a
ফাইল ছবি
ঢাকার কমলাপুর রেলস্টেশনে আজও (রোববার) দেখা গেছে ঈদের অগ্রিম টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন। অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ সকালে টিকিট প্রত্যাশীদের চাপ গত দুই দিনের তুলনায় আরো বেশি ছিল।
কমলাপুর স্টেশনের মূল প্ল্যাটফর্মের বাইরে চলে গেছে টিকিট প্রত্যাশীদের লাইন। লাইনে যারা সামনের দিকে আছেন, তাঁদের অধিকাংশই গতকাল শনিবার থেকে অবস্থান করছেন। অপেক্ষায় থাকা অনেকে ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মের মেঝেতে বসে পড়েছেন।
এদিকে, পেছনের দিকে থাকা অধিকাংশই মনে করছেন, তাঁরা টিকিট পাবেন না। টিকিট না পেলে কেউ কেউ চলে যাবেন, আবার কেউ আগামীকাল সোমবার যেন পান, সেই আশায় অবস্থান করবেন। সূত্র: সমকাল
ফাইল ছবি: কমলাপুর ষ্টেশন
গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর থেকে শুরু হওয়া শিডিউল জটিলতা চলছে তৃতীয় দিনে। ঢাকা থেকে ট্রেনের শিডিউল সময়ে চলাচল করতে আরও ২/১ দিন লাগতে পারে।
আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলেন, ট্রেনের শিডিউল সময়ে চলাচল করতে আরও ২/১ দিন লাগতে পারে।
স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু অভিমুখী চলা সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও মধুমতী এক্সপ্রেস সঠিক সময়ে চলছে। চট্টগ্রাম রুটের ননস্টপ সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেসও যথাসময়ে চলছে।
এছাড়া ঢাকা থেকে সব ট্রেনই দেরিতে ছাড়ছে। তবে শনিবারের চেয়ে শিডিউল জটিলতা অনেকটা কমে আসছে। সূত্র: বিডি প্রতিদিন
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
গতকাল ১৮ মার্চ, মঙ্গলবার, ঢাকায় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের এক সাধারণ সভা ও ইফতার পার্টি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হারুন অর রশিদ।
সভায় ২০২৫-২৬ ইং বছরের জন্য সংগঠনের নুতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন, চেয়ারম্যান - এটিএম মমতাজুল করিম, ভাইস চেয়ারম্যান যথাক্রমে - কবির আহমদ, অধ্যাপক খোরশেদ আলম, মোঃ ইউছুফ, মহাসচিব- সালেহ আহমদ, যুগ্ম সচিব - কাজি মাসুদ আলম, মোঃ ছানাউল্লাহ, সাংগঠনিক সচিব যথাক্রমে - মুরশিদুর রহমান সোহেল, মলয় নাথ, অর্থ সচিব - ঝর্ণা বিশ্বাস, মহিলা সম্পাদক - মমতা পারভীন, আইটি সচিব - সাইফুল আলম, দপ্তর সচিব -মো: শামীম হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব - মোঃ হুমায়ুন কবির মানিক, সমাজকল্যাণ সচিব- মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য - মঃ শাহীন আলম,আবুল কালাম আজাদ, মঃ আবুল হোসেন, মোঃ তারিক হোসেন, শামান্তা শাহীন ও নুর আলম মৃধা।