ্জা পাবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে চার হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা। ২০ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ হবে এই বিআরটি রুট। হিসাব করে দেখা যায়, কিলোমিটারপ্রতি ব্যয় হচ্ছে ২০৮ কোটি টাকা।
• কাজের গতিতে কচ্ছপও লজ্জা পায়
• নতুন করে ব্যয় বাড়ানোর ফন্দি
• বন্ধ বিমানবন্দর অংশের নির্মাণকাজ
• চীনা বিশেষজ্ঞদল আসছে ২৮ মার্চ
প্রকল্প সূত্রে জানা গেছে, নকশা ও স্পেসিফিকেশন জটিলতায় প্রকল্পের ব্যয় আবার সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তন করতে হবে টঙ্গী-জয়দেবপুর সড়কের কারিগরি ডিজাইন। তাতে প্রকল্পের ব্যয় বাড়বে কমপক্ষে ১৬১ কোটি টাকা।
এ বিষয়ে তিনজন প্রকল্প পরিচালকের একজন এ এস এম ইলিয়াস শাহ রোববার (২১ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বলেন, প্রকল্পের ব্যয় সংশোধনের জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। তা এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।
রাস্তাজুড়ে চলছে বিআরটি প্রকল্পের কাজ। হচ্ছে উন্নয়ন, বাড়ছে ভোগান্তি |
প্রকল্প সূত্রে আরও জানা যায়, শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় দুই হাজার ৪০ কোটি টাকা। ২০১৮ সালে এর ব্যয় বেড়ে দাঁড়ায় চার হাজার ২৬৪ কোটি ৮২ লাখ টাকায়। ২০২০ সালে তা করা হয় চার হাজার ২৬৮ কোটি ৩২ লাখ টাকা।
প্রকল্পের ব্যয় সংশোধনের জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। তা এখনও মন্ত্রণালয়ে পাঠানো হয়নি
এ এস এম ইলিয়াস শাহ, প্রকল্প পরিচালক
এ বিষয়ে পরিবহন বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক ড. সামছুল হক ঢাকা পোস্টকে বলেন, সময়মতো প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। ব্যয় বাড়ানো হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ভোগান্তি বাড়ছে। প্রকল্পের প্রস্তাব তৈরির আগে যথাযথ সমীক্ষা না হওয়ায় এত বেশি ব্যয় ধরা হয়। এ বিষয়ে সরকার তৃতীয়পক্ষ নিয়োগ করে ব্যয়ের বিষয়টি যাচাই করতে পারে।
‘আমাদের দেশে মহাসড়ক ও রেলপথ নির্মাণের ব্যয় বিশ্বের বিভিন্ন দেশের চেয়ে বেশি। এই বিআরটি প্রকল্পের কাজ বহু আগেই শেষ করা উচিত ছিল।’
বিআরটি বা বাস র্যাপিড ট্রানজিট হলো বাস চলাচলের আলাদা সড়ক। এতে বিশেষায়িত বাস চলাচল করে। বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত বাস চলাচলের এই ব্যবস্থা চালু আছে। ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনায় ২০০৪ সালেই এই ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছিল।
সময়মতো প্রকল্পের কাজ শেষ হচ্ছে না। ব্যয় বাড়ানো হচ্ছে। তার চেয়ে বড় বিষয় হচ্ছে, সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় ভোগান্তি বাড়ছে। প্রকল্পের প্রস্তাব তৈরির আগে যথাযথ সমীক্ষা না হওয়ায় এত বেশি ব্যয় ধরা হয়। এ বিষয়ে সরকার তৃতীয়পক্ষ নিয়োগ করে ব্যয়ের বিষয়টি যাচাই করতে পারে
অধ্যাপক ড. সামছুল হক, বুয়েট
