a
ফাইল ছবি
প্রথম ধাপের ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট শুরু হয়েছে। আজ (সোমবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। প্রথম ধাপে মাত্র ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হবে একং বাকি ১৮৪টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে ব্যালট পদ্ধতিতে।
প্রথমে ইসি ৩৬৭টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা ঝুঁকি প্রবন এলাকার ১৬৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করে। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ও দু’টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ একই সাথে শুরু হয়েছে।
নির্বাচনে মোবাইল পুলিশের সদস্য থাকবেন ২০৪ জন, স্ট্রাইকিং পুলিশ ৭৪ জন। র্যাবের ১২৪টি টিম, বিজিবি ১২৩টি প্লাটুনসহ মোট ৫০৮৮টি ফোর্স মোতায়েন থাকবে। অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৯৩ জন এবং ৪১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১২ হাজার ২০৭ জন। আর পোলিং অফিসারের সংখ্যা ২০ হাজার ৫২০ জন।
এই ভোটের দিন নির্বাচনী এলাকায় কোনো সাধারণ ছুটি থাকবে না। তবে ভোটকেন্দ্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সাধারণ ছুটিতে থাকবেন।
সংগৃহীত ছবি
মুজিববর্ষ উপলক্ষে দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে আজ বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ৫০টি দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন ঘোষণা করেন তিনি।
যেসব মডেল মসজিদ আজ উদ্বোধন করা হয়েছে সেগুলো হচ্ছে-
ঢাকার সাভার, ফরিদপুরের মধুখালী, কিশোরগঞ্জের পাকুন্দিয়া, কুলিয়ারচর, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ী সদর, শরীয়তপুর সদর, গোসাইরহাট, বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর, কাহালু, পাবনার চাটমোহর, সিরাজগঞ্জ সদর, রাজশাহীর গোদাগাড়ী, পবা, দিনাজপুরের খানসামা, বিরল, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড়ের দেবীগঞ্জ, রংপুর সদর, পীরগঞ্জ সদর, বদরগঞ্জ।
এছাড়াও তালিকায় রয়েছে ঠাকুরগাঁওয়ের হরিদপুর, জামালপুরের ইসলামপুর সদর, ময়মনসিংহের গফরগাঁও, তারাকান্দা, ভোলা সদর, ঝালকাঠির রাজাপুর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, নবীনগর, চাঁদপুরের কচুয়া, চট্টগ্রাম জেলা সদর, লোহাগড়া, মিরসরাই, সন্দ্বীপ, কুমিল্লার দাউদকান্দি, খাগড়াছড়ির পানছড়ি, নোয়াখালীর সুবর্ণচর, খুলনা জেলা সদর, চুয়াডাঙ্গা জেলা সদর, কুষ্টিয়া জেলা সদর এবং সিলেটের দক্ষিণ সুরমা মসজিদ।
প্রসঙ্গত, বিশ্বের ইতিহাসে সরকারি পৃষ্ঠপোষকতায় একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার ইতিহাসে কমই আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করতে যাচ্ছেন।
ফাইল ছবি
দেশের অন্যতম মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সংগঠন সাইকোলজিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন (পিএসএ) এর নতুন কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মিম মারিহা মৃধা-কে সভাপতি এবং একই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সালমান রশিদ শান্ত কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেওয়া হয়। গত ৩১ এপ্রিল,২০২১ (শুক্রবার) সংঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা ২৫ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করেন।
১ম কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:- সহ-সভাপতি- সাদিয়া সুলতানা নিশাত (ইবি) ও ইফফাত জাহান শমী (বশেমুরবিপ্রবি), যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা মেহরীন (শাবিপ্রবি); সাংগঠনিক সম্পাদক- রাফিউর রহমান (তেজগাঁও কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক- অনুপমা আনজুম (হাবিপ্রবি), আনিকা তাবাসসুম (ইডেন কলেজ); প্রচার ও প্রচারণা সম্পাদক- রিফাত হাসান রবিন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহকারী প্রচার ও প্রচারণা সম্পাদক: যারীন তাসনিম (শাবিপ্রবি) ও আরাফাত বাদশা (নোবিপ্রবি); কোষাধ্যক্ষ- মিনহাজ উদ্দিন (রাবি), সহকারী কোষাধ্যক্ষ–হৃদয় ইফতেখার ইফতি (বাহার কলেজ); দপ্তর সম্পাদক- নোয়েল নাহিদ টিপ (রাবি), সহকারী দপ্তর সম্পাদক- তামান্না তাজরীন তিশা (কুবি);
এবং কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচিত বাকি সদস্যবৃন্দ হলেন- আফিয়া সুলতানা, আয়শা সিদ্দিকা আশা, সুমাইয়া বিনতে আজাদ, আতিক মোহাম্মদ জুবায়ের, নাফিসা জাহান, জিনাত ইমু, সজল মুহিব, মারিয়া হায়দার শান্তা, ফৌজিয়া কালাম কান্তা, আফসানা আফরিন।
নতুন কমিটি সম্পর্কে সাধারণ সম্পাদক সালমান রশিদ শান্ত বলেন, "সাইকোলজি স্টুডেন্টস এসোসিয়েশন (PSA)- এর যাত্রা শুরু হয়েছিলো জনসাধারণের কাছে মানসিক স্বাস্থ্যসেবার সঠিক বার্তা পৌঁছে দিতে। এই সংগঠনের সদস্যগণ প্রথম থেকেই আমাদের এই মূলনীতি অর্জনে একাগ্রতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং একই ধারাবাহিকতায় নতুন কমিটির সদস্যরাও মানসিক সুস্বাস্থ্যের বার্তা সকলের কাছে পৌঁছে দিতে সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি।"
উল্লেখ্য,“Ensuring Mental Health Care by Enriching Ourselves” এই স্লোগানকে সামনে রেখে ১২ মার্চ,২০২০ থেকে সংগঠনটি কাজ শুরু করে এবং করোনাকালে "টেলিকাউন্সিলিং" সেবার আওতায় মানসিক স্বাস্থ্য রক্ষায় PSA প্রতিনিয়ত সেবা দিয়ে চলেছে।
সুস্থ মন ও সুস্বাস্থে গড়ে উঠুক প্রতিটি পরিবার, এই স্লোগানকে সামনে রেখেই এগিয়ে যাবে পিএসএ এই আশা ব্যক্ত করেন সংগঠনটির প্রত্যেক সদস্য।