a করোনায় (২৮মে) মৃত্যু ৩১, শনাক্ত ১৩৫৮ এবং সুস্থ ১০৬৪
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (২৮মে) মৃত্যু ৩১, শনাক্ত ১৩৫৮ এবং সুস্থ ১০৬৪


স্বাস্থ্য ডেস্ক:
শুক্রবার, ২৮ মে, ২০২১, ০৭:৫২
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


              
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩১ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৫১১ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৩৫৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন।
 
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১০৬৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ২১১ জন।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৮জুন) মৃত্যু ৪৪, শনাক্ত ২৩২২ এবং সুস্থ ২০৬২


স্বাস্থ্য ডেস্ক:
মঙ্গলবার, ০৮ জুন, ২০২১, ০৯:০৫
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

         
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৭৩ জন।

 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২৩২২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।
 
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০৬২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দিদির বিদায় নিশ্চিত: অমিত শাহ


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ০২ এপ্রিল, ২০২১, ০৮:৪১
দিদির বিদায় নিশ্চিত: অমিত শাহ

ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘‘দিদির বিদায় নিশ্চিত। খেলা হবে বলে ভয় দেখাতে চাইছে তৃণমূল। ভয় পাবেন না। নন্দীগ্রামের ভোটে দিদি হেরে গিয়েছেন। বাংলায় আর গুন্ডারাজ চলবে না।’’ 

তিনি বলেন, নির্বাচনের শুরু থেকেই ‘কয়লা মাফিয়া’, ‘বালি মাফিয়া’দের নিয়ে সরব হয়েছে বিজেপি। উত্তরবঙ্গে সেই কথাও শোনা গেল অমিতের মুখে। তিনি বলেন, ২ তারিখের পর বালি মাফিয়া, কয়লা মাফিয়াদের রাজত্ব বন্ধ করব। সবাইকে জেলে পাঠাবার ব্যাবস্থা করবো। শুধু আপনারা দিদিকে বদলান। আত্মীয়দের ফোন করে বলুন, ভোট দিতে আসতে।

আজ শুক্রবার আলিপুরদুয়ারে বিজেপি-র জনসভায় এসব কথা বলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। 
অমিত শাহ আরও বলেন, ভোটের ফল প্রকাশের পর চা-শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানো হবে। এখন মজুরী ২১০ টাকা আছে, এই মুজুরী বাড়িয়ে ৩৫০ টাকা করা হবে। আর যেসব শ্রমিকরা চা-বাগানে চাকুরি করেন তাদের জন্য পাহাড়ে নেপালি ভাষার একাডেমি বানিয়ে দেয়া হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য