a
ফাইল ছবি
শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার পর ভারতের সঙ্গে কূটনীতিক টানাপোড়েন চলছে কানাডার। দেশটিতে রাজনৈতিক আশ্রয়ে আছে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীও। এমন পরিস্থিতিতে ভারতের সমর্থনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন খুনীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে কানাডা।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কানাডাকে খুনিদের আশ্রয়স্থলে পরিণত হওয়া উচিত না। খুনিরা কানাডায় গিয়ে আশ্রয় নিতে পারে এবং সেখানে তারা সুন্দর জীবনযাপন করতে পারে। অথচ তারা যাদের হত্যা করেছে, তাদের স্বজনরা কষ্ট পাচ্ছে।’
সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর খুনির মৃত্যুদণ্ডের বিষয়টি আরও বিশদভাবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের বিচার বিভাগ খুবই স্বাধীন এবং সরকার এতে হস্তক্ষেপ করতে পারে না। তবে, (নূর চৌধুরী) যাবজ্জীবন কারাদণ্ডের সুযোগ রয়েছে। তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন, তাহলে নূর চৌধুরী এবং রশিদ চৌধুরী উভয়েই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। রাষ্ট্রপতি তাদের প্রাণভিক্ষার আবেদন মঞ্জুর করে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের সাজাও মঞ্জুর করতে পারেন।’
মানবাধিকারের নাম ভাঙিয়ে খুনিদের বাঁচানোর চেষ্টা করার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে মোমেন বলেন, ‘অনেক সময় অনেকের মাধ্যমেই মানবাধিকারের ধারণার অপব্যবহার করা হচ্ছে। এটি সত্যিই দুর্ভাগ্যজনক কারণ অনেক সময় খুনি এবং সন্ত্রাসীদের রক্ষা করার জন্য কিছু লোক অজুহাত হিসেবে মানবাধিকারের অজুহাত দেয়।’
সাম্প্রতিক ভারত-কানাডা দ্বন্দ্বকে আপনি কীভাবে দেখেন এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের খুনিদের নিয়ে কানাডার সঙ্গে বাংলাদেশও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে, প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক এবং কানাডার সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক। দুই দেশই বন্ধু। আমি ভারত এবং কানাডার মধ্যে এই সমস্যাটির বিশদ বিবরণ জানি না তবে কানাডার সঙ্গে আমাদের সমস্যার বিষয়ে আমি জানি। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ প্রদান করেন।
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানির সময় রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন।
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান, জজ আদালতের এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।
এর আগে ৮ ডিসেম্বর দিবাগত রাতে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর পুলিশ তাদের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় ৪৭৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করা হয়। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
নিউজ ডেস্ক: উড়তে থাকা পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে জায়গা পেয়েছেন নতুন মুখ। নতুন তিন মুখ হলেন ব্যাটসম্যান তাদিওয়ানাসে মারুমানি, পেসার তানাকা সিভাঙ্গা ও স্পিনার তাপিওয়া মাফুদজা।
১৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান মারুমানি সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪ ফিফটি হাঁকিয়েছেন। ৫৭ গড়ে এই পাঁচ ম্যাচে তার রান ২২৮, ব্যাট করেছেন প্রায় ১৬০ স্ট্রাইক রেটে।
আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্য জনিত সমস্যায় পড়া ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিনও ফিরেছেন দলে। ২০১৬ সালে সর্বশেষ জিম্বাবুয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো লুক জঙ্গো দলে যায়গা পেয়েছে।
তবে চোটের কারণে স্কোয়াডে বিবেচিত হননি অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। আগের সিরিজের স্কোয়াড থেকে ৬ টি পরিবর্তন এসেছে এবারের স্কোয়াডে। ২১ এপ্রিল থেকে হারারে স্পোর্টস ক্লাবে শুরু হবে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজটি।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে স্কোয়াডঃ
শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল , রেজিস চাকাবভা, তানাকা সিভাঙ্গা, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, তিনাসে কামুনহুকামো, ওয়েসলে মাধেব্রে, তাদিওয়ানাসে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুফুদজা তাপিউয়া, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর ও ডোনাল্ড টিরিপানো।