a
ফাইল ফটো: মাশরাফি বিন মুর্তজা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট বক্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সাবেক সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, প্রেসিডেন্ট বক্সে আসলে একজন ক্রিকেটারকে উলঙ্গ করা হয়। পুরো উলঙ্গ করা হয়। এটা উনারাও জানেন। উনারা অস্বীকার করতে পারবেন না। ওখানে আমাদের মানুষরাও থাকেন। ক্রিকেটারদের সঙ্গে সম্পৃক্ত, ভালো সম্পর্কের মানুষও থাকেন। আমরা শুনি।
‘‘প্রেসিডেন্ট বক্সে যখন বলা হয়, ‘ওই প্লেয়ার চলে না’, তখন ওই প্লেয়ার আর চলেই না। যেখানেই ভালো খেলুক আর চলে না।’’
তিনি আরও বলেন, ক্রিকেটারদের কানে না আসলে আমরা জানলাম কোত্থেকে? অন্য কেউ কথা বলছে না এখন। আমার মতো কেউ ছেড়ে আসুক, তখন সেও বলা শুরু করবে। কারণ সে জানে কোড অফ কন্ডাক্ট আর নাই। মিলিয়ে দেখবেন তখন।
বিসিবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে কদিনের জন্য বাংলাদেশের ক্রিকেটকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর যুক্ত হন মাশরাফি বিন মুর্তজা।
সর্বশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকের কাছে মাশরাফি বিসিবির ভূমিকা ও পেশাদারিত্বের সঙ্কটসহ সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেন। তার সাক্ষাতকারটি শুক্রবার প্রকাশ করা হয়। সূত্র: যুগান্তর
ছবি সংগৃহীত
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। এদের মধ্যে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
ঘটনার দিন সন্ধ্যায় এ অলরাউন্ডারের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছেন। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করব।’
সাকিবের এ ঘোষণায় ক্ষুব্ধ বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই। তারা বলছেন, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমরা রাস্তার ফকির। গত পরশুও ২০ হাজার টাকা আমাদের হাতের ময়লা ছিল। সাকিবের টাকায় আমরা থুতু মারি, থু।
এমন ক্ষোভ ঝাড়ার কারণও জানান এসব ব্যবসায়ী। তারা বলেন, একজন বিশ্বসেরা অলরাউন্ডার ইফতারির জন্য ২০ হাজার টাকা দেবে। এ দিয়ে কী হবে! ৫ পয়সা কইরাও তো কেউ পাবে না। এটা তো আমাদের ক্রিটিসাইজ করা হচ্ছে। এত বড় মার্কেটে যেখানে ছয় হাজার দোকান, সেখানে দুজন করে লোক ধরলেও ১২ হাজার লোক। এমন দোকান আছে পাঁচ-সাতজন। সাকিব আমাদের লজ্জা দিতে আসছেন।
এ সময় তারা বলেন, আমরা সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই— উনার (সাকিব আল হাসান) যদি লাগে আমরা ২০ হাজার টাকা আরও দেব। উনি ৪০ হাজার টাকা দিয়ে ইফতার করুক।
সাকিব অবশ্য তার মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পরবর্তী ইফতারের খরচ বহনের জন্য পেসার তাসকিন আহমেদকে আহ্বান জানান তিনি।
তিনি নিজের ওই পোস্টে লেখেন, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সব ভাইবোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন, এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহতায়ালা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।’ সূত্র: যুগান্তর
সংগৃহীত ছবি
আগামী রবিবার (১ আগস্ট) থেকে রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সব শিল্পকারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।
করোনা মহামারি রোধে ঈদের পর ২৩ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করার পর থেকেই সব শিল্প-কলকারখানা বন্ধ রাখা হয়। আগামী ৫ আগস্ট পর্যন্ত এই বিধি-নিষেধ চলাকালে শিল্প-কলকারখানা বন্ধ রাখার কথা ছিল।
তবে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে এক বৈঠকে চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই পোশাক শিল্পসহ সব ধরনের কারখানা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ঢাকা চেম্বার ও এফবিসিসিআইয়ের নেতারা।