a
ফাইল ছবি
পরিকল্পনা মন্ত্রণালয়ে সদ্য নিযুক্ত হওয়া প্রতিমন্ত্রী ড. শামছুল আলম (মোহন) দুইদিনের সফরে আগামী ২৫ আগস্ট চাঁদপুর যাচ্ছেন। প্রথম দিন থাকবেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়। পরেদিন ২৬ আগস্ট চাঁদপুরে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন। এ বিষয়ে প্রতিমন্ত্রীর একান্ত মোঃ আবদুল আজিজ একটি অফিস আদেশ জারি করেছেন। বৃহস্পতিবার মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ২৫ আগস্ট বুধবার সকাল ৮ টায় ঢাকার সরকারি বাসভবন থেকে চাঁদপুর জেলার তার নিজ উপজেলা মতলব উত্তরের উদ্দেশ্য রওনা করবেন।
১০.৩০ ঘটিকায় পশ্চিম ইসলামাবাদ তার নিজ বাড়িতে অবস্থান করবেন। ১১ ঘটিকায় মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন। ১২ ঘটিকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় ও দুপুর ২ টায় মতলব দক্ষিণ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২.৩০ ঘটিকায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং ৩.৩০ ঘটিকায় মতলব দক্ষিণের স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ৫ টায় চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান।
পরদিন ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ১২ ঘটিকার সময় চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন ও চাঁদপুর শহর রক্ষা বাঁধের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। বেলা ২.৩০ টায় সার্কিট হাউসে চাঁদপুরের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং বিকাল ৪ টায় চাঁদপুর ত্যাগ করে ঢাকার সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা করবেন।
প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর ড. শামছুল আলম এর চাঁদপুর ও মতলবে এটাই প্রথম সফর। গত ১৮ জুলাই তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
ফাইল ছবি : বাংলাদেশে সর্ববৃহৎ যমুনা সার কারখানায়
গ্যাস-সংকটে ৪০ দিন ধরে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে সার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানাটিতে গ্যাস সরবরাহ করা না হলে আগামী রবি মৌসুমে সারসংকটের আশঙ্কা প্রকাশ করছে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ওই কারখানায় তিতাস গ্যাসের সংকট চলে আসছিল। হঠাৎ গত ২১ জুন দুপুরে কারখানায় তিতাস গ্যাসের চাপ কমে যাওয়ায় ইউরিয়া প্ল্যান্ট বন্ধ হয়ে যায়। এর পর থেকে আজ শনিবার পর্যন্ত ইউরিয়া প্ল্যান্টটি বন্ধই আছে।
গত অর্থবছরে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) যমুনা সার কারখানাকে ৩ লাখ ৩০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দেয়। গ্যাস-সংকটের জন্য উৎপাদন বন্ধ থাকায় ৩০ জুন পর্যন্ত কারখানায় ২ লাখ ৪৪ হাজার ২৫৯ টন সার উৎপাদিত হয়েছে। ফলে কারখানায় গত অর্থবছর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
এদিকে চলতি জুলাইয়ের শুরু থেকে তিতাস গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। এতে কারখানায় প্রতি মাসে সার উৎপাদনে লোকসান গুনতে হবে। ২০২২-২৩ অর্থবছরে বিসিআইসি ৪ লাখ ৫০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। বর্তমানে কারখানায় সার মজুত রয়েছে ৭০ হাজার ৬৪ টন।
কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) আবদুল হাকিম প্রথম গণমাধ্যমকে বলেন, কারখানায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়ায় ৪০ দিন ধরে সার উৎপাদন বন্ধ রয়েছে। শিগগিরই কারখানায় গ্যাসের সরবরাহ দিয়ে উৎপাদন চালু করা না হলে আগামী রবি মৌসুমে সারসংকটের আশঙ্কা রয়েছে। সূত্র: প্রথম আলো
ফাইল ছবি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, নিশিরাতের ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমান বাড়িয়েছে।
অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।
মিছিলে বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মীরা অংশ নেন।
দেশে ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন