a বিশ্বে ২০ হাজার বছর আগেও করোনা মহামারি হয়েছিল
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বিশ্বে ২০ হাজার বছর আগেও করোনা মহামারি হয়েছিল


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৭ জুন, ২০২১, ০৫:২৭
বিশ্বে ২০ হাজার বছর আগেও করোনা মহামারি হয়েছিল

সংগৃহীত ছবি

 

বিশ্বে ২০ হাজার বছর আগেও করোনা মহামারি হয়েছিল। তখন পূর্ব এশিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে ছিল এই মহামারি। মহামারিটির তীব্রতা এমন ছিল যে, এটি মানুষের ডিএনএ-র ওপরও প্রভাব ফেলেছিল। এক নতুন গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি বৈজ্ঞানিক জার্নাল কারেন্ট বায়োলজিতে প্রকাশিত হয়েছিল এই গবেষণাপত্র। খবর সিএনএন’র।  

অস্ট্রেলিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গবেষকরা জানতে পেরেছেন অতীতের মহামারির এসব কথা। মানুষের ওপর সেই মহামারির প্রভাব যে কতটা মারাত্মক হয়েছিল তা বোঝার জন্য গবেষকরা বিশ্বের ২৬টি বিভিন্ন জনগোষ্ঠীর প্রায় ২,৫০০ জনের জিনোম নিয়ে গবেষণা করেছিলেন। 

তাদের বিশ্লেষণে দেখা গেছে, প্রায় ২০ হাজার বছর আগে পূর্ব এশিয়ার লোকেরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনাভাইরাসের সঙ্গে মানব জিনোমের প্রথম মিথষ্ক্রিয়া হিসাবে প্রমাণিত হয়েছিল এবং এই মিথস্ক্রিয়াটি পূর্ব এশিয়ার আধুনিক সময়ের মানুষের ডিএনএতে কিছুটা জিনগত ছাপ রেখেছে। 
 
গবেষকরা বলেন, ‘এই ভাইরাস ইন্টারেকটিং প্রোটিনসের (ভিআইপি) সংকেত পাওয়া গেছে মানুষের মাত্র পাঁচটি জাতির ক্ষেত্রে। তারা সবাই পূর্ব এশিয়ার বাসিন্দা, যা সম্ভবত করোনাভাইরাস প্রজাতির বিচরণের ক্ষেত্র ছিল। সেই তথ্য অনুযায়ী, আধুনিক যুগের পূর্ব এশিয়ার মানুষ প্রায় ২০ হাজার বছর আগেই করোনাভাইরাসের দাপটের সম্মুখীন হয়েছিলেন।’

গবেষকরা দাবি করেছেন, পূর্ব এশিয়া থেকে যে একাধিক করোনা ভাইরাস মহামারির উৎপত্তি হয়েছিল, তার সপক্ষে একাধিক প্রমাণ তারা পেয়েছেন। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাইডেন ইরানবিরোধী বক্তব্য দিয়ে খুশি করার চেষ্টা ইসরায়েলকে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৯ জুন, ২০২১, ০৫:৫৬
বাইডেন ইরানবিরোধী বক্তব্য দিয়ে খুশি করার চেষ্টা ইসরায়েলকে

ফাইল ছবি

ফিলিস্তিনিদের হত্যাকারী ইসরায়েলকে খুশি করতে বাইডেন ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন তেলআবিবের প্রতি ওয়াশিংটনের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাইডেন ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সাথে এক বৈঠকে ইরানবিরোধী বক্তব্য দেন। বাইডেন বলেন, “আমার শাসনামলে ইরান কোনও অবস্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।”
 
ইসরায়েল, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো বহু বছর ধরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করার দায়ে অভিযুক্ত করে আসছে। তেহরান শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

ইরান বলছে যে, তারা পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক লক্ষ্যে পরিচালিত করে আসছে। ইরানি কর্মকর্তাদের মতে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সদস্যদেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু কর্মসূচি পরিচালনা করার অধিকার তেহরানের রয়েছে।

একথার সত্যতা নিশ্চিত করেছে আইএইএ এখন পর্যন্ত অসংখ্য প্রতিবেদনে, তারা বলেছেন ইরান শান্তিপূর্ণ কাজে পরমাণু তৎপরতা চালাচ্ছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনও চেষ্টা চালায়নি।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষকালে আহত ইসরায়েলের মহাকাশ বিজ্ঞানীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক:
সোমবার, ০৭ জুন, ২০২১, ০৭:৫২
ইসরায়েল-ফিলিস্তিনি সংঘর্ষকালে আহত ইসরায়েলের মহাকাশ বিজ্ঞানীর মৃত্যু

ফাইল ছবি । ইসরায়েলি বিজ্ঞানী এভি হার ইভান

ফিলিস্তিনিদের সোর্ড অব কুদস অভিযানের সময় আহত ইসরায়েলি মহাকাশ বিজ্ঞানী এভি হার ইভান শেষ পর্যন্ত মারাই গেলেন। ৮৪ বছর বয়সী এই বিজ্ঞানী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র শিল্পেও অবদান রেখেছেন বলে জানা গেছে।

গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের সময় ইসরায়েলের অভ্যন্তরে আরব মুসলমানেরা যে বিক্ষোভ-আন্দোলন শুরু করেন তারই ধারাবাহিকতায় ইহুদিবাদীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। তখন আক্রা নামক এক শহরে একটি হোটেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আর সেসময় বিজ্ঞানী এভি হার ইভান সেই হোটেলেই অবস্থান করছিলেন।

ফলে আগুনে তার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ছাড়া হোটেলে ধোয়ার কারণে তিনি গুরুতরভাবে আহত হন। এরপর হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয় বলে ইসরায়েলের প্রায় সব গণমাধ্যম আজ সোমবার তা প্রকাশ করে।

ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এভি হার ইভানকে হাইফা হাসপাতালে স্থানান্তরের পর থেকেই তিনি অজ্ঞান ছিলেন এবং কৃত্রিমভাবে তিনি শ্বাস নিচ্ছিলেন।

বিজ্ঞানী এভি হার ইভান এর আগে ইসরায়েলের মহাকাশ সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এই বিজ্ঞানীকে তার অবদানের জন্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারেও ভূষিত করা হয়েছিল। সূত্র: পার্সটুডে 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক