a রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ায় শিশুবক্তা রফিকুল ইসলাম আবারও আটক
ঢাকা রবিবার, ১ চৈত্র ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ায় শিশুবক্তা রফিকুল ইসলাম আবারও আটক


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ০৭ এপ্রিল, ২০২১, ০৩:৩০
রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ায় শিশুবক্তা রফিকুল ইসলাম আবারও আটক

রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে শিশুবক্তা হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে নেত্রকোনা থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রফিকুল ইসলাম বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে আসছিলেন। সম্প্রতি তার উস্কানিমূলক অনেক বক্তব্য ভাইরাল হয়েছে। এই অভিযোগে তাকে আটক করা হয়।

শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনায়। থাকেন ঢাকার অদূরে গাজীপুরে নিজের পরিচালিত এক মাদ্রাসায়।

উল্লেখ্য, এর আগে ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বর এলাকায় বিক্ষোভে পুলিশের সঙ্গে যুব অধিকার পরিষদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া রফিকুল ইসলাম ওরফে শিশু বক্তাকে আটক করলেও পরে রাতেই তাকে ছেড়ে দিয়েছিলেন পুলিশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনারোগীকে ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু


এমএস.প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ০২:৩৪
করোনারোগীকে ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু

ফাইল ছবি


 
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে একজন পুরুষ নার্সের ধর্ষণের শিকার হলেন করোনা আক্রান্ত এক নারী। ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যেই ওই নারীর মৃত্যু হয়।  

ভারত মধ্যপ্রদেশের ভোপালের একটি সরকারি হাসপাতালে এ ঘটানটি ঘটে। প্রায় এক মাস আগে। অভিযুক্তকে গ্রেফতারের পর বৃহস্পতিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

৪৩ বছরের ওই নারী ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি হয়ে ছিলেন। গত ৬ এপ্রিল এই ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে নিজেই জানান। ধর্ষক নার্সকে 
তিনিই চিহ্নিত করেছিলেন। এরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেদিনই তার মৃত্যু হয়।

এরপর ওই নারীর ছেলে থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্ত পুরুষ নার্স সন্তোষ আহিরওয়ারকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

সিনিয়র পুলিশ অফিসার ইরশাদ আলি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও যৌন হয়রানির বিভিন্ন অভিযোগ রয়েছে। সে মদ্যপান করেও ডিউটি করার অভিযোগও রয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পবিত্র কাবা শরীফ আগামীকাল থেকে মুসল্লিতে মুখরিত হবে


আন্তর্জাতিক সংবাদ:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ০৭:৩৯
পবিত্র কাবা শরীফ আগামীকাল থেকে মুসল্লিতে মুখরিত হবে

ফাইল ছবি

করোনা মহামারির বিধি-নিষেধ শিথিল করতে যাচ্ছে সৌদি আরব। এতে শতভাগ মুসল্লিতে আবারও মুখরিত হতে যাচ্ছে পবিত্র কাবা শরীফ। ইতিমধ্যে পবিত্র নগরী মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আগের মতো মুসল্লিদের দিয়ে জমায়তের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। খবর সৌদি গেজেটের।

গতকাল শুক্রবার এক বিবৃতিতে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশক্রমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, আগামী রবিবার থেকে করোনা টিকার ডোজ সম্পন্ন করা মুসল্লিরা স্বাভাবিক পরিস্থিতির ন্যায় মসজিদুল হারাম ও মসজিদে নববিতে আসতে পারবেন।

তবে মুসল্লিদের ইমিউনিটি পরিস্থিতি নিশ্চিত করে ‘তাওক্কালনা’ অ্যাপের মাধ্যমে অনুমোদন নিতে হবে। তাছাড়া মসজিদের ভেতর মুসল্লি ও কর্মীদের মাস্ক পরার বাধ্যবাধকতা আগের মতোই থাকবে বলে জানা যায়।  করোনাকালে স্বাস্থ্যবিধি বিষয়ক সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ‍নির্দেশনা নিম্নে উল্লেখ করা হলো :

১. খোলা জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আবদ্ধ স্থানে মাস্ক পরা জরুরি।

২. করোনা টিকা নেওয়া ব্যক্তিদের জন্য করোনা বিষয়ক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তা হলো :
ক. মসজিদুল হারাম ও মসজিদে নববির পূর্ণ ধারণক্ষমতা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেখানকার কর্মী ও দর্শনার্থীদের সব সময় মসজিদের সর্বত্র মাস্ক পরা থাকতে হবে। এদিকে মসজিদুল হারামে ওমরাহ ও নামাজ এবং মসজিদে নববির রওজা শরিফ জিয়ারতের জন্য ‘ইতামারনা’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে আগের মতো নিবন্ধন করতে হবে।

খ. সরকারি অফিস, বিবাহের হল, রেস্তোরাঁ, গণপরিবহন, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র ও সিনেমা হলে সামাজিক দূরত্ব পালন না করে পূর্ণ ধারণ ক্ষমতা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।
গ. বিয়ে বা যেকোনো অনুষ্ঠানে উপস্থিতির সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়। তবে অবস্থার গুরুত্ব বিবেচনায় সতর্কতামূলক বিধিনিষেধ পালনের অনুরোধ করা হয়।

৩. ২নং ধারায় উল্লিখিত সব সুযোগ-সুবিধা ও কার্যক্রমের অংশ নিতে করোনা টিকার ডোজ সম্পন্ন করতে হবে। আর ‘তাওায়াক্কালনা’ অ্যাপে যাদেরকে অন্তর্ভূক্ত করা হয়নি বা বাদ দেওয়া হয়েছে তারা মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনেই এসব কার্যক্রমে অংশ নেবে।

৪. যেসব স্থানে অ্যাপের সাহায্যে যাচাই-বাছাই করা যাবে না সেখানে শারীরিক দূরত্ব ও মাস্ক পরা অব্যাহত থাকবে।

৫. ২নং ধারায় উল্লিখিত সব কার্যক্রম সংশ্লিষ্ট প্রতিরোধমূলক সব প্রটোকল প্রস্তুত করতে জনস্বাস্থ্য কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর মধ্য দিয়ে করোনা প্রাদুর্ভাবের পর সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ জারির দীর্ঘ দেড় বছর পর তা শিথিল করতে যাচ্ছে সৌদি সরকার।

২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর কারফিউ জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়েছিল। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - অপরাধ