a হেফাজতের অন্দোলনে অংশ নেওয়া হাছান ইমাম গ্রেফতার
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

হেফাজতের অন্দোলনে অংশ নেওয়া হাছান ইমাম গ্রেফতার


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ১১:৩৮
হেফাজতের অন্দোলনে অংশ নেওয়া হাছান ইমাম গ্রেফতার

সংগৃহীত ছবি

বাংলাদেশের পতাকা হাতে ঘোড়ায় চড়ে হরতালের সমর্থনে আন্দোলনে অংশ নেওয়া হেফাজত নেতা হাছান ইমামকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার মধ্যরাতে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার দুর্গম আমতলী কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার মামলায় হাছান ইমামকে গ্রেফতার করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট স্থাপন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২, ১১:৫৮
খালেদা জিয়ার বাসার সামনে চেকপোস্ট স্থাপন

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে চেকপোস্ট বসিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানের ভাড়াবাসা ‘ফিরোজা’র সামনের রাস্তার দুই দিকেই হঠাৎ করেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ করে রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাসভবনে (ফিরোজায়) অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই রোডের দুই পাশেই চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

দুই মামলায় সাজা দেয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে এবং বর্তমানে তিনি শর্তসাপেক্ষে কারাগারের বাইরে গুলশান-২ বাসা ফিরোজায় বসবাস করছেন। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে রুল হাইকোর্টের


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০১:২৫
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে রুল হাইকোর্টের

ফাইল ছবি

অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজসংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

পাশাপাশি দেশের সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিধিমালা কেন করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গত ১ সেপ্টেম্বর এই রুল জারি করেন। 

দুই সপ্তাহের মধ্যে তথ্য সচিব, স্বরাস্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 

সোমবার আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রাফিকা খাতুন। রাস্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

অনিবন্ধিত নিউজ পোর্টাল, আইপি টিভি ও নিউজসংক্রান্ত ফেসবুক পেজ বন্ধে নির্দেশনা চেয়ে সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম গত মাসে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সূত্র: সমকাল

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন