a
ফাইল ছবি
করেছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুধু গতকাল রোববারই পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ৪০০টি অবস্থানে গোলাবর্ষণ করা হয়েছে। রাত্রিকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেছেন। খবর রয়টার্সের।
চলতি মাসে দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করে নেয় রাশিয়া। এসব সেনার কিছু অংশকে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে মোতায়েন করা হয়। শিল্পাঞ্চলটি দনবাস হিসেবে পরিচিত।
জেলেনস্কি বলেন, ‘দোনেৎস্ক অঞ্চলে আগের মতো ভয়াবহ লড়াই চলছে। যদিও বিরূপ আবহাওয়ার কারণে আজ তুলনামূলক কম হামলা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এখনো রুশ গোলাবর্ষণের পরিমাণ অনেক বেশিই হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘লুহানস্ক অঞ্চলে লড়াইয়ের সময় আমরা ধীরে এগোচ্ছি। আজ দিন শুরুর পর পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ৪০০ গোলা হামলার ঘটনা ঘটেছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দক্ষিণাঞ্চলে দখলদারদের সম্ভাবনাকে অব্যাহত ও খুব সুচিন্তিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
গতকাল দিনের শেষ দিকে জেলেনস্কি প্রশাসনের উপপ্রধান কিরিলো তিমোশেঙ্কো বলেন, দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি আবাসিক ভবনে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
রুশ বাহিনী সরে গেলে সম্প্রতি আঞ্চলিক রাজধানী খেরসন শহরের ফের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেনীয় বাহিনী। তবে সেখানে বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। শীতে ঘর গরম রাখারও কোনো ব্যবস্থা নেই।
আগের দিন কিয়েভ দাবি করেছিল, দক্ষিণাঞ্চলে দূরপাল্লার গোলা হামলায় প্রায় ৬০ জন রুশ সেনা নিহত হয়েছেন। চার দিনের মধ্যে দ্বিতীয়বার একক হামলায় রুশ বাহিনীর মধ্যে ব্যাপক হতাহতের এমন দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সূত্র: প্রথম আলো
ফাইল ছবি
মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশ যুক্তরাষ্ট্রের মাটিতে শিখনেতা হত্যার চেষ্টার অভিযোগে ভারতে ড্রোন বিক্রি আটকে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এ বিষয়ে ৩১ জানুয়ারি দ্য ওয়্যারের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চুক্তি অনুযায়ী প্রস্তাবিত ড্রোনগুলোর মধ্যে ছিল ১৫টি সি গার্ডিয়ান এবং ১৬টি স্কাই গার্ডিয়ান। ভারতের নৌ, সেনা এবং বিমানবাহিনী এই ড্রোন গুলো নিজেদের সক্ষমতা বৃদ্ধির জন্য এসব সরঞ্জাবগুলো কেনার কথা ছিল, যার আর্থিক মূল্য তিন বিলিয়ন ডলার।
গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এই ড্রোন কেনার চুক্তি করেছিলেন।
যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে যুক্তরাষ্ট্রের মাটিতে ভারত রাষ্ট্রীয় এজেন্টের সহযোগিতায় হত্যার চেষ্টা করছে মর্মে অভিযোগ করে মার্কিন এবং কানাডীয় গোয়েন্দা সংস্থা গুলো।
পান্নুনকে হত্যাচেষ্টার বিষয়টি প্রকাশ্যে আসার পর ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। এই খবরে মার্কিন কংগ্রেসের সদস্যদের একাংশ ভারতের ওপর এখনো ক্ষুব্ধ। অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে তারাই বাধা হয়ে দাঁড়িয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তারা এই ঘটনার অর্থপূর্ণ তদন্ত চান।
ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে—শুধু ড্রোন নয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমুদ্রে টহল দেওয়ার জন্য বিমান কেনারও কথা ছিল ভারতের। ছোট-বড় সবগুলো চুক্তির বাস্তবায়নই থেমে গেল। সূত্র: বাংলা নিউজ২৪
ছবি: শহিদুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম (স্বাধীন মেম্বার) কে গ্রেফতার করেছে পিবিআই, সিলেট। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান।
তিনি জানান, শুক্রবার রাত ১.৩০ মিনিটে স্বাধীন মেম্বারকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে গ্রেফতার করা হয়।
গত বুধবার হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে স্টেটাসকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে হামলা চালানো হয় এবং এসব বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার লুট করা হয়। ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল মামলা করলে মামলার প্রধান আসামী যুবলীগ নেতা স্বাধীনকে গ্রেফতার করা হয়।
শহীদুল ইসলাম স্বাধীনের বাড়ি শাল্লার পাশ্ববর্তী দিরাই উপজেলার নাচনি গ্রামে। তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য। সূত্র: যুগান্তর