সর্বশেষ গত বছর জুনের মধ্যে কাজ শেষের লক্ষ্য নির্ধারণ হলেও তা হয়নি। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালের আগে প্রকল্পের বাস্তব কাজ শুরুই করা হয়নি।
তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৪৩ শতাংশের বেশি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে।
কচ্ছপগতির বিআরটি প্রকল্পে বেড়েছে যানজটের ভোগান্তি
ঢাকার সংশোধিত কৌশলগত পরিকল্পনা আরএসটিপির সমীক্ষা থেকে জানা গেছে, ঢাকার সড়কে এখন ট্রিপ সংখ্যা দুই কোটি ৯৮ লাখ। ২০৩৫ সালে তা হবে পাঁচ কোটি ১১ লাখ। ২০৩৫ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৫৫ শতাংশ বেড়ে যাবে। দ্রুত গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে ২০৩৫ সালের মধ্যে ঢাকা ও এর আশপাশে ছয়টি রুটে মেট্রোরেল, দুটি রুটে বিআরটি, ছয়টি এক্সপ্রেসওয়ে নির্মাণের সুপারিশ আছে আরএসটিপিতে। ওই সুপারিশের আলোকেই দেশের প্রথম বিআরটি প্রকল্প নেওয়া হয়েছে।
সর্বশেষ গত বছর জুনের মধ্যে কাজ শেষের লক্ষ্য নির্ধারণ হলেও তা হয়নি। ২০২২ সালের জুনে প্রকল্পের কাজ সম্পন্নের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অথচ প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালের আগে প্রকল্পের বাস্তব কাজ শুরুই করা হয়নি
বিআরটি’র সদরঘাট থেকে বিমানবন্দর রুটে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা ছিল। কিন্তু সেটি করা যাচ্ছে না। এর রুট ঢাকা উড়াল সড়ক বা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঝিলমিল-নটর ডেম কলেজ ফ্লাইওভারসহ বিভিন্ন প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এখন বিমানবন্দর থেকে গাজীপুর রুটে বিআরটি ব্যবস্থা তৈরি হচ্ছে। এটিই দেশের প্রথম বিআরটি ব্যবস্থা।
ঢাকার যানজট নিরসনের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি গাজীপুর-বিমানবন্দর) ২০১২ সালের ২০ নভেম্বরে একনেকে অনুমোদিত হয়। সরকারের তিনটি সংস্থার অধীনে নির্মাণকাজ চলছে এটির। মাটির সমান্তরালে বিআরটি লেন নির্মাণ করছে সওজ অধিদফতর। উড়ালসেতু, টঙ্গী সেতু ও উড়াল লেন নির্মাণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বিমানবন্দরের কাছে বিআরটি প্রকল্পের ধসে পড়া গার্ডারের অংশবিশেষ |
ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও বাসডিপো নির্মাণ করছে এলজিইডি। প্রকল্পের ২০ দশমিক ৫০ কিলোমিটারের মধ্যে সাড়ে ১৫ কিলোমিটার হবে সড়কের সমান্তরালে। এ অংশ বাস্তবায়ন করছে সওজ অধিদফতর। ২০১৬ সালের ডিসেম্বরে চীনের গেঝুবা গ্রুপকে নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ দেয় সওজ অধিদফতর।
এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৪৩ শতাংশের বেশি। আমি দায়িত্ব নেওয়ার পর প্রকল্পসংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে
নীলিমা আক্তার, অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
