a
জান্নাতুল মাওয়া রুমা
প্রথমবারেই নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাটর্নি অ্যাট ল’ হিসেবে তালিকাভুক্ত হলেন জান্নাতুল মাওয়া রুমা। ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রি অর্জনকারী রুমা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটেই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।
রুমা ছাড়া বাংলাদেশি ও আমেরিকানদের মধ্য থেকে মাত্র ৯ জন এ যোগ্যতা অর্জন করেছেন।
রুমা ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে (অ্যাডভোকেটশিপ) উত্তীর্ণ হন। রুমা চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনেরও সদস্য ছিলেন। পড়াশুনা করেছেন সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ ও প্রিমিয়ার ইউনিভার্সিটিতে।
রুমা কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা আনোয়ারা বেগম ও মরহুম মনজুর আলম সওদাগরের ষষ্ঠ সন্তান। বর্তমানে তিনি আমেরিকার স্থায়ী বাসিন্ধা।
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জেনারেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহিদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার কনস্যুলেট জেনারেল কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এবং কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা। জাতির পিতা ও তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শেখ কামালের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কনসাল জেনারেল বলেন, বহুগুণের অধিকারী শেখ কামালের কর্মময় জীবন ও আদর্শ সবসময় আমাদের কাছে বিশেষ করে যুবসমাজের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদ শেখ কামালকে একজন পরিপূর্ণ আলোকিত মানুষ হিসেবে উল্লেখ করে কনসাল জেনারেল শেখ কামালের কর্মময় জীবন ও বাংলাদেশের ক্রীড়া, শিল্প, সংস্কৃতি ও রাজনীতিতে তার অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে অবহিত করার জন্য সকলকে আহবান জানান।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আলবেনীতে বসবাসরত শহীদ শেখ কামালের স্ত্রী সুলতানা কামালের বড় বোন মিসেস খালেদা রহমান অনলাইনে যোগ দেন এবং মর্মস্পর্শী স্মৃতিচারণ করেন। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
নিউজ ডেস্ক: উড়তে থাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে জায়গা পেয়েছেন নতুন মুখ। নতুন তিন মুখ হলেন ব্যাটসম্যান তাদিওয়ানাসে মারুমানি, পেসার তানাকা সিভাঙ্গা ও স্পিনার তাপিওয়া মাফুদজা।
১৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মারুমানি সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪ ফিফটি হাঁকিয়েছেন। ৫৭ গড়ে এই পাঁচ ম্যাচে তার রান ২২৮, ব্যাট করেছেন প্রায় ১৬০ স্ট্রাইক রেটে।
আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্য জনিত সমস্যায় পড়া ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিনও ফিরেছেন দলে। ২০১৬ সালে সর্বশেষ জিম্বাবুয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো লুক জঙ্গো দলে যায়গা পেয়েছে।
তবে চোটের কারণে স্কোয়াডে বিবেচিত হননি অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। আগের সিরিজের স্কোয়াড থেকে ৬ টি পরিবর্তন এসেছে এবারের স্কোয়াডে। ২১ এপ্রিল থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে স্কোয়াডঃ
শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল , রেজিস চাকাবভা, তানাকা সিভাঙ্গা, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, তিনাসে কামুনহুকামো, ওয়েসলে মাধেব্রে, তাদিওয়ানাসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুফুদজা তাপিউয়া, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড টিরিপানো।