a
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ১০৭ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দলটি।
আজ বিকেলে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব প্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন।
তিনি বলেন, আওয়ামী লীগ এতটাই জনবিচ্ছিন্ন, দুর্বল এবং ভীত যে তৃণমূলে বিএনপি কর্মসূচি দেওয়া মাত্রই তাদের হৃদকম্পন বেড়ে যায়। চলমান গণআন্দোলনে তারা নার্ভাসনেস-এ ভূগছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ১০ দফা এবং জনগণের জীবিকার বিভিন্ন সমস্যা ও সরকারের দুর্নীতি, লুটপাট, জনদুর্ভোগের বিরুদ্ধে গড়ে উঠা গণআন্দোলন নসাৎ করতে সরকার দমন-নিপীড়ন অব্যাহত রেখেছে। নেতাকর্মীদের গ্রেফতার হয়রাণি করে আন্দোলন কর্মসূচি বানচালের ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় রাজধানীতে বিএনপির পদযাত্রা কর্মসূচি স্থগিতের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচি অপরিবর্তিত থাকবে। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ও আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে গতকাল বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সূত্র: বিডি প্রতিদিন
ছবি: সংগৃহীত
আগামীকাল শনিবার কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শুক্রবার সকাল থেকে মিছিল নিয়ে কুমিল্লার টাউন হল মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বেলা গড়ানোর সাথে সাথেই দখল হয়ে যায় টাউন হল প্রাঙ্গণ। নেই তিল ধারণের ঠাঁই। সন্ধ্যায় পুরো টাউন হলে উপস্থিত নেতাকর্মীরা এক আওয়াজ। ‘লড়াই লড়াই লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই।’
সরেজমিন গিয়ে দেখা যায়, মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আর কোনো মিছিল টাউন হলে প্রবেশ করতে পারছে না। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন কর্মীরা। এদিকে আধা কিলোমিটর দূরে ঈদগাহে, দেড় কিলোমিটার দূরে আদালতের পাশের সড়কে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। টাউন হল মাঠে উপরে সাদা কাপড় টানিয়ে ঘাসের উপরে শুয়ে নেতাকর্মীরা বিশ্রাম নিচ্ছেন।
কুমিল্লার নাঙ্গলকোট থেকে আসা যুবদল নেতা শাহাবুদ্দিন ও রিপন জানান, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। খাবার কিনে খেতে কষ্ট হয়। আমরা পরিবর্তন চাই।
লাকসামের ফখরুল ইসলাম বলেন, আমরা কয়েক হাজার নেতাকর্মী টাউন হলের গণসমাবেশে এসেছি। মানুষের মধ্যে এক রকম জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার পরিবর্তনের জোয়ার।
মহানগর বিএনপি নেতা কাউসার জামান বাপ্পী বলেন, অনেকে ধারণা করছেন সমাবেশে ৫ লাখ মানুষ উপস্থিত হবে। আমি মনে করি এটা আরো অনেক বেশি হবে। কারণ আজ বিকাল পর্যন্ত টাউন হল ও তার আশপাশে হাঁটার জায়গা নেই।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, মীর্জা আব্বাস ও নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা।
সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন। কেন্দ্রীয় নেতারা দুপুর ২টা থেকে বক্তব্য দিলেও সমাবেশের কার্যক্রম সকাল থেকেই শুরু হয়ে যাবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও গণসমাবেশের প্রধান সমন্বয়ক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, এই সমাবেশ জনসমুদ্র হবে না, এটা হবে মহাসমুদ্র। আমাদের ধারণার বাইরে নেতাকর্মীরা হাজির হচ্ছেন।
তিনি জানান, আমরা কয়েকশ’ মাইক প্রস্তুত রেখেছি। সমাবেশের মূলমঞ্চ টাউন হলে থাকবে। নেতাকর্মীরা থাকবেন আশেপাশের পাঁচ-ছয় কিলোমিটার এলাকায়। কান্দিরপাড় থেকে শাসনগাছা, টামছম ব্রিজ, রানীর বাজার, ফৌজদারী মোড় ও চকবাজার পর্যন্ত বিস্তৃতি হবে। সূত্র: বিডি প্রতিদিন
প্রতিকী ছবি
বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ন্ত্রিত রয়েছে। বিষয়টি স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান বেঞ্চমার্কের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে।
বিষয়টি আরো বুঝতে তারা কাজ করছে। বিবৃতিতে আরো বলা হয়, ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে।
ফেসবুকের নিয়ন্ত্রণ নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, ফেসবুক কী বিবৃতি দিল—এ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, তারা আমাদের আদালতের রায়ই মানেনি। আমাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে। কখন নাগাদ স্বাভাবিক হতে পারে জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন মনে করবেন, তখনই ফেসবুক স্বাভাবিক হবে।
দেশের গ্রাহকেরা শুক্রবার সন্ধ্যা থেকেই ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ ব্যবহারে সমস্যার কথা জানিয়ে আসছেন। এ বিষয়ে ইন্টারনেট সেবাদাতারা জানান, ফেসবুক বন্ধের জন্য এখন আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা মোবাইল অপারেটরদের ওপর সরকারকে নির্ভর করতে হয় না। সরকারের হাতেই প্রযুক্তি রয়েছে।
মোবাইল অপারেটর সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবাও সাময়িক বন্ধ করা হয়েছিল। তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দায়িত্বশীল কেউ বিষয়টি স্বীকার করেনি। আর ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানাচ্ছিলেন সব এলাকার গ্রাহকই। সূত্র:ইত্তেফাক