১০ লেনের টঙ্গী সেতু ও উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত সাড়ে চার কিলোমিটার উড়ালসড়ক নির্মাণ করছে বাংলাদেশ সেতু বিভাগ। এ অংশের ঠিকাদার চীনের জিয়াংসু প্রভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ। এছাড়া বাসডিপো, ড্রেন, ফুটপাত ও বাজার উন্নয়ন কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। সরকারের পাশাপাশি এডিবি, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (ডিইএফ) এ প্রকল্পে অর্থায়ন করছে।
আব্দুল্লাহপুর অংশে বিআরটি প্রকল্পের ধসে পড়া একটি পিয়ার ক্যাপ |
বিমানবন্দর-গাজীপুর সড়কের মাঝামাঝি অংশে প্রকল্পের কাজ চলছে। এই অংশে বিআরটি’র ৪.৫ কিলোমিটার উড়ালপথ ও উড়ালসেতু থাকবে। এর মধ্যে ৩.৫ কিলোমিটার ছয় লেনের হবে। এক কিলোমিটার হবে দুই লেনের। বিআরটি বাসডিপোসহ বিভিন্ন স্থানে ২৫টি স্টপেজ থাকবে। বিআরটি’র নির্দিষ্ট পথে চলাচলের জন্য ১৪০টি আর্টিকুলেটেড বাস কেনা হবে।
বন্ধ বিমানবন্দর অংশের নির্মাণকাজ
ঢাকার বিমানবন্দর রেলস্টেশনের সামনে লঞ্চিং গার্ডার ভেঙে পড়ার পর গত রোববার থেকে বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রয়েছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের অধীন এই অংশে উড়ালসেতুর নির্মাণকাজ চলছিল। সব খুঁটি বসানোর কাজ শেষ হয়েছে এখানে। মাসখানেক আগে কংক্রিটের রোডওয়ে স্ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। তবে গত রোববার (১৪ মার্চ) ৯ ও ১০ নম্বর খুঁটির লঞ্চিং গার্ডার ধসে পড়লে কাজ বন্ধ রাখা হয়।
গত রোববার বিমানবন্দর এলাকায় গার্ডারের লাঞ্চার ধসে পড়েছিল। ওই দুর্ঘটনার তদন্ত করছে সাত সদস্যের একটি দল। বিমানবন্দর ছাড়া বাকি অংশের কাজ চলছে
মো. সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিআরটি কোম্পানি লি.
লঞ্চিং গার্ডার হলো একধরনের ক্রেন যা দিয়ে কংক্রিটের রোডওয়ে স্ল্যাব স্থাপন করা হয়। রোববার (২১ মার্চ) বিধ্বস্ত লঞ্চিং গার্ডারটি পরিদর্শনের কথা ছিল চীন থেকে আসা একটি বিশেষজ্ঞদলের। প্রকল্পের তিনজন পরিচালকের একজন এ এস এম ইলিয়াস শাহ এদিন বিকেলে ঢাকা পোস্টকে বলেন, আগামী ২৮ মার্চ চীন থেকে ওই বিশেষজ্ঞদলটি ঢাকায় আসবে।
শিল্পীর চোখে বিআরটি প্রকল্প
বিমানবন্দরে বিআরটি প্রকল্পের লঞ্চিং গার্ডার দুর্ঘটনার আগে আব্দুল্লাহপুরে একই প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে। দুটি দুর্ঘটনা তদন্তে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনিসুর রহমানকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এ বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।
ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গত রোববার বিমানবন্দর এলাকায় গার্ডারের লাঞ্চার ধসে পড়েছিল। ওই দুর্ঘটনার তদন্ত করছে সাত সদস্যের একটি দল। বিমানবন্দর ছাড়া বাকি অংশের কাজ চলছে।
ছবি সংগৃহীত
