a
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৮৯৭ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১,৪৬৩ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪,৪১৪ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ২৮ শতাংশ।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৩৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬২১৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৭৭৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা
বাসার মালিক আমেরিকা প্রবাসী ও তার স্ত্রীর যৌনমিলনের দৃশ্য ক্যামেরাবন্দী করে ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিন। পরে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দিয়ে প্রবাসীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কস্থাপন ও বিয়ে করে আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখেছিলো লম্পট ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিন।
কিন্তু এই লোভ তাকে পৌঁছে দিয়েছে মৃত্যুপুরীতে। তার অব্যাহত ব্লাকমেইলে-অতিষ্ট হয়ে প্রবাসী ও তার লোকজন খুন করে ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিনকে।
গতকাল শনিবার দুপুরে নিজ কার্য্যালয়ে সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লা। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১৭ মার্চ দেশত্যাগের সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজাম হত্যাকারী স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।
পরে শুক্রবার সন্ধায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আদালতে স্বামী-স্ত্রী ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান ও হত্যার দায় স্বীকার করেন। এ বিষয়ে স্বামী স্ত্রীসহ ৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে পুলিশ।
নিহত ফুসকা হাউজের কর্মচারী নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার হরিণখোলা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।