a ইসলামপুরে যমুনার পানি বিপৎসীমার ২৮ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইসলামপুরে যমুনার পানি বিপৎসীমার ২৮ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ১৯ জুন, ২০২২, ০৯:২১
ইসলামপুরে যমুনার পানি বিপৎসীমার ২৮ সেমি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

ফাইল ছবি

জামালপুর জেলা ইসলামপুর উপজেলায় যমুনার পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা-ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতি মুহূর্তে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

ইসলামপুরের অর্ধশতাধিক গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল।

পানিবৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কয়েক হাজার মানুষ পানিবন্দী হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে নদীতীর সংলগ্ন এলাকার মানুষের মধ্যে বন্যা-আতঙ্ক বিরাজ করছে।

আবহাওয়া অধিদফতরের সূত্র জানিয়েছে, আগামী আরো দুই দিন যমুনা- ব্রহ্মপুত্রের পানিবৃদ্ধি পেতে পারে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, যমুনা পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি হু হু করে লোকালয়ে প্রবেশ করছে।

ইসলামপুর উপজেলার শিক্ষা অফিসার মোহাম্মদ ফেরদৌস গনমাধ্যমকে বলেন, ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যায় ডুবে যাওয়ায় সরকারিভাবে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার এস এল এম রেজিয়ান বলেন, নয় হাজার ৩৫০ হেক্টর জমিতে পাট রয়েছে। এর মধ্যে ৩০০ হেক্টর নষ্ট হয়েছে। এছাড়া ১০ হেক্টর জমির আউষ ধান ও ২০ হেক্টর জমির শাক-সবজির খেত পানির নিচে ডুবে আছে। বন্যা দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান। সূত্র: নয়া দিগন্ত

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঈদের ছুটিতেও গাইবান্ধায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম অব্যাহত ছিল


সিয়াম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:২৮
ঈদের ছুটিতেও গাইবান্ধায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম অব্যাহত ছিল

ছবি সংগৃহীত

 

গাইবান্ধা থেকে সংবাদদাতা: ঈদের ছুটিতেও গাইবান্ধায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পুরাদমে চলমান ছিল।মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মাতৃসদন) গাইবান্ধায় ছুটিকালীন সময়ে ৪ জন মাকে স্বাভাবিক প্রসব সেবাসহ গাইবান্ধার অন্যান্য সেবা কেন্দ্রে মডেল, ২৪/৭, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে মোট ৭৮ জন মাকে স্বাভাবিক প্রসব সেবা ১০১ জন মাকে প্রসব পূর্ববর্তী সেবা, ১২৪ জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। 

এছাড়া সেবা কেন্দ্রেও মাঠ পর্যায়ে ৮৭১ সাইকেল খাবার বড়ি, ৩৩৪৩ পিস কনডম এবং ৫০৪ ভায়াল ইনজেকশন বিতরন করা হয়। সেবা কেন্দ্র ও মাঠ পর্যায়ে  কৈশোরকালীন সেবা ও বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা হয়। জরুরি  প্রয়োজন ব্যতীত পরিবার কল্যাণ পরিদর্শিকা ও সংশ্লিষ্টরা সেবা কেন্দ্রে অবস্থান পুর্বক সেবা নিশ্চিত করার ব্যাপারে জেলা-উপজেলা কর্মকর্তাগন ভার্চুয়াল মাধ্যমে নিয়মিত খোঁজ খবর নেন বলে জানা যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইরানের নৌবহরের উপস্থিতিতে শত্রুরা গভীরভাবে উদ্বিগ্ন: ইরান


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ০৬:০৫
ইরানের নৌবহরের উপস্থিতিতে শত্রুরা গভীরভাবে উদ্বিগ্ন: ইরান

ফাইল ছবি

আটলান্টিক মহাসাগরে ইরানের নৌবহরের উপস্থিতিতে শত্রুরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। সোমবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানের অবকাশে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি এমন মন্তব্য করেছেন। খবর পার্সটুডের

তিনি বলেন, এমন সময় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে যখন আটলান্টিক তীরবর্তী দেশগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ওই মহাসাগরে নৌবহর পাঠিয়েছে। আন্তর্জাতিক সমুদ্র আইনের আওতায় ইরান নিজের কৌশলগত অধিকার প্রয়োগের লক্ষ্যে এ তৎপরতা চালাচ্ছে এবং এ কাজ অব্যাহত থাকবে।

সোমবারের ওই সামরিক অনুষ্ঠানের মাধ্যমে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ডেস্ট্রয়ার ‘দেনা’ এবং মাইনহান্টার ‘শাহিন’ আনুষ্ঠানিকভাবে ইরানের নৌবাহিনীতে যুক্ত হয়। ইরান সম্প্রতি আটলান্টিক মহাসাগরে পোর্ট শিপ ‘মাকরান’ এবং ডেস্ট্রয়ার ‘সাহান্দ’ পাঠিয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