a তালবিনা অত্যন্ত বরকতময় একটি খাবার
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

তালবিনা অত্যন্ত বরকতময় একটি খাবার


শারমিন খাতুন সোমা, রংপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৮
তালবিনা অত্যন্ত বরকতময় একটি খাবার

ছবি সংগৃহীত

তালবিনা একটি হৃদয় প্রশান্তকারী প্রাচীনতম ন্যাচারাল পুষ্টি খাবার। তালবিনাতে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও এসেন্সিয়াল ডেইলি নিউট্রিশন। এটি এতটাই পাওয়ারফুল যে, পুষ্টিবিজ্ঞানীরা এটাকে “অলৌকিক অণু” বা Miracle Molecule” হিসেবে আখ্যায়িত করেছেন। অনেকে এটিকে একটি সুন্নতি খাবার বা প্রফেটিক মেডিসিন নামেও অবহিত করে থাকেন। প্রচুর ফাইবারযুক্ত এ খাবারটি উচ্চ পুষ্টিসমৃদ্ধ যা একটি উৎকৃষ্ট সম্পূরক খাবার হিসেবে বিবেচিত।

তালবিনা অত্যন্ত বরকতময় একটি খাবার। এটা শুধু বড়দের জন্য নয়, ১ বছরের বাচ্চা থেকে আবাল বৃদ্ধ সুস্থ অসুস্থ নারী পুরুষ সবাই খেতে পারেন। উচ্চ ফাইবার যুক্ত হওয়ার কারনে সহজে হজম হয়। এতে আমাদের অন্ত্রে বসবাসকারী উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, IBS, কোষ্ঠকাঠিন্য & বদহজমের সমস্যা  সমাধানে তালবিনা দারুন কাজ করে (প্রমানিত)।

তালবিনা রাসুল (সঃ) এর দেয়া প্রেসক্রিপশন যাকে প্রফেটিক মেডিসিন নামেও আখ্যায়িত করা হয়। প্রিয় নবীজির দেওয়া প্রেসক্রিপশনে তালবিনা অস্থির হৃদয় প্রশান্তকারী এক অলৌকিক খাবার। এটি এমনই এক সুপার ফুড যা আমাদের রসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবাদের (রাঃ) সময়ে শোক-দুঃখসহ বিভিন্ন ধরনের রোগ নিরাময়ে খেতে পরামর্শ দেওয়া হতো।
এটি আমাদের একটি ভুলে যাওয়া সুন্নাহ তাই অনেকে নাও জেনে থাকতে পারি।

নিয়মিত  তালবিনা ড্রিঙ্কস পানের কিছু গুরুত্বপূর্ণ উপকারঃ

★ সুস্থ ও স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।

★ স্বাভাবিকভাবে কার্ডিওভাসকুলার হেলথ বা হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

★ ফুসফুসের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।

★ নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে।

★ হাঁড় এবং কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে।

★ পুরুষের শক্তি বৃদ্ধি  ক্ষমতা পুনর্বহাল করতে সাহায্য করে।

★ চর্বি ও শর্করার বিপাকীয়তায় সাহায্য করে।

★ অ্যান্টি-এইজিং হরমোন তৈরিতে সহযোগিতা করে।

★ ইমিউন সিস্টেমকে কার্যকর রাখতে বা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।

★ পেশী বৃদ্ধিতে সহযোগিতা করে এবং এটি শরীরচর্চাকারী উনাদের জন্য অত্যন্ত উপকারী।

★ এটি হৃদযন্ত্রের সুস্থতা ও ইমিউন প্রক্রিয়াকে কার্যকরী ও সচল রাখে।

স্বাস্থ্যের বহুবিধ উপকারিতার জন্য তালবিনা  দেহে অনেক উত্তেজনাকর ঘটনার অবতারণা করে থাকে, এতে অবাক হওয়ারও কিছু নেই। তালবিনা  এবং এর শক্তিশালী পুষ্টি সমৃদ্ধ উপাদানের ফলশ্রুতির মাধ্যমে আপনার পুরো পরিবারের সুস্বাস্থ্য সুরক্ষিত হবে |

✔ সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে নিজেদের তত্ত্বাবধানে আমাদের নিজের হাতে বাছাইকৃত উৎকৃষ্ট দানা থেকে জেনুইন তালবিনা তৈরি করা হয় ।

# জেনুইন তালবিনা খাওয়ার_নিয়ম :

জেনুইন তালবিনা পাউডারের সাথে খাঁটি দুধ ও মধু একত্রে গুলিয়ে তালবিনা তৈরি করা হয়। সাথে কলা, কাঠবাদাম, কাজুবাদাম, আম, খেজুর ইত্যাদি ফল মিক্সড করে এর স্বাদ এবং পুষ্টিগুণ যোগ করা যায়।আমাদের রাসুল (সা:) মিষ্টতা বাড়ানোর জন্য মধু ব্যবহার করতেন। এভাবে খেতেও অনেক সুস্বাদু হয়। কারো ডায়াবেটিসের সমস্যা থাকলে তিনি মধু বাদ দিয়ে খেতে পারেন।