বঙ্গবাজারে ভয়াবহ আগুনে জ্বলছে পুরো বঙ্গবাজারসহ আশে-পাশে আরও ৪টি ভবন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। একইসঙ্গে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল। আকাশে ৩টি হেলিকপ্টার আগুন নেভাতে কাজ করছে। মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় ৪ হাজার দোকান আছে বলে উপস্থিত ব্যক্তিদের কাছে জানা যায় এবং এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মো. রাসেলুজ্জামান জানান, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল কাজ করছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেট আগুন লাগার খবর পাই। সংবাদ পাওয়ার পর আমাদের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে ৪৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সঙ্গে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহায্যকারী দল যুক্ত হয়েছে।
তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানানো যাচ্ছে না। এদিকে ভয়াবহ এই আগুন নেভাতে পানির সংকটে পড়েছে কর্মীরা। দ্রুত সেই সমস্যা সমাধানে বঙ্গবাজারের পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের পুকুর থেকে আনা হচ্ছে পানি।
ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। আগুনের কারণে ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে বঙ্গবাজারের আকাশ। ভয়াবহ এ আগুনের কারণে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়ছে।
মার্কেটের দোকানিরা জানান, প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। সেখানে থেকে আগুন ছড়িয়ে পড়ে বঙ্গবাজার মার্কেটে। এখন পাশের অন্য ভবনগুলোতেও ছড়িয়ে পড়েছে। কাপড়ের মার্কেট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সূত্র: ইত্তেফাক
ছবি সংগৃহীত: জো বাইডেন ও ভ্লাদিমির পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ক্ষমতা গ্রহণের শতদিন পূর্তির প্রাক্কালে, বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক দুর্বলতাকে পাত্তা না দিয়েই তিনটি লাগসই পদক্ষেপ নেন। কারণ, বিশ্বে এখন ‘আমেরিকা ফার্স্ব’ নয়, ‘আমেরিকা ইজ ব্যাক’। কোভিডের ছত্রছায়ায়, ‘দি গ্রেট-রিসেট’ তথা ‘আমাদের গণতন্ত্র’কে বহাল করার একমাত্র আন্তর্জাতিক বাধা অথবা কানাগলি তৈরি করে রেখেছে ‘চীন-রাশিয়া-ইরান’ মৈত্রীবন্ধন।
উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ফ্রিডম অব্যাহত রাখার তাগিদে তাই ১২ মার্চ স্বয়ং বাইডেন ‘কোয়াড’-এর বাকি তিন শরিক জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের সঙ্গে ভার্চুয়াল সামিট করেন। ‘কোয়াডে’র চার দেশের রাষ্ট্রীয় প্রধানরা প্রতিশ্রুতি দেন যে, ইন্দো-প্যাসিফিকের দেশগুলোকে ২০২২ সালের শেষের দিকে এক বিলিয়ন ডোজ কোভিড টিকা সরবরাহ করা হবে; টিকা তৈরি হবে ভারতে, অর্থায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্র ও জাপানের, বিতরণে থাকবে অস্ট্রেলিয়া। এটি একটি খুশির খবর হতে পারে; কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগছে—‘কোভিড’কে টেনে লম্বা করে ২০২২ সালের শেষ পর্যন্ত ঝুলিয়ে রাখা কেন! বিশেষ করে যখন দিনকে দিন ইউরোপসহ সর্বত্র স্পুতনিক-ভি ও সিনোফার্মের টিকার ডিমান্ড বাড়ছে! ‘কোয়াড’ থেকে কি বহু জল্পনাকল্পনার ‘এশিয়া ন্যাটো’র আবির্ভাব হবে! দেখা যাক। তবে ‘কোয়াডে’র শরিক ভারতের প্রধানমন্ত্রী মোদির উচ্ছ্বসিত মন্তব্য যে, কোয়াড হবে গ্লোবাল-সাউথের (উন্নয়নশীল দেশসমূহ) শক্তি বাহিনী!
