a বাশার আল আসাদ আবারও প্রেসিডেন্ট প্রার্থীতার রেজিস্ট্রেশন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাশার আল আসাদ আবারও প্রেসিডেন্ট প্রার্থীতার রেজিস্ট্রেশন


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ০৪:১৯
বাশার আল আসাদ আবারও প্রেসিডেন্ট প্রার্থীতার রেজিস্ট্রেশন

বাশার আল আসাদ

আগামী ২৬ মে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন তাই আবারও দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নাম রেজিস্ট্রেশন করেছেন

তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার জাতীয় সংসদের স্পিকার হামুদা সাবাকাহ জানা গেছে, গতকাল বুধবার সিরিয়ার সুপ্রীম সাংবিধানিক আদালতের মাধ্যমে বাশার আল আসাদ নিজের প্রার্থীতার জন্য অনুরোধ পাঠান

উল্লেখ্য, ২০০০ সালে পিতা আসাদের পর বাশার আল-আসাদ প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পরবর্তী সব নির্বাচনেই তিনি বিজয়ী হয়ে সিরিয়া শাসন করে আসছেন ২০১৪ সালে সিরিয়ায় সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সূত্র : পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আফগান প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরে যে শর্ত দিলেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৩ আগষ্ট, ২০২১, ১০:৪৪
আফগান প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরে যে শর্ত দিলেন

ফাইল ছবি

আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি আফগানি জনগণ চাইলে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তে কাকে চায় তা নির্ধারণ করার অধিকার রাখে; কোনো প্রতিবেশী দেশ (পাকিস্তান) নয়।

শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছিলেন, ‘তালেবান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ চায়।’ তার প্রেক্ষিতে এমনটা জানালেন আফগান প্রেসিডেন্ট।

উল্লেখ্য, প্রায় ৩ মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর ওপর তালেবান হামলা জোরদার করে। 

বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল সংঘর্ষ চলছে। সূত্র: পার্সটুডে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ফাইজারের আরও ২৫ লাখ টিকা পৌঁছেছে


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩৩
ফাইজারের আরও ২৫ লাখ টিকা পৌঁছেছে

ফাইল ছবি

কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় মালদ্বীপিয়ান এয়ারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক