a জামালুপর, সরিষাবাড়ি, বিএনপি'র তৃণমূলের এক ত্যাগী কর্মীর নাম আলাউদ্দিন আলা
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

জামালুপর, সরিষাবাড়ি, বিএনপি'র তৃণমূলের এক ত্যাগী কর্মীর নাম আলাউদ্দিন আলা


মারুফ, সিনিয়র রিপোর্টার, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৫:০১
জামালুপর সরিষাবাড়ি বিএনপির তৃণমূলের এক ত্যাগী কর্মীর নাম আলাউদ্দিন আলা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

সরিষাবাড়ি প্রতিনিধি: পুরো নাম মোঃ আলাউদ্দিন আলা, জামালপুর, সরিষাবাড়ি উপজেলাধীন ৪ নং আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থল গ্রামের বাসিন্দা।  তৃণমূল বিএনপির একজন সহজ সরল মানবিক উদার ও ত্যাগী কর্মী।  বিগত স্বৈরাচার হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে দফায় দফায় রাজনৈতিক মামলা-হামলা, নির্যাতন ও লুট-পাটের শিকার। সেই দু:সময়ে বিএনপির নেতা কর্মীদের সাথে নিয়ে সুখ দুঃখ ভাগাভাগি করে চলতেন। তার ডাক নাম আলা, এলাকার লোকজন এ নামেই ডাকেন এবং তিনি তিন সন্তানের জনক। নিজে লেখাপড়া না জানলেও সন্তানদের তিনি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।

আলা, অন্যান্য গ্রামের গৃহস্থের মতো কৃষি কাজের পাশাপাশি গরু, ছাগল, হাঁস-মুরগী পালন করেন। বলা চলে, একজন স্বচ্ছল কৃষক!  আলা ন্যায়-নীতির এই দুর্ভিক্ষ সমাজে সর্বশ্রেণি মানুষের কাছে   নীতিবান একজন সুন্দর মনের মানুষ হিসেবেই পরিচিত। এজন্য  এলাকার সবাই তাকে ভালোবাসে।

চায়ের দোকানে কথার ফাঁকে কয়েকজনের সঙ্গে কথা বলে শোনা গেল, যে দলে আলাদের মতো মানুষ আছে সে দলের কোন পতন নেই।  আলাদের মতো সহজ সরল এই মানুষগুলো দলের জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত! এই দল পাগল মানুষটি সহজ সরল হওয়ায় সবাই তাকে ভালবাসে।  

বিগত স্বৈরচার আন্দোলনগুলোতে নানা ভয়ভীতি, হুমকি উপেক্ষা করে আলা বিএনপির বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করতে কার্পণ্য করতেননা কখনো। উপজেলা-জেলা বিভিন্ন দলীয় প্রোগ্রামে অংশগ্রহণ করতেন এবং কেন্দ্রীয় কোন প্রোগ্রাম থাকলে তিনি দলের অন্যান্য নেতা-কর্মীদের সাথে নিয়ে এবং কখনো নিজের পকেট থেকে পয়সা খরচ করে নেতা-কর্মীদের বহর বাড়ানোর চেষ্টা করতেন বলে জানা যায়।

ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আলাউদ্দিন আলার মতো ত্যাগী নেতা প্রতিটি ভাতৃপ্রতিম দলে বা সংগঠনে থাকলে এরা দলের বা নেতার যে কোন বিপদ-আপদে একজন আদর্শিক সৈনিক হিসেবে পাশে থাকবে অতন্ত্র প্রহরী হিসেবে।

আলা, আপনাকে ছালাম দিছেন। এবং ওর সাক্ষাৎ কার টা আপনার কাছে আশা করেন। ও বিভিন্ন জনের কাছে বলছেন আমার মনের কথা মাছুম ভাইয়ের আত্মীয় বড় সাংবাদিক উনি লেখবেন। আপনি অনেক ব্যাস্ততার মধ্যে থাকেন তাই লেখা টা খসড়া করে দিলাম। বিষয় টা দেখবেন। ভালো থাকুন দোয়া রইলো।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

পদ্মা সেতুতে আবারো ফেরির ধাক্কা


এম.এস প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ৩১ আগষ্ট, ২০২১, ০৯:৪২
পদ্মা সেতুতে আবারো ফেরির ধাক্কা

ফাইল ছবি

আবারো পদ্মা সেতুর স্প্যানে ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের’ ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে এ ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। যায়। তবে সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা জায়নি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী। তিনি বলেন, "সকালে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এসময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানের সঙ্গে ওই ফেরির মাস্তুলের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে।"

এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন।

এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে। ঘটনা তদন্তে ওই দিনই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরিটির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানির সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে। ফেরি বা অন্য কোনো জলযানের সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে পদ্মা সেতুর পিলারগুলো রাবার দিয়ে মোড়ানোর পরামর্শও দিয়েছে ওই কমিটি।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

এতো চেষ্টা করেও বাঁচাতে পারলেন না স্বামীকে



মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১২:৩২
এতো চেষ্টা করেও বাঁচাতে পারলেন না স্বামীকে

সম্প্রতি ভারতের আগ্রার একটি ছবি সবার চোখে পানি এনে দিয়েছে। হঠাৎ করেই রেনু সিংঘালের স্বামীর শ্বাসকষ্ট দেখা দিলে শেষ পর্যন্ত নিজের মুখ দিয়ে অক্সিজেন দেয়ার চেষ্টা করেন স্বামীকে বাঁচাতে। কিন্তু ততক্ষণে না ফেরার দেশে তার স্বামী রবি সিংঘাল চলে যান।

আগ্রার একটি হাসপাতালের বাইরে অটোর মধ্যেই মৃত্যু হয় রবি সিংঘালের। যেন তখন বাতাসও ভারী হয়ে উঠেছিলো রেনুর স্বামী হারানোর দুঃখে।স্বামীর দম বন্ধ হয়ে আসছিল চোখের সামনে, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এভাবে স্বামীকে মৃত্যুর মুখে দেখে রেনু সহ্য করতে পারছিলেন না। কোনোভাবে তিনি স্বামীকে বাঁচাতে চাইছিলেন। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত মুখ দিয়ে অক্সিজেন দেয়ার চেষ্টাও করেন স্বামীকে। কিন্তু তার এই প্রচেষ্টা কোনো কাজেই লাগেনি। রবিকেবাঁচানো যায়নি।

স্বামীর শ্বাসকষ্ট দেখা দিলে রেনু একটি অটোতে করে রবিকে নিয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। তারা সরকারি ওই হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর পরপরই খারাপ হতে থাকে রবির অবস্থা। রেনু আপ্রাণ চেষ্টা করেন যেন হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যায় রবিকে। যখন দেখলেন কিছুতেই শ্বাস নিতে পারছেন না রবি; তখন তিনি মুখ দিয়ে অক্সিজেন দেয়ার চেষ্টা করতে থাকেন স্বামীর মুখে। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। তিনি বাঁচাতে পারেননি রবিকে।


স্বামীকে বাঁচাতে শেষ মুহূর্ত পর্যন্ত রেনুর এ আপ্রাণ প্রচেষ্টার ছবি দেশটির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতে দ্বিতীয় দফায় মহামারি করোনায় কতটা নাজুক অবস্থায় ভারত এ ঘটনায় তা ফুটে উঠছে।

মুক্তসংবাদ প্রতিদিন / Amin Hossain
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