a
সংগৃহীত ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যভিত্তিক তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান কাসেয়াকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থা হানট্রেস ল্যাবস। খবর দ্য গার্ডিয়ান।
হানট্রেস ল্যাবস জানিয়েছে, সাইবার হামলার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে বের করা হবে। রেভিল নামে রাশিয়ার একটি সংস্থা এই হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
এই ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো বিষয়ক সংস্থা এক বিবৃতি দিয়েছে। সেখানে তারা জানিয়েছে, হ্যাকারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা গেছে, গতকাল শুক্রবার (২ জুলাই) বিকেল থেকে এই সাইবার হামলা শুরু হয়। কাসেয়া জানিয়েছে, এ হামলার কারণে তাদের কর্পোরেট সার্ভার, ডেস্কটপ কম্পিউটার ও নেটওয়ার্ক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আরও ক্ষতি ঠেকাতে নিজেদের কর্মীদের ভিএসএ সিস্টেম ব্যবহার করে সার্ভার বন্ধ করার পরামর্শ দিয়েছে তারা।
প্রতিষ্ঠানটি জানায়, এই সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ১০টিরও বেশি দেশের ১০ হাজারের মতো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে। হানট্রেস ল্যাবসের সিনিয়র সিকিউরিটি রিসার্চার জন হ্যামন্ড রয়টার্সকে পাঠানো এক ই-মেইলে বলেন, এই হামলার কারণে আমাদের কাজের পরিবেশ নষ্ট হয়েছে।
ফাইল ছবি
মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৫৯ জন। আজ সোমবার রয়টার্স এ খবর প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেষকৃত্য অনুষ্ঠানেও গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
গত শনিবারই বিক্ষোভে প্রাণ হারান ১১৪ জন। এরপর রবিবার নিহতদের শেষকৃত্যে গুলির ঘটনা ঘটেছে। মিয়ানমারের নিরাপত্তা রক্ষী বাহিনী সামরিক অভ্যুত্থানের প্রতিবাদকারী এক ব্যক্তিকে হত্যা করে এবং দেড় বছরের একটি শিশুকেও গুলি করেছে।
ফাইল ফটো: কাজী হায়াৎ
পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী দুজনই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারা দু'জনই বাসায় আইসোলেশনে আছেন।
কাজী হায়াৎ নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, ‘কয়েকদিন আগে হঠাৎ আমার শরীরে জ্বর আসে। প্রথমে ভেবেছিলাম স্বাভাবিক জ্বর। কিন্তু তিনদিন ধরে জ্বর না কমায় আমার স্ত্রীসহ দু'জনই করোনা পরীক্ষা করাই।’
কাজী হায়াৎ বলেন, ‘আমরা দুই জনই গত ২ মার্চ রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলাম।’
এখন হালকা জ্বর অনুভব করলেও দুই জনের মধ্যে কোনো শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন।
তিনি দেশবাসীর নিকট সুস্থতার জন্য দোয়া চেয়ে এই চলচ্চিত্র পরিচালক আরও জানান, ওপেন হার্ট সার্জারি হয়েছিল তার এবং ১০টি রিং পরানো। তার স্ত্রীর হার্টেও ৫টি রিং পরানো আছে।