a যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১২:৪৭
যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে

ফাইল ছবি

সারা বিশ্ব বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। সোমবার (১০ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরাল ও গভীর করতে আগ্রহী। অর্থনৈতিক উন্নয়ন ও মানবাধিকার বিষয়েও যুক্তরাষ্ট্র কাজ করতে চায়। ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় ও দেখভালের জন্য বাংলাদেশের মহানুভবতারও প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ সময় রাত ১১টা ৫০ মিনিটে বৈঠক শুরু হয়।

বৈঠকে গণতন্ত্র, মানবাধিকার, দুই দেশের চলমান অংশীদারিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভয়াবহ রকেট ঠেকাতে ব্যর্থ হয়ে যুদ্ধবিরতিতে ধর্না ধরেছিলেন নেতানিয়াহু


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৫ জুন, ২০২১, ০৯:৫৫
ভয়াবহ রকেট ঠেকাতে ব্যর্থ হয়ে যুদ্ধবিরতিতে ধর্না ধরেছিলেন নেতানিয়াহু

ফাইল ছবি । নেহানিয়াহু

ফিলিস্তিনিদের বিপক্ষে ১১ দিনের যুদ্ধে ভয়াবহ রকেট হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল ইসরায়েল বাহিনী। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ শুরু হলে হামাসের ভয়াবহ রকেট ঠেকাতে না পেরে শেষে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্না দিয়েছিলেন বলে সংবাদ মাধ্যম ইয়েদিয়োথ অহরোনথ এক প্রতিবেদন প্রকাশ করেছে।

জানা গেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধের ১১তম দিনে নিরুপায় হয়ে আমেরিকার মধ্যস্থতার জন্য জোর তৎপরতা চালায় ইসরায়েল। 

ইসরায়েলের যুদ্ধের বিষয়ে যা ধারণা করেছিল, এক্ষেত্রে বাস্তবতা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তাই ইসরায়েল এই যুদ্ধ বন্ধ করার জন্য আমেরিকার দ্বারা সব ধরণের প্রচেষ্টা চালিয়েছিল।

পত্রিকাটির তথ্য অনুসারে, ইসরায়েল জো বাইডেন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে, যাতে আমেরিকা মিশর এবং আরো কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির ব্যবস্থা করে। তবে লক্ষ্যনীয় যে, সেসময় কোন এক রহস্যে জো বাইডেন প্রশাসন এ ব্যাপারে তেমন একটা আগ্রহ দেখাননি। সূত্র: পার্সটুডে

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাংলাদেশ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৭
বাংলাদেশ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে

ফাইল ছবি

অক্টোবরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলের সাথে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ২ জন ক্রিকেটারকে।

বিশ্বকাপে তামিম নেই, এবারই প্রথম। তামিমকে ছাড়া এই দল। উল্লেখযোগ্য চমক তরুণ শামীম হোসেনের অন্তর্ভুক্তি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
 
শামীম ছাড়া প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আরো কয়েকজন। তারা হলেন- লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

চলতি নিউজিল্যান্ড সিরিজের দল থেকে বিশ্বকাপ দলে ঠাঁই পাননি মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে রুবেল ও আমিনুল ইসলাম দলের সাথে যাবেন স্ট্যান্ডবাই হিসেবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ খেলবে ওমানে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে। পরের দুই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি।
 
বাংলাদেশের বিশ্বকাপ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক