a করোনায় (৫জুন) মৃত্যু ৪৩, শনাক্ত ১৪৪৭ এবং সুস্থ ১৬৬৭
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (৫জুন) মৃত্যু ৪৩, শনাক্ত ১৪৪৭ এবং সুস্থ ১৬৬৭


স্বাস্থ্য ডেস্ক:
শনিবার, ০৫ জুন, ২০২১, ০৫:৪৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

                    
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮০১ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৪৪৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৬৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৮ এপ্রিল) মৃত্যু ৭৪, শনাক্ত ৬৮৫৪, সুস্থ ৩৩৯১


স্বাস্থ্য ডেস্ক:
বৃহস্পতিবার, ০৮ এপ্রিল, ২০২১, ০৫:৩৩
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

ফাইল ফটো: করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৭৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৫২১ জন। 
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৬৮৫৪ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। 
 
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৯১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

উল্লেখ্য, আজ দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

খামেনি সতর্ক করলেন এরদোগানকে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ০৬:০৯
খামেনি সতর্ক করলেন এরদোগানকে

ফাইল ছবি

সিরিয়ার নতুন করে সেনা অভিযান না চালাতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

খামেনি বলেছেন, সিরিয়ার তুরস্কের নতুন সেনা অভিযান সিরিয়া-তুরস্কসহ ওই অঞ্চলের ক্ষতি সাধন করতে পারে। এসময় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তুরস্ককে সহযোগিতা করার আশ্বাস দিয়েছন খামেনি। তিনি দাবি করেন, তুরস্ক সিরিয়ায় নতুন করে সেনা অভিযান শুরু করলে সন্ত্রাসীরাই তার ফায়দা হাসিল করবে।

সিরিয়ায় চলমান সঙ্কট আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে বলেই মনে করেন খামেনি। উল্লেখ্য, এরদোগান দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সহায়তাই ওই অঞ্চলগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

কিছুদিন আগে এরদোগান ঘোষণা দিয়েঠিলেন, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ৩০ কিলোমিটার জায়গা নিরাপদ করে তুলতে আবারও ওই অঞ্চলগুলোতে সামরিক অভিযান পরিচালনা করা হবে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য