a রাজধানী ঢাকা আজও বায়ুদূষণে শীর্ষে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

রাজধানী ঢাকা আজও বায়ুদূষণে শীর্ষে


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ১২:১৮
রাজধানী ঢাকা আজও বায়ুদূষণে শীর্ষে

ফাইল ছবি

বায়ুদূষণের কারণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজও প্রথম স্থানে উঠে এসেছে ঢাকার নাম। মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টায় বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৩ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ সময়ে একিউআই স্কোর ১৬৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। ১৫৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৫৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।


একইসময়ে ১৫৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে চীনের শেনিয়াং। ১৪৪ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে চীনের গুয়াংজু। ১৩২ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে চীনের বেইজিং। ১২৯ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি। ১২৪ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে চীনের হ্যাংজু। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পেশাজীবী সংগঠনগুলোর পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয়: হাইকোর্ট


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ০৪:০৭
পেশাজীবী সংগঠনগুলোর পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয়: হাইকোর্ট

ফাইল ছবি

লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে চিকিৎসক-পুলিশের বাকবিতণ্ডার ঘটনায় দুই পেশাজীবী সংগঠনের পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করেন।

আদালতে আইনজীবী ইউনুছ আলী আকন্দ চিকিৎসক-পুলিশের বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার পর পেশাজীবী সংগঠনগুলোর পাল্টাপাল্টি বিবৃতির প্রতিবেদন তুলে ধরেন। 

আদালত ইউনুছ আলী আকন্দকে উদ্দেশ্য করে বলেন, গতকাল আপনি এই বিষয়টি নিয়ে এসেছিলেন। আপনি তো সংক্ষুব্ধ ব্যক্তি নন। তাহলে আপনি কেন এসেছিলেন? এ পর্যায়ে ইউনুছ আলী আকন্দ বলেন, আমার মেয়েও একজন চিকিৎসক। তাছাড়া আত্মীয়-স্বজনের মধ্যেও অনেক চিকিৎসক রয়েছেন।

আদালত চিকিৎসক-পুলিশের বাকবিতণ্ডার প্রসঙ্গে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত। আবার এসব ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি বিবৃতি দেওয়াও ঠিক হয়নি। দুটি পেশাজীবী সংগঠনের মাঝে পাল্টাপাল্টি বিবৃতি কাম্য নয়।
 
উল্লেখ্য, গত রবিবার রাজধানীর এলিফ্যান্ট রোডে লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে চিকিৎসক-পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে 
ব্যাপক আকারে প্রচার হয়।  

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঢাকা সোয়ারীঘাটে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃতদেহ উদ্ধার


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ০৫ নভেম্বর, ২০২১, ০৮:৪৫
ঢাকা সোয়ারীঘাটে অগ্নিকাণ্ড, ৫ জনের মৃতদেহ উদ্ধার

ফাইল ছবি

রাজধানীর সোয়ারীঘাটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস দল। আজ ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার ভোরে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দেবাশীষ বর্ধন বলেন, সোয়ারিঘাটে জুতার কারখানায় আগুন নেভানোর পরপরই আমরা সেখানে উদ্ধার কাজ শুরু করি। পরে তৃতীয় তলার কারখানাটির দ্বিতীয় তলা থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ভবনটির নিচে-ওপরে জুতা তৈরির কারখানা হলেও দ্বিতীয় তলায় শ্রমিকরা থাকতেন বলে আমরা জানতে পাই। আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে পুরান ঢাকার সোয়ারীঘাটে কামালবাগ এলাকার একটি জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়