a
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সান দিয়াগো উপকূলে রণতরীর ওপরে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) ঘুরতে দেখা যায়। চাঞ্চল্যকর সেই ভিডিওটি প্রকাশ করেছে মার্কিন চলচ্চিত্রকার জেরেমি করবেল।
পেন্টাগন সূত্রে জানা জানা যায়, মার্কিন ইউএফও ফিল্মমেকার জেরেমি করবেলের সেই ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। ভিডিওটি দুই বছর আগে ধারণ করা হয়েছিল। এটি গত শুক্রবার টুইটারে ভিডিও পোস্ট করেন জেরেমি করবেল।
৪৬ সেকেন্ডের ওই রাডার ফুটেজের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একটি গোলাকার উড়ন্ত চাকতি সমুদ্রের ওপর দ্রুততার সঙ্গে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে তা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ভিনগ্রহের প্রাণীদের কোন অস্তিত্ব, নাকি ভিনদেশিদের কোনো বাহন, তা তদন্ত করা হচ্ছে।
২০২০ সালে শুধু ইউএফওর বিষয়ে তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে মার্কিন প্রশাসন। মার্কিন সেনা নিয়ন্ত্রিত এলাকায় অজানা অনেক বস্তু বারবার আসতে দেখা যায়। ভিডিওটি খতিয়ে দেখতে বিশেষ টাস্ক ফোর্স সতর্কতার সহিত কাজ করে যাচ্ছে।
ভিডিও লিংক: https://www.msprotidin.com/watchvideos/video/Sz-6jRrbtuI
ফাইল ছবি
দুই দিনের রাষ্ট্রীয় সফরে ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আগামীকাল তিনি রবিবার জেরুজালেম পৌঁছাবেন। ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের শীর্ষ পর্যায়ের কোনো নেতার এটাই প্রথম ইসরায়েল সফর।
শনিবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
সফরে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ ও সেনাবাহিনী প্রধান লেফটেনেন্ট জেনারেল আভিভ কোচাবির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি নেভাতিমে বিমান বাহিনীর ঘাঁটি, ইয়াদ বাশেম হলোকাস্ট স্মৃতিসৌধ এবং জেরুজালেম স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।
তিনি এমন সময়ে জেরুজালেমে যাচ্ছেন যখন ইরানের সঙ্গে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরার ব্যাপারে পরোক্ষভাবে প্রাথমিক আলোচনায় বসতে যাচ্ছে ওয়াশিংটন।
আগামী সোমবার (১২ এপ্রিল) ভিয়েনায় এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। পারমাণবিক চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফেরার সম্পূর্ণ বিরোধী ইসরায়েল। ইসরাইল যে কোন মূল্যে সর্বদায় ইরানকে এক ঘরে করে রাখার পক্ষে।
ফাইল ছবি
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির পুরো নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী গোষ্ঠী তালেবান।
আর তালেবান কাবুল দখলের আগেই আফগানিস্তান ছেড়ে পালায় মার্কিন মদতপুষ্ট দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর হঠাৎ করেই দেশটির পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। আফগানিস্তানের মাটি ছেড়ে পালাতে থাকে বিদেশি সব সৈন্য ও নাগরিকরা।
আফগানিস্তানের এই পরিস্থিতিকে নিম্নোক্তভাবে মূল্যায়ন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, আমেরিকা গত ২০ বছর ধরে নিজের মূল্যবোধগুলোকে আফগানিস্তানের জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ওয়াশিংটনের কপালে পরাজয় ও বিপর্যয় ছাড়া আর কিছুই জোটেনি।
বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভস্তকে স্কুলের নতুন শিক্ষাবর্ষ শুরুর একটি অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
পুতিন বলেন, এই যুদ্ধের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো- কোনও মূল্যবোধ অন্য কোনও জাতির ওপর চাপিয়ে দেওয়া যায় না। আফগানিস্তানে আমেরিকার হস্তক্ষেপ ত্রুটিপূর্ণ ছিল বলেও মন্তব্য করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, মার্কিন বাহিনী গত ২০ বছরে আফগানিস্তানের জনগণের জীবন-যাপনে পরিবর্তন আনার চেষ্টা করেছে। মার্কিনিরা আফগানদের ওপর নিজেদের নিয়মকানুন ও জীবনযাপনের আদর্শ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
তিনি বলেন, এর ফলাফল হিসেবে এসেছে বিপর্যয়। আর আমেরিকার হয়ে যারা কাজ করেছেন তারা প্রাণ হারিয়েছেন। আর এই যুদ্ধে আমেরিকার অর্জন শূন্য।
পুতিন আফগানিস্তান ইস্যুতে এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছেন। তিনি বলেছিলেন, আফগানদের মতো কোনও জাতির সঙ্গে কাজ করতে গেলে তাদের ইতিহাস, সংস্কৃতি এবং দর্শন আমলে নেওয়া অবশ্যই জরুরি।