কথা প্রসঙ্গে বলছি যে, ভারতের রুশ এস-৪০০ কেনার বিষয়টি সিনেট ফরেন পলিসি কমিটি এখন নিজের হাতে তুলে নিয়েছে এবং কিনলে ‘স্যাংকশনে’র ভীতি দেখানো হয়েছে; দিন কয় পূর্বে প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন নয়া দিল্লিতে বলেছেনও। কৃষক আন্দোলনের বিষয়টি নিয়েও ওয়াশিংটনে বিষমভাবে কুমিরের কান্নাকাটি চলছে; কিন্তু যদিও তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। ‘কোয়াড’ থেকে ‘এশিয়া ন্যাটো’ নয়—গ্লোবাল সাউথ বরং ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি সংরক্ষণের প্রত্যাশায় রয়েছে।
পুতিনের প্রসঙ্গ এবার। তবে তার আগে প্রেসিডেন্ট বাইডেনের প্রফেশনাল ’সিভি’তে দ্রুত চোখ বুলিয়ে নেওয়া যাক। বাইডেনের রাজনৈতিক কেরিয়ারের বয়স মোটামুটি অর্ধশতাব্দী। কাজেই, বয়সে ও রাজনীতিতে জো ‘ঝানু’ ব্যক্তি। দীর্ঘ অনেক বছর ছিলেন সিনেটর হিসেবে, তারপরে প্রেসিডেন্ট বারাক ওবামার ভিপি ছিলেন আট বছর ধরে, মাধ্যখানে চার বছর ফাঁকা গেছে; বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট তিনি। কর্মজীবনে সিনেট বৈদেশিক বিষয়ক কমিটির জ্যেষ্ঠ সিনেটর হিসেবে ২০০৩ সালে ইরাক আক্রমণে কংগ্রেসের অনুমতি আদায়ে মুখ্য ভূমিকা পালন করেন।
ইরাক আক্রমণ, সাদ্দাম হোসেনের উচ্ছেদ ইত্যাদির অজুহাত ছিল গণবিধ্বংসী অস্ত্র এবং ছিল তো নির্জলা মিথ্যা বানোয়াট নৃশংস ‘ফেয়ারিটেল’। এই অন্যায় আক্রমণে কম করে এক মিলিয়ন মানুষ মারা যায় এবং মধ্যপ্রাচ্যে ও আশপাশের অন্যত্র সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছড়িয়ে দেওয়া হয়। কিংবা প্রেসিডেন্ট ওবামার ভিপি থাকাকালে, প্রেসিডেন্টের ‘ওভারসিজ কনটিনজেন্সি অপারেশনস’ এবং ৮০টি দেশের ওপর রাতের অন্ধকারে নাইট ড্রোন হামলা চালানোর অংশীদার তিনি। লিবিয়া ও লিবিয়ার গাদ্দাফির নৃশংস পরিণতি, যুগোস্লাভ ফেডারেশনের আকাশ থেকে বিরামহীন ৭৮ দিনরাত্রি বোমাবর্ষণ ইত্যাদিও রয়েছে।
কিছুদিন আগে, ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রেসিডেন্ট বাইডেন সিরিয়ায় বোমাবর্ষণের হুকুম দেন। কিছু লোক মারা যায়। ১৭ মার্চ ‘ডিক্লাসিফাই’কৃত একটি মার্কিন ‘ইনটেল’ প্রতিবেদনে দাবি করা হয় যে, প্রেসিডেন্ট পুতিন ২০২০ সালের মার্কিন নির্বাচনের সময় ডেমোক্রেটিক প্রার্থী বাইডেনের বিরুদ্ধে ‘প্রভাব/ইনফ্লুয়েন্স অপারেশন’ পরিচালনার নির্দেশ দিয়েছিলেন। ঘটনাক্রমে এই একই তারিখে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ‘এবিসি নিউজে’ তার প্রথম সাংবাদিক সাক্ষাত্কার দেন।
এই প্রতিবেদনের সূত্র ধরে সাংবাদিক জর্জ স্টেফানোপউলস প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করেন, ‘নির্বাচনের সময় ভ্লাদিমির পুতিন আপনার মানহানি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করেছেন, আমাদের নির্বাচনের ভিত্তিকে দুর্বল করেছেন, আমাদের সমাজকে বিভক্ত করেছেন। কী মূল্য তাকে দিতে হবে?’ বাইডেন বলেন, মূল্য তাকে দিতে হবে। ... তার সঙ্গে ফোনে দীর্ঘ কথোপকথন হয়েছে; বলেছি, ‘আমি আপনাকে জানি, আপনিও আমাকে জানেন। যদি প্রমাণিত হয় তো ফলভোগের জন্য প্রস্তুত থাকুন।’ ... স্টেফানোপউলস বলেন, ‘আপনি বলছিলেন যে, উনি হূদয়শূন্য ব্যক্তি!’ বাইডেন বলেন, ‘ও হ্যাঁ, আমি তাকে বলেছি বটে, তার উত্তর ছিল যে—আমরা একে অপরকে বুঝতে পারছি, ....বলেছি, আপনার চোখের ভেতরে তাকালাম কিন্তু আমার মনে হয় না যে আপনার হূদয় বলে কিছু আছে।’ স্টেফানোপউলস বলেন, ‘অতএব, ভ্লাদিমির পুতিনকে আপনি চেনেন।’...এক অর্থে, এটিকে ঐতিহাসিক ইন্টারভিউ বলা চলে, মার্কিন-রুশ সম্পর্কের ‘ওয়াটারশেড-মুহূর্ত’ বা ‘আজ...দুজনার দুটি পথ গেছে বেঁকে-মুহূর্ত’। অবশ্য যুক্তরাষ্ট্রের ‘এলিট’দের অনেকেরই কূটনৈতিক কম্পিটেন্স বা যোগ্যতা, ঔচিত্যবোধ, শিষ্টতার অভাব নতুন কিছু নয়। যেমন, বছর দুই আগে প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘ঠগ’ বলতে আটকায়নি। বা ভেনিজুয়েলার মাদুরো’কে অবলীলায় ‘সন্ত্রাসী’র লেবেল দেওয়া হয়।
প্রশ্ন হলো—মস্কো এখন কী করবে? রাশিয়ার উত্তর ছিল তাত্ক্ষণিক এবং সুস্পষ্ট। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে শলাপরামর্শের জন্য মস্কোতে ডেকে পাঠানো হয়। এটি একটি নজিরবিহীন পদক্ষেপ। সুস্পষ্ট ইঙ্গিত যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে রাশিয়া পুনর্বিবেচনা করতে চায়। বাইডেনের অপমানের জবাব দিতে পুতিন রুশ টেলিভিশনে আসেন, ধীরস্থির শান্ত গলায় বলেন যে, বাইডেন স্টেটমেন্টে যা বলেছেন, আমরা পরস্পরের সঙ্গে পরিচিত। অতঃপর, বাইডেনকে তিনি সুস্বাস্থ্য কামনা করেন এবং বলেন যে, ঠাট্টা নয়, তিনি বাস্তবিকই তার সুস্বাস্থ্য কামনা করছেন। অবশ্য পুতিন প্রচলিত বচন বা লোককথা ব্যবহার করেন, বলেন যে, ‘যে যেমন, সে ভাবে যে অন্যলোকেও ঠিক তারই মতো; বা ‘অন্য লোকের সম্বন্ধে যা-ই বলো না কেন তুমি আসলে তা-ই’।
প্রেসিডেন্ট পুতিনের মতে, ইউরোপিয়ানরা যখন সামরিক শক্তি নিয়ে (আমেরিকা) মহাদেশ বিজয়ে মত্ত, সেই সময়ে আমেরিকান প্রশাসনিক শ্রেণি সংগঠিত হতে থাকে। পুতিন জাপানের বিরুদ্ধে দুটো পারমাণবিক বোমা ফেলা এবং কালো মানুষ নিয়ে দাসপ্রথা চালুর ইতিহাস ইত্যাদি—সবই অন্যায়-অবিচারভিত্তিক যুক্তরাষ্ট্রের নিজস্ব নিপীড়নের ইতিহাস। বাইডেনের বক্তব্যের জবাব হিসেবে পুতিন একটি চমকপ্রদ প্রস্তাব করেন। অনুবাদ করলে দাঁড়ায়: এসো আমরা ‘ভারবাল শুটআউটে’ নামি। লাইভ চ্যাট কাম ডুয়েল; বিষয়বস্তু: প্যান্ডেমিক, আঞ্চলিক কনফ্লিক্ট রিজোলিয়োশন এবং স্ট্র্যাটেজিক স্থিততা/স্ট্যাবিলিটি। অডিয়েন্স: মার্কিন ও রুশ পাবলিক; শর্ত: স্বতঃস্ফূর্ত, লিখিত স্ক্রিপ্ট ব্যবহার অবৈধ। পুতিনের সময় বাইডেনের ফুল প্রোগ্রাম, সময় কবে হবে, অনিশ্চিত। অর্থাত্, ‘টাফ টকিং আমেরিকান ওয়েস্টার্ন’-এর ছোঁয়া মেশানো কোনো ঐতিহাসিক শোউডাউন হবে না, হচ্ছে না!
তবে উভয়ের ক্ষেত্রেই অনেকের মনে রবীন্দ্রনাথের একটি কবিতার লাইন ঘুরতে পারে—‘ওরে ভাই, কার নিন্দা করো তুমি। মাথা করো নত। / এ আমার এ তোমার পাপ।’ সূত্র:ইত্তেফাক