a
ফাইল ছবি
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেখতে পারবেন না আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীরা। কেননা দেশটির নতুন তালেবান সরকার আফগানিস্তানে আইপিএল প্রচার নিষিদ্ধ করে দিয়েছে। তাদের মতে, আইপিএলে ইসলামবিরোধী কর্মকাণ্ড থাকে। তাই এটি প্রচার করা যাবে না।
গত রবিবার চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইপিএলের বাকি থাকা দ্বিতীয় পর্ব। সোমবার খেলেছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টুর্নামেন্টে বাকি রয়েছে আরও ২৯টি ম্যাচ। কিন্তু কোনোটিই দেখতে পারবে না আফগানরা। খবরটি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক মিডিয়া ম্যানেজার ও বর্তমানে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিম মোমাদ।
তিনি জানিয়েছেন, মূলত ইসলামবিরোধী হওয়ার কারণেই আইপিএল প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া নারীদের নৃত্য, খোলা চুলে দর্শকসারিতে নারীদের উপস্থিতি দেখানোর পক্ষে নয় তালেবান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইব্রাহিম লিখেছেন, ‘আফগানিস্তানের জাতীয় টেলিভিশনে আইপিএল দেখানো হবে না।
সম্ভাব্য ইসলামবিরোধী কন্টেন্ট, মেয়েদের নাচ এবং খোলা চুলে নারীদের উপস্থিতির কারণে তালেবান ইসলামিক প্রজাতন্ত্র এটি নিষিদ্ধ করে দিয়েছে।’ অথচ গত কয়েক আসরের মতো এবারও আইপিএলে খেলবেন আফগানিস্তানের তিন তারকা ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নাবি ও মুজিব উর রহমান। কিন্তু তাদের সাফল্য-ব্যর্থতা সরাসরি দেখতে পারবে না আফগানিস্তানের মানুষ। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এতে হতাশা প্রকাশ করেছেন রশিদ-নাবিরা।
ছবি: সাকিব আল হাসান ও স্ত্রী শিশির
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৪তম জন্মদিন আজ। ৩৪ বছরে পা দিলেন এই অলরাউন্ডার। ১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন এই মহাতারকা ক্রিকেটার। আসন্ন আইপিএলের প্রস্তুতি সারতে গত রবিবার রাতে একাই দেশে ফিরেছেন সাকিব। তাই এবারের জন্মদিনে সাকিব পাশে পাচ্ছেন না স্ত্রী শিশিরকে। তারপরও ভালোবাসা থেমে থাকে না। সুদূর সেই যুক্তরাষ্ট্রে থেকে সাকিবের জন্মদিনে আবেঘগন বার্তা দিয়েছেন স্ত্রী উম্মে আহমেদ শিশির।
শিশির তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, আমার জানামতে ভয়হীন মানুষ আমার প্রিয় স্বামী তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনো ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় তোমার পাশে থাকবো। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ। সকালে বাসায় কেক কেটে জন্মদিন পালন করেছেন সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন বোন জান্নাতুল ফেরদৌস রিতু।
দুই মেয়ের পর গত সপ্তাহে সাকিবের ঘর আলো করে আসে তাদের প্রথম ছেলে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন বাঁহাতি অলরাউন্ডার। আর আইপিএল খেলতে শ্রীলংকা সিরিজ থেকেও সরে দাঁড়ান তিনি। আগামী মাসে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রস্তুতি নিতেই মিরপুরে ব্যাটিং করতে দেখা গেলো সাকিবকে।
ফাইল ছবি
নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।