a তৃতীয়বারেও করোনা পজিটিভ রিজভীর
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

তৃতীয়বারেও করোনা পজিটিভ রিজভীর


স্বাস্থ্য ডেস্ক:
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ০৭:০৮
তৃতীয়বারেও করোনা পজিটিভ রিজভীর

ফাইল ছবি

শারীরিক অবস্থার উন্নতি হলেও তৃতীয়বারের করোনা পরীক্ষাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিপোর্ট করোনা পজিটিভ আসে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বুধবার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, রিজভী আহমেদের শারীরিক অবস্থার উন্নতি হলেও বুধবার তৃতীয়বার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত। বুধবার সকালে তার ডায়াবেটিস একেবারে কমে গিয়ে হাইপো হয়েছিল। সাথে সাথে চিকিৎসকরা ব্যবস্থা নেওয়ার ফলে তার ডায়াবেটিস এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে, করোনা আক্রান্ত হয়ে ১৭ মার্চ থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে কোভিড ইউনিটে ১৩০৫ নম্বর কেবিনে তার চিকিৎসা চলছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় আরও মৃত্যু ২৬, শনাক্ত ১৮৬৮ এবং সুস্থ ১৫৭৭


স্বাস্থ্য ডেস্ক:
শনিবার, ২০ মার্চ, ২০২১, ০৫:৫৮
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ছবি: করোনাভাইরাস ধ্বংসকারী টিকা

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৮৬৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫৭৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২০ হাজার ৭১৮ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইইউ প্রতিনিধিদল কয়েকটি দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ১০ জুলাই, ২০২৩, ০১:০৩
ইইউ প্রতিনিধিদল কয়েকটি দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক

ফাইল ছবি

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে নির্বাচনি পরিবেশ অনুসন্ধান মিশনের (ইইএম) সদস্যরা সফরের প্রথম দিন দেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিদ্যমান পরিস্থিতি মূল্যায়ন করতে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার মাধ্যমে একটি ব্যস্ত দিন কাটাচ্ছেন।

প্রতিনিধিদলের নেতা চেলেরি রিকার্ডো এবং তার দলের সদস্যরা রোববার ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা।

কূটনৈতিক সূত্র জানা গেছে, সফরকারী প্রতিনিধিদল জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের সঙ্গেও বৈঠক করেছেন। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনসহ বেশ কয়েকটি স্থানে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের বিষয়ে কূটনীতিকগণ কোন মন্তব্য করেননি।

রিকার্ডোর নির্বাচনি ক্ষেত্রে ব্যাপক পেশাদার অভিজ্ঞতা রয়েছে। নির্বাচনি প্রক্রিয়াগুলোতে পর্যবেক্ষণ, তত্ত্বাবধান এবং প্রযুক্তিগত সহায়তা কভার করে থাকে।

দেশের আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে পরিস্থিতি পর্যালোচনা করতে প্রতিনিধি দলটি ২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবে।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, এই মিশনের কাজ হবে মূল নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পরিধি, পরিকল্পনা, বাজেট, সরবরাহ ও নিরাপত্তা মূল্যায়ন করা।

ঢাকায় ইইউ প্রতিনিধিদল জানিয়েছে, তদন্ত মিশনের বাংলাদেশে অবস্থানকালে তারা সরকারি প্রতিনিধি, নির্বাচনসংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছে।

এদিকে পরিস্থিতি মূল্যায়ন কার্যক্রম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন আগামী জাতীয় নির্বাচনের আগে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ দল (ইওএম) পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

ঢাকায় ইইউ মিশনের তথ্যানুসারে, আসন্ন সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইওএম) ‘পরামর্শ যোগ্যতা, উপযোগিতা এবং সম্ভাব্যতা’ মূল্যায়ন করাই (ইইএম)-এর মূল উদ্দেশ্য। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য