a মামুনুল হক রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি করলেন
ঢাকা রবিবার, ১ চৈত্র ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মামুনুল হক রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি করলেন


নিউজ ডেস্ক:
বুধবার, ০৭ এপ্রিল, ২০২১, ০৬:১৪
মামুনুল হক রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবি করলেন

ফাইল ছবি

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূক বক্তব্যের অভিযোগে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রইসুল আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে, আজ দুপুরে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব আল্লামা মামুনুল হক তার মুক্তির দাবি জানিয়ে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

স্ট্যাটাসে মামুনুল হক লিখেছেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী RAB এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি। অবিলম্বে তার মুক্তি দাবি করছি!

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ব্যারিস্টার সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৭ আগষ্ট, ২০২১, ১১:৫৮
ব্যারিস্টার সুমনকে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি

ফাইল ছবি । ব্যারিস্টার সুমন

যুবলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

৭ অক্টোবর সোমবার রাতে যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, অব্যাহতি পত্রে যুবলীগের সাধারণ সম্পাদক সন্ধ্যায় সই করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

যুবলীগের একটি সূত্র হতে জানা যায়, সম্প্রতি একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দলীয় স্লোগান দেওয়া নিয়ে ব্যারিস্টার সুমনের করা ফেসবুক লাইভের বিষয়টি ভালোভাবে নেয়নি সংগঠনটি। এই কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

২০২০ সালের ১৪ নভেম্বর আওয়ামী যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ওই কমিটিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আইন বিষয়ক সম্পাদকের পদ দেওয়া হয়েছিল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ব্ল্যাক ফাঙ্গাসে ঢাকায় একজনের মৃত্যু


স্বাস্থ্য ডেস্ক:
মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ০২:১৩
ব্ল্যাক ফাঙ্গাসে ঢাকায় একজনের মৃত্যু

ফাইল ছবি

 

ভারতের পর এবার ব্ল্যাক ফাঙ্গাসে ঢাকায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেল। রাজধানীর বারডেম হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

জানা গেছে, তিন দিন আগে বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন। 

মাইক্রোবায়য়োলজির প্রাথমিক রিপোর্টে ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে

মঙ্গলবার সকালে বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, তিন দিন আগে ৬৫ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়েছে। এই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ছিল। তার কিডনির সমস্যা ছিল। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে, তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।

এদিকে, বারডেমের যুগ্ম পরিচালক নাজিমুল ইসলাম বলছেন, সন্দেহজনক ব্ল্যাক ফাঙ্গাস। নিশ্চিত নন যে ব্ল্যাক ফাঙ্গাস।  মারা গেছেন করোনায়, কনফার্ম ডায়োগনসিস না যে ব্ল্যাক ফাঙ্গাস।  নিশ্চিত করতে আরও ৩ থেকে ৫ দিন সময় লাগবে। মারা যাওয়া রোগীর কালচার না পাঠালে নিশ্চিত ব্ল্যাক ফাঙ্গাস কি না তা বলা মুশকিল।

জানা যায়, ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী এখনও বারডেম হাসপাতালে ভর্তি আছেন। শনাক্ত হওয়া আরেকজন রোগী অন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি