a
ফাইল ছবি
করোনা পরিস্থিতির অবিনতির ফলে অনলাইনে বাংলা নববর্ষ পালনের নির্দেশ দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (৭ এপ্রিল) মন্ত্রণালয়ের এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, কোনও অবস্থাতেই জনসমাগম করা যাবে না।
চিঠিতে বলা হয়, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনসমাগম এড়িয়ে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, গত বছরও করোনা পরিস্থিতির জন্য ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা হয়নি। সেসময় বিভিন্ন সংগঠন ভার্চুয়ালি বর্ষবরণের আয়োজন করেছিলেন।
ফাইল ছবি
দেশে চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণে সারা দেশে ২৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও এর আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ সোমবার (২৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সূত্র: যুগান্তর
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক: করদাতাদের জন্য অনলাইনে সংশোধিত রিটার্ন জমার সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য https://etaxnbr.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে সংশোধন অপশন ব্যবহার করতে হবে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এনবিআর সূত্রে জানা গেছে, সংশোধনী রিটার্নে যদি করের পরিমাণ বাড়ে, তাহলে নিয়ম অনুসারে বাড়তি করসহ জরিমানা দিতে হবে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ করবর্ষে অনলাইনে ঘরে বসে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ইতিমধ্যে এ বছর নির্ধারিত সময়সীমার মধ্যে ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রিটার্নে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩–এর ১৮০(১) ধারা অনুসারে মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যায়। যেসব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুলত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে। যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন, তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।
আয়কর দিবস–পরবর্তী সময়েও বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধাও চালু আছে। সূত্র: প্রথম আলো