তালবিনা নরমাল পানিতে পরিমাণমতো গুলিয়ে বা ঘন করে চামচ দিয়ে খেতে পারেন। এটি দিনের যে কোন সময়ে ক্ষুধা লাগলে অথবা শরীরের ক্লান্তি দূর করতে ঝটপট তৈরি করে খেতে পারেন। তবে ডায়েট চার্টে যুক্ত করতে সকালে নাস্তা হিসেবে এবং রাতে খেতে পারেন।

এক গ্লাস কুসুম গরম দুধের সাথে ৪/৫ চা চামুচ তালবিনা ও ২/৩ চা চামুচ মধু মিশিয়ে তালবিনা তৈরি করে খেতে পারেন। অথবা, প্রতিদিন সকালে খালিপেটে ও বিকালে এক গ্লাস পানিতে ৪-৫ চা চামুচ  মিশিয়ে খাবেন। আর যদি টেষ্টি করে খেতে চান তাহলে গুড় / লাল চিনি / মধু মিশিয়েও খেতে পারেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ডেল্টা ভাইরাস প্রতিরোধে পরামর্শ দিলেন ড. বিজন কুমার শীল


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ০৭ আগষ্ট, ২০২১, ০৮:০৫
ডেল্টা ভাইরাস প্রতিরোধে পরামর্শ দিলেন ড. বিজন কুমার শীল

ফাইল ছবি

বাংলাদেশি বংশোদ্ভূত অণুবিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, করোনা আক্রান্তের পর শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসা নিতে হবে। ডেল্টার চিকিৎসার মতো ওষুধ বিশ্ববাজারে আছে। এছাড়া জিংকের সমন্বয়ে তৈরি ভিটামিন-সি গ্রহণের মাধ্যমে ডেল্টা ধরন প্রতিরোধ সম্ভব। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ ধরনের ভিটামিন উৎপাদন ও বাজারজাতকরণে অনুমোদন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতাল আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব তথ্য জানান।

ড. বিজন কুমার শীল বলেন, ডেল্টা ধরনের ভয়াবহতার জন্য অন্যান্য মিউটেশনের (পর্যায়ক্রমে রূপান্তর) সঙ্গে টি-১৯আর (T19R) মিউটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত মাস্ক পরিধান এবং ভ্যাকসিন নেওয়ার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ডেল্টা ধরনের সঙ্গে ফ্লু ভাইরাসের যথেষ্ট মিল রয়েছে। এটি খুব দ্রুত ছড়ায়। ফলে পরিবারের কেউ আক্রান্ত হলে বাকি সবাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনে কেউ আক্রান্ত হলে, তার আশপাশের সবাইকে পরীক্ষা করতে হবে। হাঁচি-কাশি দেওয়ার সময় অবশ্যই কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে।

গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. বিজন কুমার শীল। এতে আরও বক্তব্য  দেন- গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, টিকার একটি ডোজ তৈরি করতে আধ ডলারের বেশি খরচ হয় না। এর জন্য ন্যূনতম ৫০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। দেশে যারা ব্যবসায়ী আছেন, পরীমনির জন্য যারা বিনিয়োগ করে থাকেন, তারা ইচ্ছা করলে সাত দিনের মধ্যে ৫০ কোটি টাকা জোগার করে দিতে পারেন। এতদিন যারা দেশ শোষণ করেছেন, তারা ভালো একটা কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, আমাদের টার্গেট হওয়া উচিত ছয় মাসের মধ্যে নিজস্ব টিকা তৈরি করা। কিউবা যেমন টিকা তৈরি করেছে, ইরান যেমন টিকা তৈরি করেছে, তেমনি বাংলাদেশ যদি চায় তাহলে রাশিয়া সহযোগিতা করবে। আমরাও কিউবার মতো টিকা তৈরি করতে পারব, তখন এর দাম পড়বে আধ ডলার।

ওয়েবিনারে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, পিএইচসির সাবেক পরিচালক অধ্যাপক জাকির হোসেন, বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান, আইইডিসিআরের উপদেষ্টা ডা. মোস্তাক হোসেন, প্রধান স্বাস্থ্য বাতায়ন ডা. নিজাম উদ্দীন আহমেদ, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. এস. তাসাদ্দেক আহমেদ, উপাধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্যের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, গণ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৮ মার্চ, ২০২১, ০৮:০২
ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল

ফাইল ফটো: ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

গতকাল রোববার রাতে সামাজিক মাধ্যমে ফেসবুকে সবাইকে উদ্দেশ্য করে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, চাকুরী জীবনে যেসব কর্মকর্তা/ কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশীরভাগই চাকুরী জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হতে হয়েছে। এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়।
 
১২ ঘন্টার ব্যবধানে ওই ফেসবুক পোস্টে ২২ হাজারের অধিক রিয়েক্ট হয়েছে, এর মধ্যে কমেন্ট করেছেন দুই হাজার ৭০০ মানুষ, এছাড়া পোস্টটি শেয়ার করেছেন দুই হাজার ১০০ মানুষ। 

ওই পোস্টে মুহাম্মদ রাশেদ খাঁন নামের একজন কমেন্ট করেছেন, আপনার ভাল কাজগুলোকে মিস করি। পোস্ট দেখেই বুঝতে পারছি, আপনি ভাল নেই... আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমিন। আরেকজন লিখেছেন, ভালো এবং সৎ মানুষের মর্যাদা এ জাতি কোনো কালেই দিল না।

মুক্তসংবাদ প্রতিদিন / এম কে আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য