a
ছবি সংগৃহীত
পন্ডশ্রম
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,
কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
কান গেলে আর মুখের পাড়ায় থাকল কী-হে বল?
কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।
যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরছে চিলে,
পাজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো-কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,
যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।
মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভূ।
ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে
কানের খোঁজে মরছ ঘূরে সোনার চিলের পিছে?
নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম ?
বৃথাই মাথার ঘাম ফেলছি, পন্ড হল শ্রম।
....ফেসবুক থেকে সংগৃহীত
ছবি সংগৃহীত
পৃথিবীর জন্মই হয়নি
কবি আবদুল হক চাষী
পৃথিবীর জন্ম-ই হয়নি
আমার জন্ম হয় কিভাবে?
ব্লাকহোলে ভ্রুন আটকে আছে
দেখে দেখে পার হয়েছি ছিদরাতুল গেট
দাঁড়িয়েছিল হোমর যিনি পৃথিবীর রথে চড়বেন
পৃথিবীর জন্মের অপেক্ষায় আছেন।
পৃথিবীর জন্ম ই হয়নি
আমার জন্ম কিভাবে?
ঘুটঘুটে অন্ধকার পৃথিবীর প্রজনন পথে
আলোক বর্ষ আলোক বর্ষ কোপার্নিকাসের যাত্রা
কেউ নেই, কোথাও কেউ নেই সীমাহীন মহাশূন্য
এমন বিভৎস আঁতুঘর পুঁজিবাদের ভাগাড়
কে আসবে? অবশেষে হেগেল ও ফিরে গেলেন।
এমন বেজন্মা জন্ম নেবে পৃথিবী, নিজেকে অন্ধ
করে দিল হোমর তবু তো বেহায়া পুঁজিবাজারে
থুথু ছিটিয়ে দু লাইন গাই লেন মৈথিলী পঙতি
এমনি মেঘালয় নতশিরে অপেক্ষা করতে লাগলো
অবস্থামুনির জন্য। আমার এক আলেকিত ভোর জন্ম
জখমের জন্য।
আমার আর জন্ম নেয়া হলোনা।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৬৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ১৬১ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১,১৬৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪,৯০৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।