a যুবকের বুদ্ধিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনের যাত্রী
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুবকের বুদ্ধিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনের যাত্রী


এম.এস প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২০ আগষ্ট, ২০২১, ০৯:২৯
যুবকের বুদ্ধিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনের যাত্রী

ফাইল ছবি

জয়পুরহাটের পাঁচবিবি রেল স্টেশনের অদূরে কোকতারা এলাকায় রেললাইন ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে ট্রেন থামায় এক যুবক। এতে অল্পের জন্য রক্ষা পায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির যাত্রীরা। 

আজ শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে হিলি থেকে মেরামত কর্মীরা এসে ভাঙা লাইন ঠিক করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেন চালক শাহ আলম বলেন, প্রায় ৮ ইঞ্চি ভেঙ্গে যাওয়া রেল-লাইন দিয়ে ট্রেনটি ৮০ কিমি গতিতে চলতে গেলে দুর্ঘটনার সম্ভাবনা ছিল। স্থানীয় যুবকদের বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেল বলেও জানান তিনি।

স্থানীয় যুবক শফিকুল বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ভাতিজা নাজির রেললাইন ভাঙা দেখে আমাকে জানায়। এসময় ঘাড়ের লাল গামছা উড়িয়ে ট্রেনটি থামাতে সক্ষম হই। পাঁচবিবি স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, ভাঙা রেললাইনের অংশটুকু মেরামত করার ২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

সখীপুরে মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ১০:৪৯
সখীপুরে মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা

ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুরে মাস্ক ব্যবহার না করায় ৩৫ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বর ও উপজেলার বড়চওনা ও কচুয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। 

পৃথক দুটি আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।

আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মাস্ক ব্যবহার না করায় ৩৫ পথচারীকে ৫ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে এ অভিযান অব্যাহত থাকবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

হরতাল দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ১১:২৩
হরতাল দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

বিএনপি ও সমমনা অন্যান্য দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৩৫ প্লাটুন মোতায়েন করা হয়েছে।

আজ রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের পর সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এরপর পাঁচ দফায় ১১ দিন পর্যায়ক্রমে সারা দেশে অবরোধ কর্মসূচি পালিত হয়, যা শেষ হয় গত ১৭ নভেম্বর ভোরে। এরপর আজ রবিবার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