a
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান লংমার্চে গুলিবিদ্ধ হয়েছেন। কয়েকটি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, কিছু মানুষের সহায়তায় আহত ইমরান খানকে একটি গাড়িতে তোলা হয়। ইমরান খানের পায়ে ব্যান্ডেজও দেখা গেছে।
ডনের খবরে বলা হয়েছে, ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
গত ২৯ অক্টোবর ইসলামাবাদ অভিমুখে পিটিআই চেয়ারম্যান ইমরান খান লং মার্চ শুরু করেন। লাহোর লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয় । চলতি বছরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর এটি দ্বিতীয় লং মার্চ। সূত্র: বিডি প্রতিদিন
সংগৃহীত ছবি
প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নিয়ে নতুন ঘোষণা দিল রাশিয়া। তাদের উদ্ভাবিত স্পুটনিক-ভি টিকার আরেকটি সংস্করণ এনেছে। এক ডোজের এই টিকার নাম দেওয়া হয়েছে স্পুটনিক লাইট। ৬ এপ্রিল, বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয় রাশিয়া।
মস্কো বলছে, করোনা প্রতিরোধে এক ডোজের এই টিকা ৮০ শতাংশ কার্যকর। লড়াই করতে পারবে করোনার সব ভ্যারিয়েন্টের সঙ্গে। তবে স্পুটনিকের ২ ডোজ টিকার চেয়ে ১ ডোজের কার্যকারিতার কিছুটা ব্যবধান থাকবে।
রাশিয়ার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক লাইটের অর্থায়ন করেছে দেশটির ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-আরডিআইএফ।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, দুই ডোজের টিকা স্পুটনিক ভি টিকা ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকার হলেও স্পুটনিক লাইট করোনা প্রতিরোধে ৮০ শতাংশ কার্যকর প্রমাণ পাওয়া গেছে। গত বছরের ৫ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার মাধ্যমেই স্পুটনিকের এক ডোজকে অনুমোদন দিয়েছে মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে জানিয়েছেন, বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এ ভ্যাকসিন অনেক উন্নত। এই ভ্যাকসিন ব্যবহারে কোনও ঝুঁকি নেই। এটা শুধু আমাদের কথা নয়, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরাও আমাদের ভ্যাকসিনের প্রশংসা করেছেন। বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় আমাদের ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
ফাইল ছবি
দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুই শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়াচ্ছে সরকার। এ সংক্রান্ত আবেদনে মত দিয়ে আইন মন্ত্রণালয় তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, আগের বাড়ানো মেয়াদ আগামী সেপ্টেম্বরের ২৪ তারিখ শেষ হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে একই শর্তে মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
মন্ত্রী জানান, আগের শর্তে (বিদেশে যাওয়া যাবে না এবং দেশে চিকিৎসা নিতে হবে) তার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেওয়া হয়েছে। এ নিয়ে সরকারের নির্বাহী আদেশে ৮ম বারের মতো দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। সূত্র: যুগান্তর